আবহাওয়া

কোথায় কেমন প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমালের?

কোথায় কেমন প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমালের?

সাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। যার নাম রেমাল। এখনও পর্যন্ত সেটি নিম্নচাপ অবস্থাতেই রয়েছে। তবে আর কিছু সময় পরেই সেটি শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। দেখুন রেমাল নিয়ে কী আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গের উপকূলে ল্যান্ডফল করতে পারে। তারপর কলকাতার ওপর তাণ্ডব চালাতে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতর। রবিবার সন্ধ্যার পর থেকেই ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে কলকাতার ওপর আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এমনও পর্যন্ত এমনটাই তথ্য মিলেছে। সাগরে থাকা মৎস্যজীবীদের ইতিমধ্যেই তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ মে পর্যন্ত সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এর পাশাপাশি আগামী ২৫…
Read More
কালই দেশে ঢুকছে বর্ষা!

কালই দেশে ঢুকছে বর্ষা!

বাংলায় কবে ঢুকছে বর্ষা? সকলের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে দুই বঙ্গে চলছে স্বস্তির বৃষ্টি। তবে বর্ষা কবে প্রবেশ করছে? কী জানাচ্ছে আবহাওয়াবিদরা? দেখুন লেটেস্ট আপডেট। হওয়া অফিস জানাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে মধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সব জেলায় ঝড়বৃষ্টি বহাল থাকবে। এই বছর বাংলায় স্বাভাবিকের থেকে একটু আগেই বর্ষা ঢুকতে পারে। দক্ষিণবঙ্গেও বর্ষা নির্দিষ্ট সময়ের আগেই প্রবেশ করবে। ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। লাল সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জেলায়। যার…
Read More
আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? রইল লেটেস্ট আপডেট

আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? রইল লেটেস্ট আপডেট

আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ গরম ও অস্বস্তিকর। তবে বেলা বাড়ার সাথে সাথে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও। দেখুন কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস। আবহাওয়া দফতরের তরফ থেকে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে শুক্রবার থেকে বৃষ্টির আরও একটি স্পেল শুরু হবে। রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়…
Read More
রাতে ভিজবে বেশ কিছু জেলা, দেখুন পূর্বাভাস

রাতে ভিজবে বেশ কিছু জেলা, দেখুন পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গের দুই মেদনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবন বাদবাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে আজ। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে এ ভারী বৃষ্টির সম্ভাবনা আজ,মালদা দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামীকাল ২০ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা সাথে ঝড় ও উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, মালদা ও দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কাল। ২১ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি জারি থাকবে। ২১ তারিখ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ও কালিংপংক ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারি বৃষ্টি হবে। ২২ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে কিন্তু বিক্ষিপ্ত, বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গেও ২২…
Read More
তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আলিপুরদুয়ারে

তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আলিপুরদুয়ারে

তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আলিপুরদুয়ারে। শনিবার সকালে শুরু হয় ঝোড়ো হওয়ার সঙ্গে গোটা ব্লক জুড়ে মুষলধারে বৃষ্টি।টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে খুশি এলাকাবাসী। গত কয়েকদিন ধরে যে ভাবে তাপমাত্রা হু হু করে বাড়ছিল সেই নিরিখে এদিনের বৃষ্টি যেন অনেকটাই আরাম এনে দেয়। এদিকে গত কয়েকদিন ধরে কোথায় কত তাপমাত্রা হলো তা নিয়েই চর্চা চলছিল বাংলা জুড়ে। এসি, ফ‍্যান, ফ্রিজের দোকানে উপচে পড়া ভিড়। অনেকে কাজ চালানোর মতো সেকেন্ড হ্যান্ড এসি কিনে ঘরে ফিরেছিলেন। তবে এদিন সকালের বৃষ্টি সব কিছুকে ছাপিয়ে গেল। 
Read More
সপ্তাহ শেষেই মিলবে স্বস্তি

