22
Nov
অন্য কোন কাজ নয়,শুধুমাত্র চুরি করেই দিনের পর দিন জীবিকা অর্জন করে চলছিল রোহিত কান্তি,মোহাম্মদ বিপুল এবং টিংকু ভূঁইয়ার। অবশেষে পুলিশের জালে ওই তিন অভিযুক্ত।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকাসহ প্রতিটি থানা এলাকাতেই বেড়েছে চুরির ঘটনা।একের পর এক চুরির ঘটনায় রাতের ঘুম উড়েছে পুলিশের।প্রতিটি চুরির ঘটনায় তদন্তে নেমে দুষ্কৃতীরা ধরা পড়লেও এই তিন দুষ্কৃতিকে ধরা সম্ভব হচ্ছিল না।সম্প্রতি নিউ জলপাইগুড়ি থানা এলাকার সিপাহী পাড়াতে একটি চুরির ঘটনা ঘটেছে। একটি বাড়ি থেকে সেলাই মেশিন থেকে শুরু করে নানান সামগ্রী চুরি করে দুষ্কৃতীরা।সেই ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।অবশেষে মিলল সাফল্য।ধরা পরল তিন কুখ্যাত অপরাধী।ধৃতদের নাম রোহিত কান্তি,মোহাম্মদ…
