20
Sep
সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সরকারি কর্তাদের সঙ্গে আলোচনা করে, সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়ামকেই লা লিগা অ্যাকাডেমির জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, ক্রীড়া দপ্তরকেও এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধিদলের সঙ্গে লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের বৈঠক হয়। সেখানেই দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। লা লিগার তরফে চুক্তিতে সই করেন তেবাস, অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে সই করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলার ফুটবল উন্মাদনার কথা তুলে ধরেন। রাজ্যের প্রতিশ্রুতিমান শিশু–কিশোরদের গ্রামবাংলা থেকে তুলে এনে যথাযথ প্রশিক্ষণ দিয়ে মেসি, রোনাল্ডো তৈরি করার স্বপ্ন তাঁর। লা লিগা কর্তৃপক্ষ ফুটবল অ্যাকাডেমি গড়ার জন্য একটি ডেডিকেটেড…
