02
Sep
বন্যায় বিপন্ন মানুষের মুখে হাসি ফোটাতে আর্থিক সহায়তা নিয়ে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন পেশার মানুষ। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদানে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা ও সংগঠন সহ বণিক মহলও। বিশেষ করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে প্রতিদিনই ত্রাণ তহবিলে আর্থিক অনুদান জমা পড়ছে।রাজ্যে বন্যা পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ কাজের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ত্রিপুরা ড্রাগ কন্ট্রোল অফিসার অ্যাসোসিয়েশন: ৫০,০০০ টাকা, বিশ্বজিৎ সরকার ও রাজু সরকার: ১০,০০০ টাকা, ডাঃ সুখেন্দু নাথ, শিবনগর: ১০,০০০ টাকা, অসিত বর্ধন: ১০,০০০ টাকা, আব্দুল করিম: ২০,০০০ টাকা, সিস্টার নিবেদিতা কো-অপারেটিভ সোসাইটি: ১০,০০০ টাকা, তাপস ভট্টাচার্যঃ ১০,০০০ টাকা, বাঘাযতীন…
