27
Dec
সম্প্রতি অনুষ্ঠিত নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) পূর্ণাঙ্গ অধিবেশন ত্রিপুরা রাজ্য এবং অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ব্যাপকভাবে উপকৃত করবে। কারণ এই ধরনের বৈঠকের মাধ্যমে এই অঞ্চলে উন্নয়নমূলক কাজে আরো গতি নিয়ে আসবে। বুধবার সন্ধ্যায় আগরতলার কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এর পাশাপাশি সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরকে নিয়ে রাজনীতি ইস্যুতে বিরোধী কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন উত্তর-পূর্ব রাজ্যগুলির সমস্ত মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালগণ উপস্থিত ছিলেন এবং তাঁরা ত্রিপুরা সম্পর্কে আরও ভাল ধারণা অর্জন করেছেন। অনেক মানুষ এখনো…
