23
Dec
উত্তর পূর্বের সমস্ত রাজ্য আগামীদিনে সমৃদ্ধশালী হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে অষ্টলক্ষ্মী ধারণাটি দেশ এবং বিশ্বজুড়ে গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলো উত্তর পূর্বের রাজ্যগুলিকে দেশের অন্যান্য অঞ্চলের সমান করে তোলা। আজ উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭২তম প্লেনারি সেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ একথা বলেন। প্লেনারি সেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উত্তর পূর্বাঞ্চলকে সমগ্র বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। গত দশ বছর উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের উৎসাহিত করছে। আগে শুধু উত্তর পূর্বের বিষয়টি আলোচনার মধ্যে থাকতো। কিন্তু প্রধানমন্ত্রী…
