11
Jan
গত বছর শেষ হলেও শীতের দেখা পায়নি রাজ্য। চলতি বছরের শুরুতেও আশা জেগেছিল যে রাজ্য জুড়ে শীত পড়তে পারে জাঁকিয়ে। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগেই শীতের বিদায়। এমনটা কল্পনা করা যায় না, কিন্তু এই বছর হয়তো এটাই হতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বদলাচ্ছে আবহাওয়া এবং শীত খুব তাড়াতাড়ি বিদায় নিতে চলেছে বলেই পূর্বাভাস দেওয়া হচ্ছে। আরও খারাপ বিষয়, আগামীকাল থেকেই বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত কয়েক দিন ধরেই শীত কমতে শুরু করেছিল বঙ্গে। এখনও যে তেমন একটা ঠান্ডা রয়েছে তা নয়। এবার বলা হচ্ছে, শীত আরও কমতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বিকেলের পর…
