শিলিগুড়ি

১২ ডিগ্রীতে নামলো জলপাইগুড়ি শহরের তাপমাত্রা

১২ ডিগ্রীতে নামলো জলপাইগুড়ি শহরের তাপমাত্রা

মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জলপাইগুড়ি শহর সহ পার্শ্ববর্তী এলাকাগুলো। জেলা‌য় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে। গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে‌র আশেপাশে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী উত্তর‌বঙ্গের বিভিন্ন জেলা‌য় তাপমাত্রা ধীরে ধীরে নামবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাজ্য জুড়েই শৈতপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই জেলায় শৈতপ্রবাহের কারণে তাপমাত্রা কমবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার ভোর থেকেই এর প্রভাব দেখা যায় জলপাইগুড়ি শহরে। একটু উষ্ণতা‌র জন্য অনেককেই রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শরীর‌ গরম রাখার চেষ্টা করেন। সকাল থেকেই ভিড় বাড়ছে চায়ের দোকানগুলো‌তে। এদিন সকাল দশটা নাগাদও কুয়াশাচ্ছন্ন ছিল জলপাইগুড়ি‌র বেশিরভাগ এলাকা। এজন্য রাস্তায় লোকজন…
Read More
উত্তরবঙ্গে সোমবার রাত থেকেই জাকিয়ে বসল শীত

উত্তরবঙ্গে সোমবার রাত থেকেই জাকিয়ে বসল শীত

শীতে দার্জিলিং বা কার্শিয়াং এর পথে যে কুয়াশার পরত যাত্রীদের আলিঙ্গন করে, সোমবার সেই একই রকমের কুয়াশার সাক্ষী হয়ে রইল বালুরঘাট। সোমবার রাতে ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট। দৃশ্যমানতা কমে আসে কুড়ি মিটারের নিচে। আবহাওয়া দপ্তর সূত্রের দাবি, কেবল বালুরঘাট নয় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গাতেই এই অবস্থা সন্ধের পর দেখা দিচ্ছে এমন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রায় হেরফের এসেছে উত্তরবঙ্গে। বাদ যায়নি দক্ষিণ দিনাজপুর জেলাও। এদিন সন্ধ্যের পর হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার এই যুগলবন্দী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন কিছু মানুষ। শীতের আমেজ পুরোপুরি উপভোগ করেন অনেকেই। চলতি সপ্তাহ থেকেই বালুরঘাটে শুরু হয়েছে মেলা সন্ধের পর অনেকেই মেলা দেখতেও হাজির হন।
Read More
রাতে ইস্টার্ন বাইপাসের কাছে টিন কেটে দোকানে ঢুকে প্রায় ৭০ হাজার টাকার জিনিসপত্র চুরি

রাতে ইস্টার্ন বাইপাসের কাছে টিন কেটে দোকানে ঢুকে প্রায় ৭০ হাজার টাকার জিনিসপত্র চুরি

শিলিগুড়ি শহরে চুরি ছিনতাই এর ঘটনা অব্যাহত।প্রতিটি ক্ষেত্রেই দুষ্কৃতীরা ধরা পড়ার পরেও নতুন নতুন অপরাধের ঘটনা সঙ্ঘবদ্ধ করছে দুষ্কৃতী দল।আর এটাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশের।ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে ইস্টার্ন বাইপাসের কাছেই একটি হার্ডওয়ারের দোকানের টিন কেটে দোকানে ঢুকে প্রায় ৭০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে পালায় দুষ্কৃতী দল।এই ঘটনার অভিযোগ থানায় জমা পড়তেই তদন্তে নামে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে সোমবার রাতে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ রোশন বর্মন এবং হরেন দাস নামে ২ দুষ্কৃতিকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রোশন বর্মনের…
Read More
সুকান্ত কলোনী এলাকায় বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন

সুকান্ত কলোনী এলাকায় বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন

দীর্ঘদিনের দাবি পূরণে খুশি বালুরঘাট সুকান্ত কলোনির এলাকাবাসীর। সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট শহরের সুকান্ত কলোনী এলাকায় একটি ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাটের মোট  ২৫ টি ওয়ার্ডেই ঠান্ডা পানীয় জলের  মেশিন বসানো হবে বলে জানিয়েছিলেন পৌরোপিতা অশোক মিত্র। আর সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ সুকান্ত কলোনি এলাকায় এই ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হলো।
Read More
মাটিগাড়া থানার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চুরি

মাটিগাড়া থানার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চুরি

তদন্তে নেমে দুষ্কৃতিকে গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করলো পুলিশ।স্বামী স্ত্রী দুজনেই সিভিক ভলেন্টিয়ার। মাটিগাড়া থানার বেলডাঙ্গির বাসিন্দা তারা।আজ সকালে স্বামী-স্ত্রী কাজে বের হন।বারোটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন সবকিছু তছনছ।মাথায় হাত পরে দম্পতির।এরপর মাটিগাড়া থানার পুলিশের দ্বারস্থ হন তারা।বাড়ির চুরির ঘটনা নিয়ে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঐ সিভিক পুলিশ দম্পতি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দেয়।খোয়া যায় সোনা এবং রুপোর অলংকার সহ আরো অনেক কিছুই। মাটিগাড়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ।অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে…
Read More
ভারত বাংলাদেশ সীমান্তে আটক এক গোরু পাচারকারী

