25
Nov
ধীরে ধীরে দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরছে । তবে ক্রমশ আরও কমবে তাপমাত্রা এমনটাই জানান হয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সপ্তাহ শেষের আগেই রাজ্যে শীতের শিরশিরানি অনুভূত হবে । দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থাকলেও তার প্রভাব এ রাজ্যে পড়বে না বলেই আশা করা যাচ্ছে। তবে বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে।উত্তরবঙ্গের অন্যান্য পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং উত্তরবঙ্গেও সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে মধ্যপ্রদেশ-সহ মধ্যভারতের এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অন্যদিকে, কলকাতাতেও শীতের আমেজ ফিরছে। রাতের তাপমাত্রা কমছে ক্রমশ। আজ সকালে…
