শিলিগুড়ি

গবাদিপশু পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করলেন পুলিশ

গবাদিপশু পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করলেন পুলিশ

শিলিগুড়ি অভিনব কায়দায় গরু ও মহিষ পাচারের চেষ্টা। ২০টি গবাদি পশু সহ গ্রেফতার ২। গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে ফুলবাড়ি সংলগ্ন গঠমা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গবাদি পশু ভর্তি ওই লরিটিকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তুষের বস্তার আড়ালে গবাদি পশুগুলি পাচার করা হচ্ছিল। জানা গিয়েছে, বিহার থেকে অসমে পাচার করা হচ্ছিল গরুগুলি। এই ঘটনায় গাড়ির চালক এবং সহকারী চালককে আটক করেছে পুলিশ। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।
Read More
৩২ লক্ষ টাকার কাশির সিরাফ উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ

৩২ লক্ষ টাকার কাশির সিরাফ উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ

বৃহষ্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশেষ পুলিশ দল ঝাড়খণ্ড রাজ্যের রাচি থেকে কোচবিহার গামী একটি চালের বস্তা বোঝাই ট্রাক আটক করে জলপাইগুড়ি সংলগ্ন জাতীয় সড়কে। আটক করা ট্রাকটিতে থাকা চালের বস্তা সরিয়ে তল্লাশী চালাতেই বেরিয়ে আসে ৮০ টি বাক্সে রাখা ক্যাফ শিরাফ,যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় চালের বস্তা নিয়ে যাওয়া ট্রাকটির চালক উওর প্রদেশের বাসিন্ধা মোঃ আবদুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Read More
শিলগাড়ি জংশনে চোরাই বাইক উদ্ধার করল ট্রাফিক পুলিশ

শিলগাড়ি জংশনে চোরাই বাইক উদ্ধার করল ট্রাফিক পুলিশ

গতকাল শিলিগুড়ি থানার অন্তর্গত সুভাষপল্লী এলাকা থেকে একটি মোটর বাইক চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই শিলিগুড়ি থানার পুলিশ ওই মোটর বাইকটি উদ্ধারের তদন্ত শুরু করেছে। এরই মধ্যে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে গেল সেই চোরাই বাইকটি। আজ সকালে শিলিগুড়ি জংশন গার্ডের ট্রাফিক পুলিশদের হাতে ধরা পড়ে যায় ওই চোরাই বাইক। আজ সকালে জংশন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা দেখতে পায় ২ যুবক একটি বাইকে করে রাশ ড্রাইভিং করছে। এরপর ট্রাফিক পুলিশ মোটর বাইক কি থামায় এবং তাদের কাছে কাগজপত্র চায়। কিন্তু তারা কোনো নথি দেখাতে না পারায় আটক করা হয় বাইক।…
Read More
শিলিগুড়িতে শুরু হল আন্তর্জাতিক পর্যটন মেলা বেঙ্গল ট্রাভেল মার্ট

শিলিগুড়িতে শুরু হল আন্তর্জাতিক পর্যটন মেলা বেঙ্গল ট্রাভেল মার্ট

শিলিগুড়িতে আয়োজিত হল অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। তবে প্রথমবার অংশ নিচ্ছে না  প্রতিবেশী দেশ বাংলাদেশ। অন্যদিকে প্রথমবার অংশ নিল প্রতিবেশি দেশ ভুটান।  সেই সঙ্গে প্রতিবারের মতো এবারও থাকছে নেপাল। জানাগেছে, 'কেরালা ট্রাভেল মার্টে'র পর ভারতের অন্যতম পর্যটন মেলায় অংশ নেবে পাহাড়ি দেশ ভুটান৷ কিন্তু, প্রথমবার এই পর্যটন মেলায় থাকছে না প্রতিবেশী বাংলাদেশ ৷ মঙ্গলবার থেকে শিলিগুড়িতে আয়োজিত হল অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মাটিগাড়ার অদূরে পাথরঘাটা এলাকায় গ্র্যান্ড কাসায় হচ্ছে এই পর্যটন মেলা। মেলায় অংশ নিচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড ৷ এছাড়াও, ত্রিপুরা, সিকিম, গুজরাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিও পর্যটন মেলায় অংশ নেবে ৷ ভুটানের…
Read More
এসএসবির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ          

এসএসবির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ          

এস এস বি  61 তম প্রতিষ্ঠাতা দিবসে ডিজি প্যারেড চলাকালীন শিলিগুড়ি সীমান্তে এসএসবি-র মহাপরিচালক অমৃত মোহন প্রসাদ। এই অনুষ্ঠান থেকে এসএসবি ডিজি অমৃত মহান প্রসাদ জানান, SSB সীমান্তে যেকোনও বেআইনি গতিবিধি রুখতে সবসময় প্রস্তুত। এস এস বি  ভারত-নেপাল এবং ইন্দো-ভুটান সীমান্তে অবিরাম পাহারা দিয়ে চলে। তিনি আরও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত দিয়ে ৬১ তম উত্থাপন দিবসের শুভ আরম্ভ করা হবে। শিলিগুড়ির আশেপাশে যেসব সংবেদনশীল জায়গা রয়েছে সেসব জায়গা গুলি এস এস বি দায়িত্ব নিয়ে সে জায়গা গুলি ওপর পাহারা দেবে। এছাড়াও সীমান্ত নিকটবর্তীতে যে সমস্ত সাধারণ মানুষ থাকে তাদের সুরক্ষার জন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। পাশাপাশি নেপাল ভুটান…
Read More
গাজা পাচার করতে গিয়ে আটক ২ জন

