শিলিগুড়ি

ইনটেক ওয়েল চালু করার জন্য বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা

ইনটেক ওয়েল চালু করার জন্য বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা

শহরে দুদিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। দুদিন পানীয় জলের ঘাটতি মেটাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক, জলের পাউচ পাঠানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। কিছুদিন আগেই দ্বিতীয় ইনটেক ওয়েলের উদ্বোধন করা হয়। ইনটেক ওয়েল চালু করার জন্য শুক্রবার ও শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই দুইদিন শহরে পানীয় জলের অভাব থাকবে। সেই অভাব মেটাতেই শহরের সমস্ত ওয়ার্ডে ২৬ টি ট্যাঙ্কের মাধ্যমে জল পাঠানো হবে। প্রায় ৩ লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সাহায্য নিয়ে জল পাঠানো হবে বলে জানান মেয়র।
Read More
প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেলেন নবনির্মিত এন বি এস টি সির বাসট্যান্ড

প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেলেন নবনির্মিত এন বি এস টি সির বাসট্যান্ড

বুধবার এই নব নির্মিত বাস স্ট্যান্ডের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ শিলিগুড়ি মহকুমা শাসক ট্রাফিক ডিএসপি ও পুরসভার মেয়র পরিষদেরা। মূলত শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরে চলাচলকারি বেসরকারি বাসগুলিকে শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি। সেই লক্ষ্যে তিনবাত্তি মোরে এমবিএসটিসির পরিতক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাস স্ট্যান্ড। সেখান থেকেই এই বেসরকারি বাসকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা। তবে নানান জটিলতার কারণে বেসরকারি বাসকে  পাশ কাটিয়ে আপাতত সরকারি বাসই এই বাস স্ট্যান্ডে চালাবার সিদ্ধান্ত নেয় পুরসভা ও উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন দপ্তর। সেই…
Read More
শিলিগুড়িতে গ্রেফতার দুই মহিলা মদ বিক্রেতা

শিলিগুড়িতে গ্রেফতার দুই মহিলা মদ বিক্রেতা

রমরমা বাড়িতেই চলছিল মদের কারবার। সকাল থেকে রাত ক্রেতারা আসছিলেন আর মদ কিনে নিয়ে যাচ্ছিলেন।বেশ রমরমা এই মদের সার্ভিস দিয়ে আসছিলেন দুই মহিলা।পুলিশের কাছে বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল।পাশাপাশি মদ্যপান নিয়ে এলাকাতে অশান্তিও চলছিল। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ। শিলিগুড়ি টিকিয়াপাড়ার ওই দুই মদ বিক্রেতা মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ।তাদের হেফাজত থেকে উদ্ধার রয়েছে প্রচুর মদ।ধৃত কিরণ সাহাণী এবং শান্তি সাহানি দীর্ঘদিন ধরে এলাকায় মদের কারবার চালিয়ে আসছিল বলেই জানতে পেরেছে পুলিশ। বুধবার ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃত দুই মহিলা বাড়িতে প্রচুর পরিমাণে…
Read More
জুয়ার আসর থেকে আটজনকে গ্রেফতার করল পুলিশ

জুয়ার আসর থেকে আটজনকে গ্রেফতার করল পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের প্রধান নগর থানার চম্পাসারি এলাকায় আবু তালহা আলমের বাড়িতে চলছিল জুয়ার আসর। তার সাত বন্ধু ওই বাড়িতেই জুয়ার আসরে বসে ছিল, পাশাপাশি চলছিল মদ্যপান। জমজমাট জুয়ার আসরে আচমকা চলল পুলিশের অভিযান। প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল ওই জুয়ার আসরের। আর সেই ভিত্তিতেই অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের নাম মোহাম্মদ আমজাদ,সাদরি আলম,মহ মুস্তাকিম,আবু তালহা আলম, মোহাম্মদ মোস্তাক,নওশাদঙ খান,ধীরাজ পাটেল এবং বিশ্বজিৎ বিশ্বাস। ধৃতদের মধ্যে অধিকাংশই বিহারের বাসিন্দা। ধৃতদের ঠেক থেকে উদ্ধার হয়েছে প্রায় আটত্রিশ হাজার টাকা, তাশ, মদের বোতল, আটটি মোবাইল। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
Read More
বাতাসীতে নাকা তল্লাশিতে আটক গরুবোঝাই লরি

বাতাসীতে নাকা তল্লাশিতে আটক গরুবোঝাই লরি

ফের অবৈধভাবে গরু পাচার! পাচার রুখল পুলিশ ! ৪৫টি গরু সহ গ্রেফতার ২ পাচারকারী। খড়িবাড়ির বাতাসীতে নাকা তল্লাশিতে আটক গরুবোঝাই লরি। পুলিশের নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন দুটি লরিকে আটক করলে লরির ভেতর তল্লাশি করতেই উদ্ধার হয় ৪৫ টি গরু। গাড়ির চালকের কাছে গরুর বৈধ নথিপত্র না পাওয়া গরু সহ গ্রেফতার হন মহম্মদ ইউনিস ও মহম্মদ তৈমুর। ধৃতরা বিহারের কাঠিহারের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বিহার থেকে গরু চুরি করে লরিতে পাচারের ছক ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধার করল জলপাইগুড়ি থানার পুলিশ

চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধার করল জলপাইগুড়ি থানার পুলিশ

