ত্রিপুরা

তৎকালীন সময়ে পর্যটন দপ্তর ছিল লালটুপি ধারীদের আঁতুড়ঘর

তৎকালীন সময়ে পর্যটন দপ্তর ছিল লালটুপি ধারীদের আঁতুড়ঘর

রাজনীতিতে নিজের অস্তিত্বের জানান দিতে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। কারণ, আগামীদিনে পার্টির সম্পাদক পরিবর্তন হতে যাচ্ছে। তাই গত একমাস ধরে নড়েচড়ে বসেছেন তিনি। আজ সাংবাদিক সম্মেলনে প্রোমো ফেস্ট নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা আক্রমণ করেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।প্রসঙ্গত, একরাতে প্রোমো ফেস্ট-২০২৪ এর নামে সাত কোটি টাকা খরচ করা হয়েছে। গতকাল ৮০ তম জনশিক্ষা দিবসে আগরতলা টাউনহলে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। আজ সাংবাদিক সম্মেলনে ওই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন শ্রী চৌধুরী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিআইএমের পলিটব্যুরো সদস্য…
Read More
আগরতলায় ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার একটি রিজিওনাল অফিস স্থাপনে সম্মতি

আগরতলায় ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার একটি রিজিওনাল অফিস স্থাপনে সম্মতি

রাজ্যে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) একটি রিজিওনাল অফিস স্থাপনের বিষয়ে কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন, ভোক্ত বিষয়ক এবং পুনর্নবীকরণ শক্তি মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী সম্মতি দিয়েছেন। আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার উপস্থিতিতে এক পর্যালোচনা সভায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রীযোশী রাজ্যের দাবীর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গীর কথা জানান।  পর্যালোচনা সভায় কৃষিমন্ত্রী রতনলাল নাথ, খাদ্য জনসংভরণ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্যসচিব জেকে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী এবং কেন্দ্রীয় মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আগরতলায় এফসিআই-এর রিজিওনাল অফিস স্থাপনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় জমি বরাদ্দ করা হবে এবং এর জন্য একটি প্রকল্প কেন্দ্রীয়…
Read More
আগরতলার দশমীঘাটে দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী

আগরতলার দশমীঘাটে দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী

 সমাজের জন্য ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনসাধারণের সমস্যা সমাধান করা ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধাগুলি সমাজের সবচেয়ে প্রান্তিক শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করেন টিসিএস অফিসাররা। তারা সরকার ও জনগণের মধ্যে সেতু হিসেবেও কাজ করেন। শনিবার আগরতলার দশমীঘাটে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের দু:স্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশন নিয়মিতভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। আগেও…
Read More
ড. বি আর আম্বেদকর নাম অপব্যবহারের জন্য কংগ্রেসের নিন্দা ও ক্ষমা চাওয়ার দাবি মুখ্যমন্ত্রীর

ড. বি আর আম্বেদকর নাম অপব্যবহারের জন্য কংগ্রেসের নিন্দা ও ক্ষমা চাওয়ার দাবি মুখ্যমন্ত্রীর

সম্প্রতি অনুষ্ঠিত নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) পূর্ণাঙ্গ অধিবেশন ত্রিপুরা রাজ্য এবং অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ব্যাপকভাবে উপকৃত করবে। কারণ এই ধরনের বৈঠকের মাধ্যমে এই অঞ্চলে উন্নয়নমূলক কাজে আরো গতি নিয়ে আসবে। বুধবার সন্ধ্যায় আগরতলার কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এর পাশাপাশি সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরকে নিয়ে রাজনীতি ইস্যুতে বিরোধী কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন তিনি।  মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন,  নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন উত্তর-পূর্ব রাজ্যগুলির সমস্ত মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালগণ উপস্থিত ছিলেন এবং তাঁরা ত্রিপুরা সম্পর্কে আরও ভাল ধারণা অর্জন করেছেন। অনেক মানুষ এখনো…
Read More
ত্রিপুরার উন্নয়নের জন্য তরুণ প্রজন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ: মুখ্যমন্ত্রী

ত্রিপুরার উন্নয়নের জন্য তরুণ প্রজন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ: মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের আধিকারিকগণ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে মুখ্য ভূমিকা পালন করছেন। যা রাজ্যে সুশাসনের অন্যতম উদাহরণ। সুশাসনের অন্যতম লক্ষ্যই হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। সেই দিশায় কাজ করছে রাজ্য সরকার। বুধবার আগরতলার প্রজ্ঞাভবনে সুশাসন দিবস পালনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ আমরা ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শতবর্ষ উদযাপন করছি। সর্বপ্রথমে আমি উনার প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অটল জীর জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন…
Read More
ত্রিপুরা সরকারের নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে নেশা বিরোধী অভিযান

ত্রিপুরা সরকারের নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে নেশা বিরোধী অভিযান

