27
Sep
ভারতের ইকুস্ট্রিয়ান টিম চিনের মাটিতে ওড়াল তেরঙা। ঘোড়া ছুটিয়ে সোনা জিতল টিম ভারত। ৪১ বছর পর এশিয়ান গেমসের (Asian Games 2023) আসরে ভারতের ঝুলিতে এল সোনা। সুদীপ্তি হাজেলা, দিব্য়কৃতী সিং, হৃদয় ছেদা ও অনুশ আগরওয়ালারা ড্রেসেজ ইভেন্ট থেকে দেশকে এনে দিলেন সোনা। এর আগে ভারতের ইকুস্ট্রিয়ান টিম কখনও এশিয়াডে সোনার পদক জেতেনি। ন'টি এশিয়াডের পর এল সেই কাঙ্খিত মুহূর্ত। চলতি এশিয়াডে ইকুস্ট্রিয়ানে ভারতের মিক্সড টিম সোনা জিতল। ভারতের পয়েন্ট ২০৯.২০৫। ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে দুয়ে শেষ করে রুপো জিতেছে আয়োজক চিন এবং ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে পোডিয়ামে তিনে শেষ করেছে হংকং। ২৬ সেপ্টেম্বর ২০২৩, ভারতীয় স্পোর্টসে রেড লেটার ডে হিসেবেই লেখা থাকবে। এই নিয়ে কোনও সন্দেহ…