গত বৃহস্পতিবার ভর সন্ধ্যায় এক বৃদ্ধার গলার সোনার চেন ও কানের দুল ও আংটি ছিনতাই করে পালায় চার দুষ্কৃতী। ঘটনাটি ঘটে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জাবরাবিটা এলাকায়। ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, সন্ধ্যায় ঠাকুরনগরের বাসিন্দা সরস্বতী মন্ডল বাড়ি থেকে বেরিয়ে একটি কাজের উদ্দেশ্যে অন্যত্রে যাচ্ছিলেন। এরপর জাবরাভিটা এলাকায় পৌছলে চারজন দুষ্কৃতী মোটরবাইকে এসে ওই বৃদ্ধাকে আটকে মুখ চেপে ধরে, এরপরই কানের, গলার মালা ও আংটি খুলে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরই ওই বৃদ্ধা স্থানীয়দের বিষয়টি জানান। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নিউ জলপাইগুড়ি থানায় খবর দেয়। ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে…
Read More
১৯১১ জন পড়ুয়া ট্যাব কেলেঙ্কারির শিকার

১৯১১ জন পড়ুয়া ট্যাব কেলেঙ্কারির শিকার

ট্যাব কেলেঙ্কারির শিকার ১৯১১ জন পড়ুয়া।দুর্নীতির শিকড় খুঁজতে ইতিমধ্যেই  কলকাতা পুলিশ সিট গঠন করেছে।পুলিশের প্রাথমিক অনুমান,স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা।তদন্ত শুরু করতেই একের পর এক নাম সামনে উঠে এসেছে।এবার ট্যাব দুর্নীতিতে শিলিগুড়ি থেকে কলকাতা পুলিশ তিন জনকে গ্রেফতার করে।শিলিগুড়িতে যে তিনজন ধরা পড়েছে তার মধ্যে একজন প্রাথমিক শিক্ষক।সোমবার  শিলিগুড়ি  ভক্তিনগর থানা এলাকা থেকে কলকাতা পুলিশ  তিন জনকে গ্রেফতার করে।এদিন সেবক রোডের কসমস শপিং মলের সামনে থেকে দিবাকর দাস নামের এক প্রাথমিক শিক্ষকে গ্রেপ্তার করে। তাঁর সঙ্গে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ গোপাল রায় ও বিশাল ঢালি নামে আরও দু’জনকে।দিবাকর ও গোপালের বাড়ী দার্জিলিং…
Read More
রবিবার গভীর রাতে গাঁজা পাচার রুখল ফাঁসিদেওয়ার ঘোষপুকুর থানার পুলিশ

রবিবার গভীর রাতে গাঁজা পাচার রুখল ফাঁসিদেওয়ার ঘোষপুকুর থানার পুলিশ

ফাঁসিদেওয়ার ঘোষপুকুর টোলপ্লাজায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসে অভিযান চালিয়ে উদ্ধার হল ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ঘটনায় গ্রেফতার বাসের চালক। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর সংলগ্ন টোলপ্লাজায় অভিযান চালিয়ে শিলিগুড়ি থেকে কলকাতাগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস আটক করে বিধাননগর তদন্ত কেন্দ্র ও ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। সেই বাসে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা। চালকের কথায় অসঙ্গতি পাওয়ায় গ্রেফতার করা হয় তাকে। ধৃত বাস চালকের নাম দেবালু চক্রবর্তী।নদীয়ার বাসিন্দা। সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
দুঃসাহসিক চুরি ঘটনা ফুলবাড়ীর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়

দুঃসাহসিক চুরি ঘটনা ফুলবাড়ীর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়

ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব ধনতলার সুবর্ণ নগরে একটি ফাঁকা বাড়ি থেকে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো। জানা গেছে বাড়ি ফাঁকা রেখে বাপের বাড়িতে সপরিবারে গিয়েছিলেন। সোমবার সকাল বেলা বাড়িতে ফিরে এসে দেখতে পায় ঘরের দরজার তালা ভাঙ্গা এবং ভিতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন। ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশে। পরিবারের লোকেরা জানিয়েছেন কিছু স্বর্ণ অলংকার ও নগদ ১৪ হাজার টাকা সহ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন জিনিস চুরি যায়। ঘটনার খবর পেয়ে পাড়া-প্রতিবেশীরাও এসে ভিড় করেন সেই বাড়িতে।
Read More
২৩ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেন পুলিশ

২৩ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেন পুলিশ

গোপন সূত্রের খবর ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি কলকাতা বেসরকারি বাস থেকে ২৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক,। জানা যায় ধৃত যুবক কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকার পরেই ঘোষপুকুর মোড়ে। নামকরা ট্রাভেলস এজেন্সির বাসে। তল্লাশি চালানো হয় এরপরে সেই বাসের কেবিন থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয়। যার মধ্য থেকে ২৩ কেজি গাঁজা ভর্তি ছিল। এরপরে সেই ব্যাগের মালিক খুঁজতে গিয়ে ধরা পড়ে এক যুবক। এই গাঁজা পাচার করা হচ্ছিল। তবে গাড়ির চালক বা কন্টাকটার বিষয়টি জানতেন না বলেই জানিয়েছেন আমাদেরকে। ধৃত যুবকের নাম অনুপ মন্ডল(27) নদিয়ার বাসিন্দা। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে…
Read More