ত্রিপুরা

শ্যাম স্টিলের “পাখিরচোখ” উত্তর-পশ্চিম ত্রিপুরা

শ্যাম স্টিলের “পাখিরচোখ” উত্তর-পশ্চিম ত্রিপুরা

ত্রিপুরার বাজারে ব্যাবসা সম্প্রসারণ করল টিএমটি বারের নির্মাতা শ্যাম স্টিল। ত্রিপুরায় টিএমটি বারের, বাজরের বিশাল সম্ভাবনা রয়েছে সেদিকে লক্ষ্য রেখেই শ্যাম স্টিল তার ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ করবে। শুধু তাই নয় শ্যাম স্টিলের লক্ষ্য ত্রিপুরার প্রাথমিক টিএমটি বার বিভাগে নেতৃত্ব দেওয়া। প্রাথমিক টিএমটি সেগমেন্টে ন্যূনতম ১০০ মেট্রিক টন বিক্রয়ের পরিকল্পনা করছে শ্যাম স্টিল। জানাগেছে, পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরপ্রদেশে শ্যাম স্টিলের শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং তারা একই ব্যবসায়িক মডেলকে ত্রিপুরায়ও একনম্বর খেলোয়াড় হিসেবে ব্যবহার করবে। প্রসঙ্গত, জম্মু এবং কাশ্মীরের কিছু অঞ্চেলেও শ্যাম স্টিল তাদের খুচরা ব্যবসা সম্প্রসারিত করেছে। শ্যাম স্টিলের পক্ষ থেকে মি:বেরিওয়ালা বলেন, ত্রিপুরায় বাজার ধরতে আমাদের প্রধান…
Read More
আদালতের নির্দেশে বড়ো স্বস্তি মিলল রাজ্যের শাসক দলের

আদালতের নির্দেশে বড়ো স্বস্তি মিলল রাজ্যের শাসক দলের

এযাবৎকাল খবরের শিরোনামে ত্রিপুরা। ত্রিপুরা জয়ই এখন মূল লক্ষ্য রাজ্যের শাসক শিবিরের। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ত্রিপুরা যাওয়ার পর থেকেই আলোড়ন শুরু হয়। এই নিয়ে বিগত কয়েকদিন উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ত্রিপুরায় যা সবারই জানা। বারংবার তাঁদের কর্মসুচিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানায় ঘাসফুল শিবির। অন্যদিকে, খোয়াই থানায় তৃণমূলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করে ত্রিপুরা প্রশাসন। সেই অভিযোগকেই চ্যালেঞ্জ করে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল। এবার সেই মামলাতেই বড় স্বস্তি পেল তারা। রাজ্যের শাসক শিবিরের সাথেই রায় গেলো আদালতের। আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই মামলায় নতুন করে কাউতে নোটিস দেওয়া যাবে না। ত্রিপুরা হাই কোর্টের রায়ে স্বস্তিতে…
Read More
অনুমতি মিললো না পদযাত্রার

অনুমতি মিললো না পদযাত্রার

ত্রিপুরায়ই এখন প্রধান লক্ষ্য রাজ্যের শাসক শিবিরের। ত্রিপুরাকেই লক্ষ্য করে এগিয়ে চলছে আগামী ভোটার দিকে। ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। আগামী ১৫ সেপ্টেম্বর ত্রিপুরার আগরতলায় পদযাত্রা করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই পদযাত্রায় মেলেনি অনুমতি। এবার দিনবদল করে ২২ সেপ্টেম্বর মিছিলের অনুমতি চেয়েছে তৃণমূল। দিন পরিবর্তন করলেও তবুও অনুমতি মেলেনি। এবার নতুন করে চিঠি দিল ঘাসফুল শিবির। দিনবদলের চিঠিকে কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “বাংলায় বিজেপিক সভা-মিছিলের অনুমতি দেয় না সরকার, তারাই এবার কোভিডের মধ্যে ত্রিপুরায় যাচ্ছে মিছিল করতে।” দিলীপের দাবি, “তৃণমূলের উদ্দেশ্য হল মিছিল-সভার নামে গন্ডগোল পাকানো।”…
Read More
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক

