খেলা

ফের সোনা ভারতের! পিস্তল, রাইফেল হাতেই এশিয়ান গেমসে পদক 

ফের সোনা ভারতের! পিস্তল, রাইফেল হাতেই এশিয়ান গেমসে পদক 

শুটিংয়ে একের পর এক পদক জিতছে ভারত।রুপোর পর এ বার সোনা।  শুক্রবার সকাল থেকেই পদক জয় শুরু। বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, কুশল স্বপ্নিল এবং অখিল শিয়োরান পদক জিতলেন এশিয়ান গেমসে। শুক্রবার শুটিং থেকে ১৫তম পদক এনে দিলেন প্রতাপ, কুশলেরা। তাঁরা তিন জনে মিলে ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে। এর আগে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। দ্বিতীয় স্থানে শেষ করে চিন। তারা পায় ১৭৬৩ পয়েন্ট। সেটাও শেষ বিশ্ব রেকর্ডের থেকে বেশি ছিল। যদিও ভারত আরও বেশি পয়েন্ট পাওয়ায় লাভ হয়নি চিনের। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এই…
Read More
এশিয়ান গেমসে পঞ্চম দিনের শুরুতেই শুটিংয়ের হাত ধরে দেশের ষষ্ঠ সোনা

এশিয়ান গেমসে পঞ্চম দিনের শুরুতেই শুটিংয়ের হাত ধরে দেশের ষষ্ঠ সোনা

বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে সোনা জিতল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা। তাঁরা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করল ভিয়েতনাম। এই সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা হল ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে মোট ছ’টি রাউন্ড হয়। প্রতিটি রাউন্ডে তিন জন শুটার একটি করে শট নেন। ভারতের হয়ে সরবজ্যোৎ তাঁর ছ’টি রাউন্ডে স্কোর করেন যথাক্রমে ৯৫, ৯৫, ৯৭, ৯৮, ৯৭…
Read More
৪১ বছর পর এশিয়াডে ইতিহাস, ঘোড়া ছুটিয়ে সোনা জিতল ভারত

৪১ বছর পর এশিয়াডে ইতিহাস, ঘোড়া ছুটিয়ে সোনা জিতল ভারত

 ভারতের ইকুস্ট্রিয়ান টিম চিনের মাটিতে ওড়াল তেরঙা। ঘোড়া ছুটিয়ে সোনা জিতল টিম ভারত। ৪১ বছর পর এশিয়ান গেমসের (Asian Games 2023) আসরে ভারতের ঝুলিতে এল সোনা। সুদীপ্তি হাজেলা, দিব্য়কৃতী সিং, হৃদয় ছেদা ও অনুশ আগরওয়ালারা ড্রেসেজ ইভেন্ট থেকে দেশকে এনে দিলেন সোনা। এর আগে ভারতের ইকুস্ট্রিয়ান টিম কখনও এশিয়াডে সোনার পদক জেতেনি। ন'টি এশিয়াডের পর এল সেই কাঙ্খিত মুহূর্ত।  চলতি এশিয়াডে ইকুস্ট্রিয়ানে ভারতের মিক্সড টিম সোনা জিতল। ভারতের পয়েন্ট ২০৯.২০৫। ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে দুয়ে শেষ করে রুপো জিতেছে আয়োজক চিন এবং ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে পোডিয়ামে তিনে শেষ করেছে হংকং। ২৬ সেপ্টেম্বর ২০২৩, ভারতীয় স্পোর্টসে রেড লেটার ডে হিসেবেই লেখা থাকবে। এই নিয়ে কোনও সন্দেহ…
Read More
সবুজ-মেরুনের মতো জয় দিয়ে আইএসএল শুরু হল না লাল-হলুদের