বনদপ্তরের জমিতে প্রায় ১ লক্ষ গাঁজা গাছ ধ্বংস,গাঁজা চাষিদের মাথায় হাত। ত্রিপুরা সরকারের নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কলমচৌড়া থানাধীন মানিক্যনগর ও ভেলুয়ারচর দুটি এলাকায় পুলিশ ও টিএসআর-এর ক্রাইম ব্রাঞ্চের এনটি নারকোটিক্স ড্রোন ক্যামেরার মাধ্যমে গাঁজা বাগান চিহ্নিত করে এই যৌথ অভিযানে প্রায় এক লক্ষ উপযুক্ত গাঁজা গাছ ধ্বংস করা হয়। অভিযানের ফলে গাঁজা চাষিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দেড়টা পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। কলমচৌড়া থানার ওসি নাড়ু গোপাল দেবের নেতৃত্বে পুলিশ ও টিএসআর-বাহিনী মানিক্যনগর ও ভেলুয়ারচর দুইটি এলাকায় বনদপ্তরের জমিতে অবৈধ গাঁজা চাষের সন্ধান…
Read More
উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। একই ধারায় ত্রিপুরায় সকল অংশের মানুষকে সুশাসন দেওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এজন্য আলাদা করে ত্রিপুরায় সুশাসন বিভাগ চালু করা হয়েছে। মঙ্গলবার হরিয়ানার গুরুগ্রামের এসজিটি ইউনিভার্সিটিতে কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে সুশাসন সম্পর্কিত বিষয়ে আয়োজিত সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এসজিটি ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। এবার ত্রিপুরায় প্রথমবারের মতো নর্থ ইস্টার্ন কাউন্সিলের অধিবেশন অনু্ঠিত হয়েছে। এরপরই আমাকে এখানে আসতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি উত্তর পূর্বাঞ্চলের…
Read More
রাজ্যবাসীকে কুম্ভ মেলায় অংশগ্রহণ করার আবেদন জানান মেলা কমিটির সাধুসন্তরা

রাজ্যবাসীকে কুম্ভ মেলায় অংশগ্রহণ করার আবেদন জানান মেলা কমিটির সাধুসন্তরা

আগামী ২৫ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি ২০২৫  অর্থাৎ আট দিনব্যাপী রানির বাজার কুম্ভ কালি মেলা প্রাঙ্গণে বিরাট কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। রাজ্যবাসীকে কুম্ভ মেলায় অংশগ্রহণ করার আবেদন জানান মেলা কমিটির সাধুসন্তরা। আর্থিক দিক দিয়ে দুর্বল থাকার কারণে  কুম্ভ নগরীতে গিয়ে কুম্ভমেলা দেখতে পারেন না রাজ্যের অধিকাংশ মানুষ। তাই তাদের কথা চিন্তা করে  এই  বিরাট কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মহতি মেলায়  দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা উপস্থিত থাকবেন। আর এই মেলাকে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মেলা কমিটি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে আট দিনব্যাপী মেলার বিষয়ে বিস্তারিত জানান মেলা কমিটির সাধু সন্তরা। পাশাপাশি তারা এই বৃহৎ…
Read More
সমবায় সমিতিগুলির জন্য আয়কর ছাড়ের পরিকল্পনা করছে সরকার: মুখ্যমন্ত্রী

সমবায় সমিতিগুলির জন্য আয়কর ছাড়ের পরিকল্পনা করছে সরকার: মুখ্যমন্ত্রী

 ত্রিপুরা রাজ্যে আরো ৭৪১টি বহুমুখী প্যাক্স এবং ২১৯টি দুগ্ধ, মৎস্য সমবায় সমিতি গঠন করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এতে কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন আরো শক্তিশালী হবে। এছাড়াও সমবায় সমিতিগুলির জন্য আয়কর ছাড়ের পরিকল্পনা নিয়েছে সরকার। রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন-২০২৪ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ত্রিপুরাতে জিএসডিপি এখন পর্যন্ত ৮.৯% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, মাথাপিছু আয় ২০২৪ এ ১ লক্ষ ৭৭ হাজার ৭৭৩ টাকা হয়েছে যা গত বছর ১ লক্ষ ৫৭ হাজার ৩৬৪ টাকা ছিল। ২০১২ এর সাথে তুলনা…
Read More
ব্রু সমস্যা নিরসনে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

ব্রু সমস্যা নিরসনে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

দীর্ঘ প্রায় ৩৫ বছরের বাম শাসনে ২৩ বছর ধরে ব্রু রিয়াং শরনার্থীদের সমস্যা সমাধান করা হয় নি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঐকান্তিক প্রচেষ্টায় এই দীর্ঘ পুরনো সমস্যা সমাধান হয়েছে। সেই সঙ্গে শরনার্থীদের সুষ্ঠু পুনর্বাসনে সঠিক পদক্ষেপ নিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। রবিবার ধলাই জেলার আমবাসা মহকুমায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একাধিক উন্নয়নমুলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে প্রায় ৬৬৮.৩৯ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমরা এখানে দীর্ঘ…
Read More