আবহাওয়া

সন্ধ্যাতেই রাস্তায় রাস্তায় আগুন জ্বালিয়ে চারপাশে ভিড় জমিয়েছেন স্থানীয়রা

সন্ধ্যাতেই রাস্তায় রাস্তায় আগুন জ্বালিয়ে চারপাশে ভিড় জমিয়েছেন স্থানীয়রা

বদলে যাওয়া আবহাওয়ায় হঠাৎই ভিড় সান্দাকফু, ফালুটে। বছর শেষে ফের তুষারে মুড়বে পাহাড়চূড়া, এই আশায় পর্যটকদের ঢল। তুষারপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরও। যেমন সমতলে রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। বৃষ্টি বা তুষারপাত কতটা হবে, তা অবশ্য নির্ভর করছে সংশ্লিষ্ট এলাকার প্রকৃতির মতিগতির ওপর। তবে নতুন বছরকে যে কুয়াশায় মুড়ে স্বাগত জানাবে উত্তরবঙ্গ, তা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়।রোদের ঝিলিক উধাও হতেই বিকেলে মেঘের আনাগোনা শুরু। শিলিগুড়ি থেকে কোচবিহার, সমতলের একাধিক জায়গাতেই হালকা মেঘের আস্তরণ। পাহাড়ে অবশ্য দুপুরের পর থেকেই মেঘ জমছিল। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট। সময়ে সময়ে পারদ পতন। সকালে দার্জিলিংয়ের রাজভবনে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল ১.৮ ডিগ্রি সেন্টিগ্রেড, সন্ধ্যার পর তা…
Read More
ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জেরে বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করেনি কোনো বিমান

ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জেরে বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করেনি কোনো বিমান

ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর তার জেরেই বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করেনি কোনো বিমান। বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর এখন পর্যন্ত ১০টি বিমান অবতরণ করেনি বিমানবন্দরে। এখন পর্যন্ত কলকাতা বেঙ্গালুরু, মুম্বাই , হায়দ্রাবাদ ও দিল্লির বিমান আকাশে রয়েছে। এতেই দূর্ভোগে পড়েছে যাত্রীরা। বিমানবন্দর সূত্রে খবর আজ দৃশ্যমানতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিমান পরিষেবা স্বাভাবিক হবে। তবে মুম্বাইয়ের বিমানটি গুয়াহাটিতে পাঠানো হয়েছে।
Read More
দুষণ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দিল্লিতে শুরু  শীতের দাপট

দুষণ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দিল্লিতে শুরু  শীতের দাপট

দুষণ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দিল্লিতে শীতের দাপট শুরু হয়ে গিয়েছে। শুধু দিল্লিই নয়, তাপমাত্রা নামতে শুরু করেছে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও । আগামী কয়েক দিনের মধ্যেই সেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস। তার সঙ্গে চলবে কুয়াশার দাপটও।ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। কিন্তু তাপমাত্রা সে ভাবে এখনও নামেনি উত্তর ভারত এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। ১০-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে। মধ্য ভারতে আবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫-২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে মৌসম ভবন জানাচ্ছে, আর কয়েক দিনের অপেক্ষা। তার পরই শীতের কামড় বাড়বে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের বেশির ভাগ অংশে, মধ্য ভারত এবং পূর্ব ভারতেও। দেশের এই অঞ্চলগুলির কোথাও…
Read More
আবহাওয়ার খামখেয়ালি পনায় চরম দুশ্চিন্তায় কৃষকেরা

আবহাওয়ার খামখেয়ালি পনায় চরম দুশ্চিন্তায় কৃষকেরা

ভোর রাত থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, আবার এই আবহাওয়ার খামখেয়ালি পনায় চরম দুশ্চিন্তায় কৃষকেরা, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় চলছে এই বৃষ্টি। এই বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় জেলার কৃষকেরা, কৃষকদের দাবি পিছিয়ে যাবে আলু চাষ, যে সমস্ত আলু কয়েকদিন ধরে লাগানো হয়েছিল এর ফলে সেই আলু নষ্ট হয়ে যাবে। দ্বিগুণ দামে সার কিনে আলু বিজ কিনে আলু লাগিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। আবার নতুন করে কবে আলু লাগানো হবে জানেনা কেউ, বৃষ্টি যদি বাড়ে তাহলে চরম দুর্ভোগে পড়বে কৃষকেরায বলে দাবি করছেন সকলেই। আর এই বৃষ্টির ফলেই গায়ে শীতের পোশাক মাথায় ছাতা নিয়ে বেরিয়েছেন সকলে।
Read More
কুয়াশার জেরে ঠান্ডার আমেজ পাওয়াতেই আনন্দিত অনেকে