আগামী বিধানসভা ভোটে এখন লক্ষ্য রাজ্যের শাসক শিবিরের৷ এই বিধানসভা ভোটে তৃণমূলের পাখির চোখ এখন ত্রিপুরা৷ উত্তরবঙ্গ জয় এখন প্রধান লক্ষ৷ এবার ফের ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী বুধবার আগরতলায় পদযাত্রা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে সে কথা জানালেন কুণাল ঘোষ৷ তাঁর সঙ্গে ওই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের বহু প্রথমসারির নেতা। অন্যদিকে বিধানসভা ভোটের আগে উত্তপ্ত হতে শুরু করেছে ত্রিপুরার মাটি৷ সম্প্রতি গোটা দেশ দেখেছে ত্রিপুরায় বাম-বিজেপি’র সংঘর্ষে কী ভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আগরতলা৷ প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় হামলার শিকার হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা–নেত্রী। হামলার শিকার হয়েছিলেন স্বয়ং অভিষেকও। কিন্তু…
Read More
রাজ্যের শাসক দলের লক্ষ্য এখন ত্রিপুরা

রাজ্যের শাসক দলের লক্ষ্য এখন ত্রিপুরা

লক্ষ্য এখন আগামী দু বছর বাদের বিধানসভা নির্বাচন। আগামী নির্বাচনকে লক্ষমাত্র করে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ত্রিপুরার ওপর এখন পাখির চোখ তৃণমূল দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই পথে উদ্যোগী হয়ে জনসংযোগ বাড়াতে ত্রিপুরায় আজ একযোগে হাজির থাকছেন ৯ সাংসদ ও বাংলার ১ মন্ত্রী। দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। শক্তিবৃদ্ধি করতে এবার কোমর বাঁধছে তৃণমূল। যাদের প্রধান কাজই হচ্ছে আগামী সোমবার খেলা হবে দিবস পালন করা। প্রথম ‘খেলা হবে’ দিবস। তাই ২১শে জুলাই পালনের মতো করেই ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, সাংসদ দোলা সেন ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে গত…
Read More
তৃণমুলের পাঁচ নেতা মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

তৃণমুলের পাঁচ নেতা মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

অবাক ঘটনা। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এফআইআর। ঘটনার সূত্রপাত গত রবিবার। যুব তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ। আর তাঁদের ছাড়াতে ত্রিপুরা গিয়ে রীতিমতো ধর্না দিয়ে ধৃত দলীয় নেতা-কর্মীদের জামিনে ছাড়িয়ে এনেছে তৃণমূল নেতৃত্ব। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রথমসারির নেতা ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং দোলা সেন। এবার এই চারজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করল ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। পুলিশের কাজে হস্তক্ষেপের অভিযোগে এফআইআর দায়ের করা হলো। বুধবার ট্যুইট করে এই অভিযোগ করেন কুণাল ঘোষ। তিনি-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দোলা সেনের নাম আছে ত্রিপুরা পুলিশের সেই মামলায়।…
Read More
বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে

বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে

দেশে চলছে আনলক পর্ব২। করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে কাঁটা সেই করোনাই। দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে। রাজ্য পর্যটন শিল্পগুলো ধীরে ধীরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও পর্যটকরা পর্যটনে নারাজ।নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছে না তারা।তারওপর রয়েছে যাতায়াতের সমস্যা। এতেই সমস্যায় পড়েছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পর্যটনের সঙ্গে যুক্ত একাধিক হোটেল মালিক,দোকানদার,গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত মালিক-ড্রাইভাররা। এমন অবস্থায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের সাহায্যের আবেদন জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলি।
Read More
ক্ষতি কমাতে  আরো বেশি পণ্যবাহী ট্রেন চালানোয় সায় উত্তর-পূর্ব  রেলওয়ের

ক্ষতি কমাতে আরো বেশি পণ্যবাহী ট্রেন চালানোয় সায় উত্তর-পূর্ব রেলওয়ের

করোনা আবহে সারা ভারতে যাত্রীবাহী ট্রেন চলাচল প্রায়বন্ধ। হাতে গোনা দুই একটি ট্রেন চললেও যাত্রীর সংখ্যা কম।লোকসানে চলছে রেল। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের একই হাল।এই লোকসানের বহর কমিয়ে মালবাহী ট্রেন চালিয়ে ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগী উত্তর-পূর্ব সীমান্ত রেল।আরো বেশি পণ্যের সঙ্গে মালগাড়ির গতিবেগও যাতে বাড়ানো যায় এবং সেইসঙ্গে যাতে দ্রুত মাল পৌঁছে দেওয়া যায় সেদিকে নজর দিচ্ছে উত্তর-পূর্ব রেল বলে জানা গিয়েছে
Read More