শিলিগুড়ি

শনিবার ফুলবাড়িতে দুর্ঘটনার কবলে একটি চারচাকা গাড়ি, আহত ২

শনিবার ফুলবাড়িতে দুর্ঘটনার কবলে একটি চারচাকা গাড়ি, আহত ২

ফুলবাড়িতে দুর্ঘটনার কবলে একটি চারচাকা গাড়ি, আহত ২। শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন আমায়দিঘী এলাকায়। জানা গিয়েছে, জলপাইগুড়ি দিক থেকে একটি চারচাকা গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ফুলবাড়ি সংলগ্ন এলাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে চার চাকার গাড়িটি সামনের অংশ দুমরে মুচরে যায়। গাড়িতে থাকা চালকসহ চারজননের মধ্যে দুইজন আহত হন। তাদের উদ্ধার করে ফুলবাড়ির একবেসকারি হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টের পুলিশ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু…
Read More
শিলিগুড়ির মেয়র ডেঙ্গু নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ অমিত জৈনর

শিলিগুড়ির মেয়র ডেঙ্গু নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ অমিত জৈনর

ডেঙ্গু নিয়ে নানান ভুল তথ‍্য জনসাধারণের কাছে তুলে ধরছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগ করেন পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন। বিরোধী দলনেতার বক্তব‍্য, অক্টোবর ও নভেম্বর মাস এই দুটি মাস  ডেঙ্গুর কঠিন সময়।প্রতি বছর এই সময় থেকে ডেঙ্গুর  মশার উপদ্রব বেরে যায়। তবে বর্তমানে ডেঙ্গুর যে রিপোর্ট প্রকাশ করছেন শিলিগুড়ির মেয়র তা সম্পূর্ণ ভুল। তিনি জানান,মেয়র ইতিমধ্যে জানিয়েছেন যে ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি ওয়ার হাউস থেকে ডেঙ্গ ছড়াচ্ছে, যা কিনা কেন্দ্র সরকারের অধীনে। মেয়রের এমন উক্তির তীব্র বিরোধিতা করে অমিত জৈন জানান ওই ওয়ার হাউস  সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ। মেয়র না জেনে শুনে নিজেদের…
Read More
শান্তিপূর্ণ ভাবে ভোট হলে উপনির্বাচনে বিজেপি ভালো করবে বলে দাবি সুকান্ত মজুমদারের

শান্তিপূর্ণ ভাবে ভোট হলে উপনির্বাচনে বিজেপি ভালো করবে বলে দাবি সুকান্ত মজুমদারের

আগামী ১৩ ই নভেম্বর রাজ্যে ছটি কেন্দ্র হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। উত্তরবঙ্গে মাদারিহাট ও সিতাই এই দুটি কেন্দ্রে নির্বাচন রয়েছে। বুধবার সেই দুটি কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচারে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বাগডোগরা এ নেমে সোজা চলে যান ওই দুটি বিধানসভা কেন্দ্রে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান,, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে এই দুটি কেন্দ্রে বিজেপি ভালো ফল করবে।
Read More
সোমবার শিলিগুড়ির সকল কাউন্সিলরদের বৈঠকখানার উদ্বোধন করেলেন মেয়র গৌতম দেব

সোমবার শিলিগুড়ির সকল কাউন্সিলরদের বৈঠকখানার উদ্বোধন করেলেন মেয়র গৌতম দেব

কাউন্সিলররা পুরসভায় অবসর সময় কোথায় বসবেন সেই ভাবনা বিগত বোর্ডের কেওই কোনদিন নেইনি। তবে তৃনমুল পরিচালিত বর্তমান বোর্ড সেই ভাবনা নিয়ে তাদের জন্য বৈঠক খানার ব্যাবস্থা গ্রহন করলো। শিলিগুড়ি পুরসভার বর্তমান মেয়র গৌতম দেবের প্রচেষ্টায় বুধবার থেকে পুরসভার সকল কাউন্সিলরদের অবসর সময়ে আলাপচারিতার জন‍্য নুতন ঘরের সুচনা করা হল। পুরসভার পুরাতন বিল্ডিং এর কমিশনের ঘরটিকে নুতন ভাবে সাঁজিয়ে এই বৈঠকখানা তৈরি করা হয়েছে।এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান শিলিগুড়ি পুরসভার এমন উদ্যগকে ইতিহাস  এই প্রথম বলে অবিহিত করেন। তিনি এই বৈঠকখানা প্রসঙ্গে জানান এখানে প্রতিদিনের সংবাদ পত্রিকা সহ টিভি ক্যারাম বোর্ডের ব‍্যবস্থা থাকবে যাতে করে কাজের ফাঁকে একটু সময় কাটাতে…
Read More
এবার শিলিগুড়ির হিন্দু সুরক্ষা সমিতির সেরা আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রাম মন্দির

এবার শিলিগুড়ির হিন্দু সুরক্ষা সমিতির সেরা আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রাম মন্দির