সবুজ-মেরুনের মতো জয় দিয়ে আইএসএল শুরু হল না লাল-হলুদের

সোমবার যুবভারতীতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং জামশেদপুর। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লাল-হলুদ। কিন্তু কিছুতেই গোলের মুখ খুলতে পারছিলেন না তারা।  প্রথমার্ধে  মাঠে ছিলেন না ক্লেটন সিলভা। মনে করা হচ্ছিল, তিনি নামলে পরিস্থিতি বদলাতে পারে। কিন্তু ৫৯ মিনিটে মাঠে নামা ক্লেটনও গোল করতে ব্যর্থ হয় এবং খেলা শুরুর তিন মিনিটের মধ্যে নিশু কুমার বক্সের মধ্যে বল বাড়িয়েছিলেন। কিন্তু সেই বল ধরে গোলের মধ্যে রাখতে পারেননি জেভিয়ার সিভেরিয়ো। এভাবেই গোটা ম্যাচেই বার বার আক্রমণে উঠেছিলেন ইস্টবেঙ্গল। শুধু গোলটাই করতে পারেনি তারা। এছাড়াও ডুরান্ডের ফাইনালের পর ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে আইএসএলেই প্রথম বার খেলতে দেখা  গেল। সেই ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। ঘরের মাঠে…
Read More
<strong>তিতাসের হাত ধরে এশিয়াড ক্রিকেটে সোনা ভারতের মেয়েদের</strong>

তিতাসের হাত ধরে এশিয়াড ক্রিকেটে সোনা ভারতের মেয়েদের

এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। এ বার মহিলা ক্রিকেটারেরা দেশকে সোনা এনে দিলেন। মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারালেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। ব্যাট হাতে ভাল খেললেন মন্ধানা ও জেমাইমা রদ্রিগেজ। বল হাতে দাপট দেখালেন বাংলার তিতাস সাধু। শ্রীলঙ্কার টপ অর্ডারকে একাই আউট করেন তিনি। সেই ধাক্কা সামলাতে পারেনি শ্রীলঙ্কা। আনন্দবাজার অনলাইনের ২০২২ সালের ‘বছরের বেস্ট’ পুরস্কার পেয়েছিলেন তিতাস। সেই তিতাসের হাত ধরেই সোনা এল ক্রিকেটে। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। নিলম্বিত থাকায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। ফাইনালে দলে ফেরেন হরমন। ব্যাট করতে নেমে তাড়াতাড়ি দলের ওপেনার শেফালি বর্মার উইকেট হারায়…
Read More
এশিয়াডে আশা জিইয়ে রাখল ভারত

এশিয়াডে আশা জিইয়ে রাখল ভারত

চীনের কাছে লজ্জার হারের ধাক্কা কাটিয়ে এশিয়ান গেমসে ঘুরে দাঁড়াল ভারত। বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে হারাল ইগর স্টিমাচের দল। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। জিতলেও ভারতীয় দলের পারফরম্যান্স মন ভরাতে ব্যর্থ। এদিনও সন্দেশ-অমরজিৎদের খেলায় বোঝাপড়ার অভাব ছিল সুস্পষ্ট। এর দায় এড়াতে পারেন না ফেডারেশন কর্তারা। এশিয়ান গেমসের প্রথম ম্যাচের ৪৮ ঘণ্টা আগে দল ঘোষণা করে এআইএফএফ! এমনকী, প্রতিটি ফুটবলারের ভিসাও জোগাড় করতে ব্যর্থ তারা। তা সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে এই জয় অবশ্যই গেমসের বাকি খেলাগুলিতে আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় দলকে। রবিবার গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের মুখোমুখি হবে স্টিমাচ-ব্রিগেড। পরের রাউন্ডে…
Read More
কিশোরভারতী স্টেডিয়ামই হবে লা লিগা অ্যাকাডেমির ঠিকানা

কিশোরভারতী স্টেডিয়ামই হবে লা লিগা অ্যাকাডেমির ঠিকানা

সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সরকারি কর্তাদের সঙ্গে আলোচনা করে, সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়ামকেই লা লিগা অ্যাকাডেমির জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, ক্রীড়া দপ্তরকেও এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধিদলের সঙ্গে লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের বৈঠক হয়। সেখানেই দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। লা লিগার তরফে চুক্তিতে সই করেন তেবাস, অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে সই করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলার ফুটবল উন্মাদনার কথা তুলে ধরেন।  রাজ্যের প্রতিশ্রুতিমান শিশু–কিশোরদের গ্রামবাংলা থেকে তুলে এনে যথাযথ প্রশিক্ষণ দিয়ে মেসি, রোনাল্ডো তৈরি করার স্বপ্ন তাঁর। লা লিগা কর্তৃপক্ষ ফুটবল অ্যাকাডেমি গড়ার জন্য একটি ডেডিকেটেড…
Read More
ট্রুকলার ভারতে তার এআই চালিত সহকারী চালু করেছে