ভারত বাংলাদেশ সীমান্তে আটক এক গোরু পাচারকারী

একদিকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। শীতের সময় কুয়াশায় চাদরে আড়ালে গরু পাচার করা হচ্ছিল। সীমান্তে দায়িত্বে থাকা জাওয়ানদের চোখে পড়ে গরু পাচারকারীরা কাঁটাতার কেটে। তারই মাঝে ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতার কেটে গরু পাচারের সময় গভীর রাতে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। এরপরে বিএসএফের পক্ষ থেকে ফাঁসিদেওয়ার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত পাচারকারীর নাম তহির উদ্দিন(45) চটহাট অঞ্চলের মুড়ি খাওয়ার বাসিন্দা। আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
Read More
সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার চোর

সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার চোর

শিলিগুড়ি:- তদন্তে নেমে দুষ্কৃতিকে গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করলো পুলিশ।স্বামী স্ত্রী দুজনেই সিভিক ভলেন্টিয়ার।মাটিগাড়া থানার বেলডাঙ্গির বাসিন্দা তারা।আজ সকালে স্বামী-স্ত্রী কাজে বের হন।বারোটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন সবকিছু তছনছ।মাথায় হাত পরে দম্পতির।এরপর মাটিগাড়া থানার পুলিশের দ্বারস্থ হন তারা।বাড়ির চুরির ঘটনা নিয়ে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঐ সিভিক পুলিশ দম্পতি।মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দেয়। খোয়া যায় সোনা এবং রুপোর অলংকার সহ আরো অনেক কিছুই। মাটিগাড়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ।অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে…
Read More
শিলিগুড়িতে আয়োজিত করা হল ‘সেভ মাদার” শিবিরের  

শিলিগুড়িতে আয়োজিত করা হল ‘সেভ মাদার” শিবিরের  

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এবং "হিন্দুস্তান একান্নবর্তী"-এর সহযোগিতায় "কিশোরী গর্ভাবস্থার বিষয়ে সচেতনতা" "মেয়ে বাঁচাও" শিবির আয়োজন করা হয়। জেলার ফাঁসিদেওয়ার ব্লকের হাসখোয়া অঞ্চলের কাঁদোপানি মাঠে অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,মেয়র গৌতম দেব, জেলা শাসক প্রীতি গোয়েল, দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক,সহ আশা কর্মীরা সকলে। দিন শিলিগুড়ি মহাকুমার তিনটি ব্লকের খড়িবাড়ি নকশালবাড়ি ফাঁসিদেওয়া সমস্ত চা বাগানের আদিবাসী সম্প্রদায়ের মা-বোনেরা উপস্থিত হয়েছিলেন। এদিন আদিবাসীদের উদ্বোধনী নৃত্যে পায়ে পা মেলান মন্ত্রী সহ জেলাশাসক ও সহ-সভাপতি, টিবি রোগ নির্মূল করতে একটি ট্রেবলো ফিতে কেটে চালু করেন। অন্যদিকে টিভি রোগে আক্রান্তদের খাদ্য সামগ্রী…
Read More
মায়ের কামড়ে মৃত্যু হল তিন শাবকের

মায়ের কামড়ে মৃত্যু হল তিন শাবকের

মায়ের কামড়ে মৃত্যু হল তিন রয়্যাল শাবকের। আর ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে বন দপ্তরে।  যদিও ঘটনাটি নিয়ে প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে চাননি পার্ক কর্তৃপক্ষ। গত সপ্তাহে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিন শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু নাইট শেল্টারেই দু'দিনের মাথায় নিজের শাবককে কামড়ে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় বসায় রিকা। তিনটে শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো করে দেয়। তিনটের মধ্যে দুটো শাবক আগে মারা গেলেও একটি শাবককে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হয়নি৷ অবশেষে তিনটি সাবকেরই মৃত্যু হয়।
Read More
এনজেপি স্টেশনে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি

এনজেপি স্টেশনে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি

সারাদেশেই অমৃত ভারত স্টেশন গুলিকে সদস্য পদ গ্রহণের জন্য বেছে নিয়ে সদস্যপদ গ্রহণ কর্মসূচি শুরু করলো ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসাবে অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা এন জি পি স্টেশনে সদস্যতা অভিযান চালালো বিজেপির ৬ নম্বর মন্ডল কমিটি ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চার সদস্যরা। এদিন স্টেশনে আগত বেশ কিছু যাত্রীদের সদস্যপদ গ্রহন করান তারা।জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান,আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত অমৃত ভারত স্টেসন গুলিতে এই সদস্যপদ কর্মসূচী চালাবে বিজেপি। তারই অঙ্গ হিসেবে এনজেপি স্টেশনে এই অভিযানে সামিল হয়েছে। তিনি জানান,মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের এই অভিযানে সামিল হয়ে সদস্যপদ গ্রহন করছে।
Read More