শিলিগুড়ি : শিলিগুড়িতে এই প্রথম কালী পুজোয় অযোধ্যার রাম মন্দিরের আদলে পুজো মন্ডপ নির্মাণ হতে চলেছে। হিন্দু সুরক্ষা সমিতির এবারের এই চমক নজর কারতে চলেছে উত্তরবঙ্গবাসীর। মূলত প্রথম বর্ষেই এবার হিন্দু সুরক্ষা সমিতির চমক হলো অযোধ্যার রাম মন্দির। এছাড়াও আলোকসজ্জা ও মন্ডপসজ্জাতেও থাকতে চলেছে বিশেষ চমক। মোট ১৫ লক্ষ টাকা ব্যয়ে এবার করা হচ্ছে এই পুজো। পুজো উদ্যোক্তারা জানান এবার পুজো চলাকালীন থাকবে নানান সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।এছাড়াও আগামী ৩১–শে অক্টোবর এই পুজোর শুভ উদ্বোধন হবে। সবমিলিয়ে শিলিগুড়িতে এই অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হিন্দু সুরক্ষা সমিতির কালীপুজো নজর কারতে চলেছে উত্তরবঙ্গবাসীর এমনটাই আশাবাদী উদ্যোক্তারা।
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ধরা পড়লো চার দুষ্কৃতী

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ধরা পড়লো চার দুষ্কৃতী

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার  পুলিশ। পুলিশের অভিযানে ধরা পরল চার দুষ্কৃতি। ধৃতদের নাম বিশাল রাউত, প্রদীপ পাসওয়ান, ছোট্টু হেলা‌ এবং রঞ্জন সাহানি। ধৃতদের মধ্যে বিশাল রাউতের বাড়ি টিকিয়াপাড়া।প্রদীপ পাসওয়ান এবং ছোট্টু হেলার বাড়ি শবননগর। এবং রঞ্জন সাহানীর বাড়ি বিনয় মোড়ে। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আছে কিছু দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে সর্বহারা কলোনি সবজি বাজার এলাকায় জড়ো হয়েছে। গোপন সূত্রে ওই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। ওই অভিযানে ধরা পড়ে চার দুষ্কৃতী। ধৃততদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে…
Read More
জোরকদমে চলছে নৈহাটির বড় মায়ের আদলে কালী পুজোর প্রস্তুতি

জোরকদমে চলছে নৈহাটির বড় মায়ের আদলে কালী পুজোর প্রস্তুতি

কালীপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। বিভিন্ন জায়গায় জোরকদমে চলছে প্রস্তুতি। নৈহাটির বড় মায়ের আদলে পুজো করে ফের একবার চমক দিতে চলেছেন শিলিগুড়ির মহামায়া স্পোর্টিং ক্লাব। শিলিগুড়ির মহামায়া স্পোর্টিং ক্লাবের কালীপুজো এবছর ৪৫তম বর্ষে পদার্পণ করছে। তবে তাদের বড় মায়ের পুজোর এবার দ্বিতীয় বর্ষ।গতবছরও বড় মায়ের পুজো করে শহরবাসীর নজর কেড়েছিল এই ক্লাব।তাই শহরবাসীকে প্রতিবছর বড় মায়ের দর্শন করাতে এভাবেই পুজো করার উদ্যোগ নিয়েছেন তারা। প্রায় ২১ ফুটের বড় মায়ের প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পী। গতবারের মত এবছরও প্রচুর দর্শনার্থীদের সমাগম হবে বলে আশাবাদী ক্লাবের সদস্যরা।পুজোর কয়েকদিন প্রসাদ বিতরণও করা হবে বলে জানান ক্লাবের সদস্য বিশাল দত্ত।
Read More
আগামীকাল বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্ট শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী

আগামীকাল বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্ট শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী

আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল।পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর। নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন সাংসদ রাজু বিস্ত।সেইমত বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য মন্ত্রীসভায় ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ হয়। ৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে। এরফলে বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।…
Read More
অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ নষ্ট নকশালবাড়ি আবগারি দফতরের

অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ নষ্ট নকশালবাড়ি আবগারি দফতরের

চোলাই মদের বিরুদ্ধে অভিযানে সাফল্য আবগারি দফতরের। দীপাবলির আগে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে চোলাই মদের আস্তানা। চোলাই মদের এই আস্তানা বন্ধ করতে এদিন ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের কমলা চাবাগানের বিভিন্ন স্থানে অভিযান চালায় আবগারি দফতর। এদিন ঘোষপুকুর ফাঁড়ির পুলিশের সহায়তায় অভিযান চালায় নকশালবাড়ি আবগারি দফতর কমলা চাবাগানের গির্জা লাইন, শায়লা লাইন, বাকুল লাইন, গান্ধী মোড় ও ঘুঘুঝোড়া এলাকায়। অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ নষ্ট করার পাশাপাশি মদ তৈরির উপকরণ ভেঙে ফেলা হয়। আবগারি দফতর সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। ঘটনায় কাউকে গ্রেফতার করা না গেলেও প্রচুর চোলাই মদ নষ্ট করা হয়েছে।…
Read More
রহস্যজনকভাবে নার্সের ঝু*ল*ন্ত দে*হ উদ্ধার, শিলিগুড়িতে

রহস্যজনকভাবে নার্সের ঝু*ল*ন্ত দে*হ উদ্ধার, শিলিগুড়িতে

গভীর রাতে ভাড়াবাড়ি থেকে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লীতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে বয়স ২৫ এর মৃত ওই নার্সের বাড়ি দার্জিলিং এ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী শিলিগুড়ি শহরের খালপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। ভাড়া থাকতেন শহরের মিলনপল্লীর একটি বাড়িতে। সেই বাড়িতে আরো বেশ কয়েকজন নার্স ভাড়া থাকেন। গতকাল রাতে ভাড়াবাড়ির বাথরুম থেকে ওই নার্সের রহস্যজনকভাবে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। ওই ঘটনায় নানা প্রশ্ন উঁকি মারছে এলাকাবাসীর মধ্যে। কি কারনে এবং কিভাবে এই ঘটনা…
Read More