শিলিগুড়ি

ছট ঘাট প্রস্তুতি নিয়ে কন্ট্রাকটরদের বিরুদ্ধে বিক্ষোভ শিলিগুড়িতে

ছট ঘাট প্রস্তুতি নিয়ে কন্ট্রাকটরদের বিরুদ্ধে বিক্ষোভ শিলিগুড়িতে

শিলিগুড়ির পাঁচ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় শুরু হয়নি ছট ঘাট প্রস্তুতির কাজ। বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিহারের পর শিলিগুড়িতে ধুমধামে পালিত হয় ছট পূজা। আগামীকাল থেকে শুরু হবে ছট মহাপর্ব। যেকারণে বিভিন্ন জায়গায় জোরকদমে শুরু হয়েছে ছট ঘাট প্রস্তুতির কাজ।তবে পাঁচ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এখনও শুরু হয়নি ঘাটের কাজ।যেকারণে আজ বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। অভিযোগ, কন্ট্রাকটরদের জন্যই ছট ঘাটের কাজ আটকে রয়েছে।বাসিন্দা বলেন, আগামীকাল থেকে ছট মহাপর্ব শুরু হয়ে যাবে। অন্যান্য জায়গায় সুন্দরভাবে ঘাটের কাজ করা হচ্ছে।কিন্তু নতুনপাড়ায় এখনও কাজ করা হয়নি। কন্ট্রাকটরদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তারা। কন্ট্রাকটররা তাদের খেয়াল খুশি মত কাজ করছে বলে অভিযোগ করেন।অন্যদিকে…
Read More
লক্ষ কণ্ঠে গীতাপাঠ সর্বধর্ম সমন্বয়ের একটি কর্মসূচি

লক্ষ কণ্ঠে গীতাপাঠ সর্বধর্ম সমন্বয়ের একটি কর্মসূচি

কলকাতার পর এবার ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে ৷ এমনটাই জানিয়েছে সনাতন সংস্কৃতি সংসদ। শিলিগুড়ির বিশ্ববাংলা শিল্পহাটের লাগোয়া কাওয়াখালী ময়দানে আয়োজন করা হবে মেগা গীতাপাঠ চক্রের। কার্তিক মহারাজ জানিয়েছেন, মানব জাতির জন্য উৎসর্গ এই বইয়ের ভাবনা যেমন নবজাগরণের কাজ করেছে। বাংলা তথা দেশের যে চারিত্রিক অবক্ষয় এবং মানবসম্পদের অবমূল্যায়ন হচ্ছে, একমাত্র গীতাই পারে বর্তমান পরিস্থিতি থেকে মানবজাতিকে রক্ষা করতে। সংসদের লক্ষ হল মানুষের মধ্যে গীতা চর্চাকে ছড়িয়ে দেওয়া। দেশের সবকটি মঠ ও মিশনের সঙ্গে কথা হয়েছে সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক। সর্বধর্ম সমন্বয়ের কর্মসূচি এটি ৷ আমন্ত্রণ জানানো হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষজনকেও। যদিও সবেমাত্র কর্মসূচি তৈরির…
Read More
বোয়াল মাছের ভোগ নিবেদন করে পূজা করা হবে মা সেভকেশ্বরীকে

বোয়াল মাছের ভোগ নিবেদন করে পূজা করা হবে মা সেভকেশ্বরীকে

শিলিগুড়ি : মন্দির প্রতিষ্ঠার পর থেকেই কালীপুজোর সময়ে বোয়াল মাছ ও পোলাও, ভাত, পাঁচ রকমের ভাজা, লুচি, পায়েস ভোগে দেওয়া হয়ে থাকে সেভকশ্বরী কালিমন্দিরে। সেবক পাহাড়ে জাগ্রত এই মন্দির বলেই মনে করেন ভক্তরা। মন্দিরে পুজো দিতে নানা জায়গা থেকে ভক্তরা আসেন।  ১৯৫২ সালে সেবক পাহাড়ে স্বপ্নাদেশে তৈরি হয়েছিল এই মন্দির। এরপর থেকেই পূজিত হচ্ছেন দক্ষিণা মা কালী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন। এছাড়াও সিকিম, কালিম্পং যাওয়ার পথেও পর্যটকেরা এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। আজকের দিনে সেবকেশ্বরী মন্দিরের সামনেই একটি সরকারি অফিসে কাজ করতেন নীরেন্দ্রনাথ সান্যাল।১৯৫২ সালে নীরেন্দ্রনাথ সান্যাল স্বপ্নাদেশে পঞ্চ মন্দির আসন পান তিনি পরবর্তীতে…
Read More
ধূপগুড়ির এসটিএস ক্লাবের দীপান্বিতা উৎসবের সূচনালগ্নে উপস্থিত ছিলেন “প্রিয়াঙ্কা সরকার”

