29
Nov
নভেম্বর শেষ হলেও দেখা নেই শীতের৷ নিম্নচাপের ধাক্কায় চড়তে থাকে পারদ৷ শীতের আমেজ হারিয়ে ফের গরমে অস্থির কাণ্ড৷ প্রকৃতির এই খামখেয়ালিপনায় ধন্দে পড়েছিল মানুষ৷ কবে জাঁকিয়ে বসবে শীত? সেই অপেক্ষাতেই প্রহর গুনছিল রাজ্যবাসী৷ শীতপ্রেমীদের জন্য সুখবর দিল আবহাওয়া দফতর৷ আজ থেকে ফের ফিরবে শীতের আমেজ৷ নভেম্বরের শেষ হতে চলছে৷ এখনও শীত না আসায় মন খারাপ অনেকেরই৷ তবে এবার জাঁকিয়ে বসবে শীত৷ চলতি সপ্তাহের শেষেই নামবে তাপমাত্রার পারদ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, প্রায় ১৫ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রার পারদ৷ সেই সঙ্গে বইবে উত্তুরে হাওয়া৷ ক্রমশ হাওয়ার দাপট বাড়বে৷ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি…
