10
Nov
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে রাজ্যের শাসক শিবিরের নজর এখন ত্রিপুরা। যেখানে সংগঠনের কাজ অনেক দিন ধরেই শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। সেই রাজ্যে আর কয়েক দিন পরেই পুরভোট তাই পুরোদমে ব্যস্ত বাংলার শাসক শিবির। এই প্রথমবার ত্রিপুরার পুরভোটে অংশ নিতে চলেছে তারা। সেই প্রেক্ষিতে বড় পদক্ষেপ নেওয়া হল। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়ে বাংলার ৯ জন নেতাকে ত্রিপুরা পাঠাল তৃণমূল। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ছাড়াও পশ্চিমবঙ্গ বিধানসভার ৫ জন বিধায়ক দায়িত্ব পেয়েছেন ত্রিপুরার। এ দিন সকালেই বিধায়করা পৌঁছে গিয়েছেন রাজ্যে এবং ভোট সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সেখানেই…