ট্রুকলার ভারতে তার এআই চালিত সহকারী চালু করেছে

ট্রুকলার ভারতে তার এআই চালিত সহকারী চালু করেছে যে বৈশিষ্ট্যটি অবাঞ্ছিত স্প্যাম ফিল্টার করার সাথে সাথে রিসিভারের পক্ষ থেকে কলের উত্তর দেবে।  ট্রুকলার ১৯ জুলাইয়ের একটি ব্লগ পোস্টে বৈশিষ্ট্যটি উপস্থাপন করে বলেছে যে মিসড কলগুলি ব্যস্ত ব্যক্তিদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তারা নতুন ব্যবসায়িক সংযোগ, নতুন চাকরির অফার ইত্যাদির মতো সম্ভাব্য সুযোগগুলিখোঁজ করে। সেখানেই ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট পদক্ষেপ নিয়েছে  আপনাকে রিং করা ফোনটি পরিচালনা করার জন্য একটি নতুন উপায় প্রদান করবে। কোম্পানির মতে অ্যাসিস্ট্যান্ট হল এক ধরনের প্রিমিয়াম পরিষেবা যা শুধুমাত্র ইনকামিং কলগুলিকে শনাক্ত করে না (যেমন ট্রুকলারের কলার আইডি)  কিন্তু অন্য দিকের ব্যক্তির সাথে জড়িত থাকার মাধ্যমে ক্ষমতাটিকে…
Read More
রবিচন্দ্রন অশ্বিন তার ৩৩তম পাঁচ উইকেট নিয়ে বোলারদের শীর্ষে স্থান করে নিয়েছেন

রবিচন্দ্রন অশ্বিন তার ৩৩তম পাঁচ উইকেট নিয়ে বোলারদের শীর্ষে স্থান করে নিয়েছেন

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টে বিরাট কোহলিকে অস্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ নাচতে শুরু করেন শুভমান গিল। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে টিম ইন্ডিয়া একটি প্রভাবশালী আউট উপভোগ করে স্বাগতিকদের অপরাজিত 80 পূর্ণ করতে ১৫০ রানে আউট করার আগে। রবিচন্দ্রন অশ্বিন তার ৩৩ তম পাঁচ উইকেট নিয়ে বোলারদের শীর্ষে রয়েছেন। দীর্ঘতম ফর্ম্যাট যেখানে রবীন্দ্র জাদেজাও তিনটি উইকেট নিয়েছিলেন এবং যশভি জয়সওয়ালও ৭৩ বলে অপরাজিত ৪০ রান করে টেস্ট অভিষেক করেছিলেন। প্রথম দিনে ভারত একটি দুর্দান্ত আউট উপভোগ করার সাথে সাথে, উইন্ডিজের ইনিংস শেষ হওয়ার সাথে সাথে শুভমানকে আনন্দিত মেজাজে দেখা গিয়েছিল। শুভমান ফরোয়ার্ড শর্ট-লেগ পজিশনে…
Read More
বিপক্ষকে গোল করতে না দিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় ফুটবল টিম

বিপক্ষকে গোল করতে না দিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় ফুটবল টিম

দীর্ঘ ৪৬ বছর পর ফুটবল মাঠে  লেবাননকে হাড়িয়ে ভারতীয় দল জিতে নিল ইন্টারকন্টিনেন্টাল কাপ। সর্বভারতীয় ফুটবল সংস্থা ২০১৮ সালে নেহরু কাপের আদলে চারদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপের আয়োজন করেছিল যেখানে প্রথমবারই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৯ সালে অবশ্য ভারতের মাটি থেকে ট্রফি জিতে নিয়ে গেছিল উত্তর কোরিয়া। এবার আবার আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল কাপে রবিবারের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ট্রফি নিজেদের দেশে ফেরাল ভারত।টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচেও ভারত ও লেবানন মুখোমুখি হয়েছিল। দেশের মাটিতে টানা ৬ ম্যাচ কোনও গোল না করে ট্রফি জিতে  নিল ভারতীয় দল।  সুনীল ছেত্রীর(Sunil Chhetri)দলের জন্য বিরাট অঙ্কের  অর্থ পুরস্কার হিসেবে  ঘোষণা করেন ওড়িশার  মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক(Naveen Patnaik)। গোলশূন্য…
Read More