কুয়াশার জেরে ঠান্ডার আমেজ পাওয়াতেই আনন্দিত অনেকে

শীত কবে আসবে জানা নেই ৷তার আগে হাজির কুয়াশা ৷নভেম্বরের প্রথম সপ্তাহতেই কুয়াশাচ্ছন্ন শিল্পশহর দুর্গাপুর৷কালীপুজো মিটতেই কুয়াশার দাপট ৷বেলা বাড়লে গরম অনুভূত হলেও ভোর থেকে পথঘাট ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায় ৷সোমবার সকালে এমনই দৃশ্য দেখা গেল শিল্পনগরী দুর্গাপুরে ৷ঘন কুয়াশায় ঢেকে রয়েছে পথ, ঘাট, মাঠ, ময়দান ।এর মাঝেই দেখা গেল কেউ প্রাতঃভ্রমণ করছেন আবার পড়ুয়ারা বেরিয়েছে স্কুলের পথে ৷যদিও এর বেশি ঘন কুয়াশার জেরে রাস্তাঘাটে লোকজন খুব একটা ছিল না ।প্রাতঃভ্রমণকারীদের উপস্থিতিও ছিল অন্যান্য দিনের চেয়ে কম ।শীত না থাকলেও ভোর থেকে কুয়াশার জেরে ঠান্ডার একটা আমেজ পাওয়াতেই আনন্দিত অনেকে ৷ ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারেই কমে যায় সোমবার সকাল…
Read More
এবার বদলে যাবে আবহাওয়া

এবার বদলে যাবে আবহাওয়া

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ভাইফোঁটায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা। কলকাতায় তাপমাত্রার পতন হতে পারে শনিবার থেকেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেভাবে…
Read More
ঘূর্ণিঝড় ডানা’ র প্রভাবে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা

ঘূর্ণিঝড় ডানা’ র প্রভাবে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে রাত ভর লাগাতার বৃষ্টি, আর এই বৃষ্টির প্রভাবেই এলাকা যেন সমুদ্র, এমনি বলছেন এলাকার মানুষজন। চন্দ্রকোনা থেকে মেদিনীপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে উঠল জল। পশ্চিম মেদিনীপুর জেলার, আনন্দপুর থানার কুরুরিয়া, আসকান্দা, বসন্তপুর পাঁচখুরি। চন্দ্রকোনার কুঁয়াপুর, মহোবনি বদরা প্লাবিত সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। চন্দ্রকোনা মেদিনীপুর গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের কড়ুরিয়া এলাকায় জল ওঠায় চরম যাতায়াতের সমস্যায় পড়েছেন, পথ চলতি মানুষজন। বিঘের পর বিষে কৃষি জমি জলের তলায়।
Read More
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে দিঘায়

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে দিঘায়

আবহাওয়াবিদদের আশঙ্কা দানার প্রভাবে উড়িষ্যার পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে সমুদ্র সৈকত পূর্ব মেদনীপুর জেলাতে। আজ বিকেলের পর থেকেই সুপ্রভাত লক্ষ্য করা যেতে পারে পূর্ব মেদিনীপুর জেলায়। গত দুদিন ধরে প্রশাসনিক সতর্কতা ক্রমশ জোড়ালো হয়েছে। পর্যটক শূন্য করা হয়েছে পর্যটন কেন্দ্র দীঘাকে। ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে দিঘায়। তার আগে আজ সকাল থেকে দীঘা সহ সমগ্র জেলা জুড়ে মেঘলা আকাশ, কখনো হালকা আবার কখনো মাজারি বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে। সমুদ্রের জল স্বাভাবিকের থেকে কিছুটা উত্তাল রয়েছে। এরই মাঝেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন দীঘার সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্য চাষিরা। ঝড় আসার আগে ডিগি নৌকা গুলো কে…
Read More
ফের দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গে

ফের দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গে

ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে, এবার ঘূর্ণিঝড় ডানা- র প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানা যায় হাওয়া অফিসের রিপোর্টে। হাওয়া অফিস রিপোর্ট এ জানা যায় দক্ষিণ আন্দামান সাগরের একটি ঘূর্ণবাত রবিবার সৃষ্টি হয়েছে চলেছে। এই ঘূর্ণবাত মঙ্গল বারের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। কালীপুজোর আগে ডানার ঝাপট পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় সমস্ত বিডিও ও এসডিও দের সঙ্গে করা হয়েছে বৈঠক, সমস্ত জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। নজরদারি করা হবে উপকূলবর্তী এলাকায় বাঁধ গুলিতে।…
Read More
আবারও তৈরী হচ্ছে এক নিম্নচাপ

আবারও তৈরী হচ্ছে এক নিম্নচাপ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর ফের একবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন মূলত পরিষ্কার থাকবে দক্ষিণের অধিকাংশ জেলার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের দেখা যেতে পারে। এদিকে বৃষ্টির দাপট কমায় হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা।বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিক বা…
Read More