সপ্তাহ শেষেই মিলবে স্বস্তি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ফের আবহাওয়ার পরিবর্তন নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। রবিবার থেকে বাংলার আবহাওয়ায় হতে চলেছে বড় বদল। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখানেও গরমজনিত অস্বস্তিকর তাপমাত্রা থাকতে পারে। রবিবার থেকে অবশ্য আবহাওয়ার বদল আসতে চলেছে। রবি, সোম এবং মঙ্গলবার উত্তরের প্রত্যেকটি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।…
Read More
ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ, দেখুন আবহাওয়ার আপডেট

ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ, দেখুন আবহাওয়ার আপডেট

আজ ১৫ মে, ২০২৪, আজকের দিনে কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে? আজ কেমন থাকবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের আবহাওয়া? কবেই বা বর্ষা ঢুকবে বঙ্গে? দেখুন কী বলছে আবহাওয়া দফতর। আজ সারাদিন আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এবং আজকের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৪৮% শতাংশ। আজ কলকাতাসহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া পূর্ব মেদিনীপুর, এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বাংলায় বর্ষা কবে ঢুকবে এখনই বলতে পারছে না আবহাওয়াবিদরা।
Read More
নতুন করে তাপপ্রবাহ উত্তর-পশ্চিমে, দক্ষিণে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস

নতুন করে তাপপ্রবাহ উত্তর-পশ্চিমে, দক্ষিণে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস

দক্ষিণ এবং পূর্ব ভারত আপাত স্বস্তি পেলেও আবার নতুন করে তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে উত্তর-পশ্চিম ভারত। মৌসম ভবন জানিয়েছে, আগামী ১৬ মে থেকে নতুন করে তাপপ্রবাহ শুরু হবে উত্তর-পশ্চিম ভারতে। গরমের দাপট চলবে পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এবং দক্ষিণ হরিয়ানায়। এ ছাড়াও আগামী চার দিন সৌরাষ্ট্র এবং কচ্ছে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মৌসম ভবন আরও জানিয়েছে, ১৬ এবং ১৭ মে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও তাপপ্রবাহ চলবে। ১২ মে পশ্চিম মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। মধ্য মহারাষ্ট্রে তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি, পশ্চিম রাজস্থানের বারমের, সৌরাষ্ট্রের সুরেন্দ্রনগর এবং কচ্ছে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে…
Read More
তীব্র দাবদাহ থেকে বাঁচতে রাজগঞ্জ থানার পুলিশের তরফে ওয়ারএস ও জল বিতরণ

তীব্র দাবদাহ থেকে বাঁচতে রাজগঞ্জ থানার পুলিশের তরফে ওয়ারএস ও জল বিতরণ

প্রচন্ড গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হলো রাজগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাজগঞ্জ থানার পক্ষ থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর, হাতিমোড়, সারিয়াম ও বেলাকোবায় পথ চলতি মানুষ গাড়ির চালক এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে ওআরএস-এর প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়। এব্যাপারে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, উত্তরবঙ্গে প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা চলছে। এত গরমের মধ্যেও মানুষকে কাজের জন্য বের হতে হচ্ছে। এছাড়াও বহু পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তাই সকলের কথা চিন্তা করে ডিএসপি হেডকোয়ার্টার জলপাইগুড়ি শেরাব দর্জি লেপচার উদ্যোগে প্রায় ৬০০ জনকে বোতল পানীয় জল এবং ওআরএস দেওয়া হলো।
Read More
রবিবার পর্যন্ত তাপপ্রবাহ দক্ষিণের সব জেলায়

রবিবার পর্যন্ত তাপপ্রবাহ দক্ষিণের সব জেলায়

দু’-এক পশলা বৃষ্টি হলেও এখনই অস্বস্তি কমছে না রাজ্যের বেশির ভাগ অংশে। ২ মে, বৃহস্পতিবার থেকে ৫ মে, তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত। তবে এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে। তারা জানিয়েছে, এ বার তাপমাত্রা কমতে পারে ধীরে ধীরে। আগামী চার থেকে পাঁচ দিনে, দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলার কিছু অংশে তাপপ্রবাহ চলতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া…
Read More