21
Dec
বছর শেষে ধীরে ধীরে চড়ছে শীতের পারদ৷ রাজ্য জুড়ে পড়েছে শীতের পরশ৷ নিম্নচাপের বাধা কাটতেই উত্তুরে হাওয়ায় শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ সপ্তাহের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি৷ আজ তা আরও খানিকটা কমল৷ আগামী কয়েকদিনে ঠান্ডা আরও বাড়তে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের৷ আজ পরিষ্কার রোদ ঝলমলে আকাশে বেশ ঠান্ডা অনুভূত হবে৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ গত কয়েকদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির বেশি৷ পতন হয়েছে সর্বনিম্ন তাপমাত্রারও৷ শহরের সর্বনিম্ন চাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমে এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। ফলে বলতেই হয়, এ যাবৎ আজই শহরের শীতলতম…