ধূপগুড়ির এসটিএস ক্লাবের দীপান্বিতা উৎসবের সূচনালগ্নে উপস্থিত ছিলেন “প্রিয়াঙ্কা সরকার”

মঙ্গলবার রাতে এসটিএস ক্লাবের ৫৪ তম বর্ষের শ্যামা পুজো উৎসবের সূচনা হল। জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী ধূপগুড়ি এসটিএস ক্লাবের পুজো মন্ডপের দ্বারোদঘাটন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এবছর এসটিএস ক্লাবের দীপান্বিতা উৎসব ৫৪ তম বর্ষে পদার্পণ করল। এবার মায়ানমারের প্যাগোডার গোল্ডেন টেম্পলের আদলে পুজোমণ্ডপ তৈরি করা হয়েছে এবং কৃষ্ণ রুপে শ্যামা মায়ের মূর্তি দর্শনার্থীদের নজর কাড়বে।পাশাপাশি রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। এদিন এসটিএস ক্লাবের দীপান্বিতা উৎসবের সূচনালগ্নে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত সহ অনেকে। উদ্ধোধন লগ্নে গান গেয়ে…
Read More
মালদায় কালীপুজোর উদ্বোধনে শিলিগুড়ির বিমানবন্দরে এসে পৌঁছালেন জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি

মালদায় কালীপুজোর উদ্বোধনে শিলিগুড়ির বিমানবন্দরে এসে পৌঁছালেন জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি

শিলিগুড়ি:- ১৯৬৪ সাল থেকে মালদা জেলার ঝলঝলিয়ায় হয়ে আসছে যুবকবৃন্দের কালীপুজো। এবার তাদের এই পুজো ৬১তম বর্ষে পদার্পণ করতে চলেছে বলে জানা যায়।উল্লেখ্য,গত ৬১ বছর ধরে মালদার বুকে ঝলঝলিয়ার এই যুবকবৃন্দের কালীপুজো এক অন্যতম কালীপুজো।এছাড়াও এই পুজোর শুরু থেকে অর্থাৎ ১৯৬৪ সাল থেকেই এই পুজোর শুভ উদ্বোধন হয়ে থাকে মুম্বাইয়ের থেকে আগত স্বনামধন্য কোন না কোন আর্টিস্টের হাত ধরে।ঠিক তেমনি সময়ের সাথে সাথে দিন বদলে গেলেও নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে এই যুবকবৃন্দ ক্লাব। তাই চিরাচরিতভাবে এবারও ৬১তম বর্ষে একসময়ের বলিউড জগতে জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির হাত ধরে হতে চলেছে এবার এই পুজোর শুভ উদ্বোধন।বুধবার সে কারণেই সুদূর মুম্বাই থেকে শিলিগুড়ি…
Read More
দুর্ঘটনার জেরে ভেঙে পড়ল হাইটেনশন বিদ্যুৎ পোল

দুর্ঘটনার জেরে ভেঙে পড়ল হাইটেনশন বিদ্যুৎ পোল

দুর্ঘটনার জেরে ভেঙে পড়ল হাইটেনশন বিদ্যুৎ পোল। শিলিগুড়ি ঘোষপুকুর- ফুলবাড়ি বাইপাস ২৭নং জাতীয় সড়ক। মঙ্গলবার একটি চালবোঝাই লরি ঘোষপুকুরের দিক থেকে ফুলবাড়ির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হাই ভোল্টের হাইটেনশন বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দেয়। খুঁটিটি ভেঙে পড়ে এবং নয়নজুলিতে গিয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্থ লরি। ঘটনার পর থেকেই পলাতক লরি চালক! খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এর জেরে জাতীয় সড়কের দুই ধারেই যাতায়াত পুরোপুরি বন্ধ থাকায় লম্বা লাইন লেগে যায়।
Read More
মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন বাজারের ঝাড়ুর দোকানে ভিড় ক্রেতাদের

মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন বাজারের ঝাড়ুর দোকানে ভিড় ক্রেতাদের