গাজা পাচার করতে গিয়ে আটক ২ জন

গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম বিষ্ণু বর্মন ও অনুপম বর্মন। দুজনেই কোচবিহার জেলার বাসিন্দ। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পিকআপ ভ্যানের বিশেষ চেম্বার থেকে ১২৯ কেজি গাজা উদ্ধা রয়েছে। উদ্ধার হওয়া গাজা কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছিল বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তবেই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার…
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর উদ্যোগে আয়োজিত হল কার্নিভ্যাল

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর উদ্যোগে আয়োজিত হল কার্নিভ্যাল

এই প্রথমবার শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আয়োজিত হল NBU কার্নিভ্যাল। বুধবার সকাল 11 টা থেকে এই কার্নিভাল শুরু হয়। জানা যায় এদিন প্রায় ৮০টি স্টল ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই স্টলে তাদের হাতে তৈরি সামগ্রী খাওয়া-দাওয়া সহ একাধিক সামগ্রী সকলের সামনে তুলে ধরে। পাশাপাশি শিলিগুড়ি এবং সংলগ্ন বিভিন্ন জায়গার কৃষকেরাও এখানে স্টল দেয়। সাথে ছেলের প্রতিবেশীদের নেপাল ও ভুটানের স্টলও। এদিন এই কার্নিভালকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় ছিল সাঁজো সাজো রব। পাশাপাশি সারাদিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়।
Read More
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরিবদের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরিবদের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র

শিলিগুড়ি : শিলিগুড়ি টাউন ৩ ব্লক নমঃশুদ্র ও উদবাস্তু সেলের পক্ষ থেকে ৪০ নং ওয়ার্ডের প্রধান মোড় বটতলাতে ২০০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল মঙ্গলবার।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, পশ্চিমবঙ্গ নমঃশুদ্র ও উদবাস্তু সেলের রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার, শিলিগুড়ি টাউন ৩ ব্লক জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ অধিকারী ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদবাস্তু সেলের চেয়ারম্যান নবকুমার বসাক।
Read More
প্রাথমিক পর্বের ভর্তি নিয়ে  শিলিগুড়ি গার্লস স্কুলে ক্ষোভ অভিভাবকদের

প্রাথমিক পর্বের ভর্তি নিয়ে  শিলিগুড়ি গার্লস স্কুলে ক্ষোভ অভিভাবকদের

শিলিগুড়ি গার্লস স্কুলে প্রাথমিক পর্বের ভর্তি নিয়ে ক্ষোভ অভিভাবকদের।প্রথমে স্কুল থেকে অভিভাবক দের বলা হয়েছিল ফর্ম পূরণ করে জমা দেবার পর সরাসরি ভর্তি নিয়ে নেওয়া হবে।আর সেই মত আবেদন পত্র জমা দেন অভিভাবকেরা।স্কুলের থেকে বলা হয়েছিল,আবেদনপত্র জমা দিলেই ভর্তি নেওয়া হবে।সেইমতো আজ আবেদনপত্র জমা করে স্কুলে ছাত্রীদের ভর্তি করতে এসেছিলেন অভিভাবকেরা।তারা এসে জানতে পারে,আবেদনপত্রের মাধ্যমে নয় লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে ছাত্রীদের।আর তা জানার পর থেকে ক্ষোভে ফুঁসতে থাকেন অভিভাবকেরা।এ বিষয়ে অভিভাবকেরা অভিযোগ করে জানান,প্রথমে আমাদের বলা হয়েছিল আবেদনপত্র জমা জমা করার পরেই ভর্তি নিয়ে নেওয়া হবে।আর সেই মতো আজ আবেদনপত্রসহ ছাত্রীদের নিয়ে আসলে তারা জানতে পারে আবেদনপত্রের মাধ্যমে নয়…
Read More
উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর – ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমেই প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়া হবে

উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর – ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমেই প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়া হবে

দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গবাসীদের জন্য দুর্দান্ত সুখবর। এবার আর সিলিন্ডারের ঝামেলা নয়, ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমেই প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়া হবে। জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে এবং পরিবেশবান্ধব গ্যাস পরিষেবার শিলিগুড়িতে এই নতুন পরিষেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ GAIL। ইতিমধ্যেই GAIL সংস্থাটি শিলিগুড়িতে ৪৭ কিলোমিটার জুড়ে একটি পাইলট প্রকল্পের কাজ শুরু করেছে। যা যুদ্ধকালীন তৎপরতার সাথে শিলিগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন এলাকাগুলোতে মূল লাইনের কাজ চলছে। এই প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক এবং গৃহস্থ্য উভয় ক্ষেত্রেই প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। প্রসঙ্গত শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব এবং পুরো কমিশনারের সঙ্গে GAIL-এর কর্মকর্তাদের বৈঠকে…
Read More