শিলিগুড়ি

সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্তে উদ্ধার মর্টার শেল

সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্তে উদ্ধার মর্টার শেল

ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় একটি মর্টার শেল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট ঘেষা ট্রাক পার্কিং এলাকায় ওই মর্টার শেলটি উদ্ধার হয়। জানা গিয়েছে, এদিন সীমান্ত সংলগ্ন এলাকায় থাকা ট্রাকের পার্কিং এলাকার ভিতরে ওই মর্টার শেলটি পরে থাকতে দেখে ট্রাক চালকরা। এরপরই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকাতে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। পুলিশ পৌঁছে গোটা এলাকাটি ঘিরে ফেলে। পাশাপাশি খবর দেওয়া হয় সেনাবাহিনী ও বিএসএফকে। দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হয় শেলটিকে মঙ্গলবার নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হবে।
Read More
অসুস্থ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক পুলিশ

অসুস্থ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক পুলিশ

শিলিগুড়ি : চলছে মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে অসুস্থ এক পরীক্ষার্থীকে টোটো করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল তার পরিবারের সদস্যরা। আর যানজটের মধ্যে সেই দৃশ্য দেখতে পেয়ে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল ট্রাফিক পুলিশ। জানা যায়, শিলিগুড়ি প্রধান নগর চম্পাশাড়ি এলাকার বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলের ছাত্রী শর্মিলা মাহাতোর পরীক্ষা কেন্দ্র পড়েছে শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়। সেই ছাত্রী অসুস্থ থাকায় শনিবার তাকে টোটো করে কোন মতে পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় এগারোটা পাঁচ নাগাদ টোটোটি ইয়ার ভিউ মরে এলে তা চোখে পড়ে যায় পানি ট্যাংকি ট্রাফিক পুলিশের। আর তারপরেই পানিট্যাংকি ট্রাফিক পুলিশ গ্রীন করিডোর তৈরি…
Read More
ঠাকুর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী উপলক্ষে শাসকদলের নেতারা বর্মার মূর্তিতে মাল্যদান করলেন

ঠাকুর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী উপলক্ষে শাসকদলের নেতারা বর্মার মূর্তিতে মাল্যদান করলেন

শিলিগুড়ি : ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই তার প্রতিকৃতিতে মাল্যদান করতে দেখা গেল রাজ্যের শাসক থেকে বিরোধী দল সকলকেই। একদিকে যেমন সকাল সকাল শিলিগুড়ি পুরো নিগমের পক্ষ থেকেশষ মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান পুতুল চক্রবর্তী সহ শিলিগুড়ির শাসকদলের নেতাদের পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করতে দেখা গিয়েছে। ঠিক তেমনি রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে সাংসদ এবং বিধায়ক দের ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করতে দেখা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে সাংসদ দূর্গা মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষ ও শিখা চ্যাটার্জি ঠাকুর পঞ্চানন বর্মা মূর্তিতে মাল্যদান করেন।
Read More
এসএসসি পরীক্ষায় প্রথম শিলিগুড়ির সংকেত

এসএসসি পরীক্ষায় প্রথম শিলিগুড়ির সংকেত

প্রথম শ্রেণিতে পড়ার সময় ‘মেনিনজাইটিস’-এ আক্রান্ত হন। তার পর থেকেই কথা বলার সময় উচ্চারণ জড়িয়ে যায়। সে কারণে দুই বার বর্ডার রোডস অর্গানাইজেশনের পরীক্ষায় পাস করেও চূড়ান্ত বাছাইতে বাদ পড়েন শিলিগুড়ির তরুণ সংকেত পাল। কিন্তু তাতে দমার পাত্র নন সংকেত। এ বার স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়র পোস্টের সর্বভারতীয় পরীক্ষায় সিভিলে প্রথম হয়েছেন ওই তরুণ। শিলিগুড়ি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সংকেত এই সুবাদে পুনেতে সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশনে জুনিয়র ইঞ্জিনিয়র হিসাবে কাজে যোগ দিতে চলেছেন। গত ৩ ফেব্রুয়ারি ওই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বাবা সুব্রত পাল বেসরকারি সংস্থায় কাজ করেন। মা তড়িতা পাল বেসরকারি ক্ষেত্রে কর্মরত। বোন সমতা শিলিগুড়ির…
Read More
পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতি সাত দফা দাবিতে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করে

পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতি সাত দফা দাবিতে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করে

শিলিগুড়ি : পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির তরফে অবস্থান-বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করা হলো বৃহস্পতিবার। এদিন শিলিগুড়ি রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড অফিসে বেশ কিছু দাবি নিয়ে অবস্থানে বসে পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতি। মূলত সারা দেশের সাথে ইপিএস 95 পেনশনারদের ন্যূনতম পেনশন 9000 টাকা সহ অন্যান্য সাত দফা দাবিতে এদিন এই অবস্থান বিক্ষোভ করা হয়। অবস্থান বিক্ষোভের পর এদিন তাদের সমস্ত দাবীকে সামনে রেখে মিনিস্ট্রি অফ লেবার কমিশনার কে এক স্মারকলিপিও প্রদান করা হয়। অবিলম্বে তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির সদস্যরা।
Read More
জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ বনদফতরের

জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ বনদফতরের

জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করলো বনদফতর। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করে বনদফতর। এদিন বাগডোগরার টিপুখোলা, তিরহানা, অর্ড ও তারাবাড়ি এবং নকশালবাড়ির বেলগাছি সহ পানিঘাটা জঙ্গল ঘেরা এলাকা হিসেবে পরিচিত। এদিন সকাল থেকেই বনদফতরের বিশেষ গাড়ি ও রাজ্য সরকারের বাস এলাকায় পৌঁছে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। জঙ্গল ঘেঁষা এলাকার প্রায় শতাধিক পরীক্ষার্থী এবার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।পাশাপাশি কার্শিয়াঙ বনদফতরে উদ্যোগে বিভিন্ন রেঞ্জে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।এদিন সমস্ত বিষয়ে তদারকি করেন কার্শিয়াঙ বনদফতরে ডিএফও ও এডিএফও।বনদফতর ও রাজ্য সরকারের উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা।
Read More
মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের চকলেট বিতরণ করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার

মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের চকলেট বিতরণ করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার

শিলিগুড়ি : পরীক্ষা শেষেই হাতে মিললো চকলেট, শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে শহর শিলিগুড়িতে এমনই উদ্যোগ গ্রহণ করা হলো। সোমবার ছিল এবছরের প্রথম মাধ্যমিক পরীক্ষা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল 2025 এর মাধ্যমিক। এ বছর মাধ্যমিক পরীক্ষা ঘিরে আগেভাগেই ছিল সমস্ত রকম প্রস্তুতি। একদিকে যেমন ছিল পুলিশ নিরাপত্তা ঠিক অপরদিকে ছিল প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের তরফে নানান পদক্ষেপ। সোমবার সকাল থেকেই শিলিগুড়ি ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। দিনশেষে সুস্থভাবে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা। পরীক্ষা শেষে এদিন শিলিগুড়ি নীলনলিনি স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের। এদিন ডিসিপি ইস্ট রাকেশ…
Read More
এনজেপি বাজার থেকে উদ্ধার চুরি যাওয়া স্কুটি সহ দুই যুবক

এনজেপি বাজার থেকে উদ্ধার চুরি যাওয়া স্কুটি সহ দুই যুবক

প্রথমে অনলাইন খাবার বিলির কাজ,তার পর আট-ঘাট বেধে গাড়ি চুরির কান্ড।এমনই কর্মকান্ড ঘটাতো ডাঙ্গিপাড়ার সুরজ প্রসাদ ও তার এক সঙ্গি সাহিল চৌধুরী। তবে সেই চোরের দলের দুই পান্ডার জায়গা হল বর্তমানে শ্রীঘরে। গত ২৯শে জানুয়ারি এনজেপি এলাকার একটি অনলাইন পিৎজার দোকানে ডেলিভারির ব্যাবহারে রাখা একটি স্কুটি চুরি যায়। প্রথমে বিষয়টিকে গুরুত্ব বা দিলেও পরবর্তীতে  কতৃপক্ষ বিষয়টি নিয়ে এনজেপি থানার দারস্থ হয়। ৯ই ফেব্রুয়ারি তারা একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে ওই রবিবার ডেলিভারি বয় সুরজ প্রসাদকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের  পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসবাদ করে চুরির আরেক পান্ডা খালপাড়ার নিবাসী সাহিল চৌধুরীকে…
Read More
৪৯টি মহিষ সহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করলেন পুলিশ

৪৯টি মহিষ সহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করলেন পুলিশ

ফাঁসিদেওয়ার মাদাতি টোলপ্লাজায় দুটি ডাক পার্সেলের লরি থেকে উদ্ধার ৪৯টি মহিষ। ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাক পার্সেলের লরিতে মহিষ পাচারের খবর পেয়ে সাফল্য পায় পুলিশ। বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মহিষ। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ডাক পার্সেলের লরি আটক করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ আমির ও মহম্মদ ওয়ারিশকে। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
ভাতা বৃদ্ধির দাবি নিয়ে পথে নামলেন শিলিগুড়ির অঙ্গনওয়াড়ি কর্মীরা

ভাতা বৃদ্ধির দাবি নিয়ে পথে নামলেন শিলিগুড়ির অঙ্গনওয়াড়ি কর্মীরা

শিলিগুড়ি : ফের একবার ভাতা বৃদ্ধির দাবিতে সরব হলো অঙ্গনওয়াড়ি কর্মীরা। শনিবার শিলিগুড়ির বুকে প্রতিবাদে গর্জে উঠলেন তারা। এদিন শিলিগুড়ির গান্ধী মূর্তি পাদদেশ থেকে এসডিও অফিস অভিযান করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। মূলত ভাতা বৃদ্ধির দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে তাদের এই অভিযান বলে জানা যায়। পাশাপাশি এই দিনের অভিযানে প্রায় তিনশ-এর উপর অঙ্গনওয়াড়ি কর্মীরা অংশগ্রহণ করে। এছাড়াও অবিলম্বে তাদের দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
Read More