শিলিগুড়ি : কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস। দীপাবলির ঠিক দু'দিন আগে, ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস। এই উৎসব দিয়েই আসলে সূচনা হয় প্রায় ৫ দিন ব্যাপী দীপাবলির উদযাপনের। এই দিন সাগর মন্থনের ফলে উত্থিত হন দেবতা কুবের তাই দেবতা কুবের কে ধনতেরাসের দিন পুজো করা হয়। অমৃতের খোঁজে সেই সাগর মন্থনের সময়  উত্থিত হন দেবতা ধন্বন্তরী, তাঁকেও এই ধনতেরাসের দিনে পুজো করা হয়। এদিন সোনার জিনিস কেনা কে শুভ মনে করেন অনেকেই। এছাড়াও এদিন অনেকেই ঝাড়ু ও কেনেন। তবে এই ঝাড়ু কেনার পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলেন ধনতেরাসের দিন ঝাড়ু কেনা শুভ, তো কেউ আবার…
Read More
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বসানো হবে উচ্চ নিরাপত্তা গেট

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বসানো হবে উচ্চ নিরাপত্তা গেট

ডাক্তারদের নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বসতে চলেছে নতুন ‘হাই সিকিউরিটি ডোর’। প্রথম দফায় ২৮টি নতুন এই অত্যাধুনিক সিকিউরিটি ডোর বসতে চলেছে। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের জন্য নির্ধারিত ঘরগুলোতে এই ‘হাই সিকিউরিটি ডোর’ লাগানো হবে। দরজার বাইরে থাকবে ‘ফিঙ্গার প্রিন্ট মেশিন’ সেখানে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের হাতের ছাপ আগে থেকে ইনস্টল করে রাখা হবে। ওই সকল চিকিৎসকদের আঙুলের ছাপ মেশিনে দিলেই খুলবে দরজা। ওয়েবেলের তরফে ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শন করে  সমস্ত বিষ্যটি খতিয়ে দেখা হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হয়ে যাবে। এছাড়াও নতুন করে আরও ৪১টি সিসিটিভি ক্যামেরা ক্যাম্পাস ও হাসপাতাল চত্বরে লাগানোর সিদ্ধান্ত নেওয়া…
Read More
ফের শিলিগুড়িতে গ্রেফতার নিষিদ্ধ আতশবাজি সহ একজন

ফের শিলিগুড়িতে গ্রেফতার নিষিদ্ধ আতশবাজি সহ একজন

দীপাবলির আগেই বড়সড় সাফল্য পেলো আশিঘড় ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘড় ফাঁড়ির পুলিশ ডাবগ্ৰাম ২ নং অঞ্চলের পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। পাশাপাশি  ঘটনাস্থল থেকে এক ব্যাক্তিকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পুলিশ।আশিঘড় ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম সুবোধ অধিকারী। উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেস করা হয়। অভিযুক্ত এই নিষিদ্ধ শব্দবাজি কোথা থেকে সংগ্রহ করেছিল তার খোঁজ শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।
Read More
মহানন্দা দূষণ রোধে বিশেষ পদক্ষেপ শিলিগুড়ি মহকুমা প্রশাসনের

মহানন্দা দূষণ রোধে বিশেষ পদক্ষেপ শিলিগুড়ি মহকুমা প্রশাসনের

শিলিগুড়ির মহকুমা প্রশাসন দিওয়ালী , কালী পূজা এবং ছট পূজার আসন্ন উৎসবগুলিতে মহানন্দা নদীতে দূষণ কমানোর জন্য জাতীয় সবুজ ট্রাইব্যুনাল নির্ধারিত কঠোর নির্দেশিকাগুলি কার্যকর করার পদক্ষেপ নিয়েছে। এর আগে, নদীতে দূষণের মাত্রা বৃদ্ধি নিয়ে পরিবেশবাদীরা এনজিটি-তে আবেদন করেছিলেন। আবেদনের ভিত্তিতে, এনজিটি প্রশাসন এবং কিছু স্থানীয় সংস্থাকে নদীতে দূষণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। "শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা আহ্বান করা কালী পূজা এবং ছট পূজা আয়োজকদের সাথে একটি সাম্প্রতিক বৈঠকে, তাদের এনজিটি-র নির্দেশিকা মেনে চলতে হবে," একজন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন।ছট পূজার সময় নদীতে কোনো অস্থায়ী বা স্থায়ী সেতু বা বাঁশের কাঠামো নির্মাণ করতে দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে।…
Read More