শিলিগুড়ি

আপ লাইনের ইঞ্জিন বিকল, ব্যাহত স্বাভাবিক রেল যাতায়াত

আপ লাইনের ইঞ্জিন বিকল, ব্যাহত স্বাভাবিক রেল যাতায়াত

বুধবার সকাল নটা নাগাদ জলপাইগুড়ির রোড রেল স্টেশনের আগে আপ লাইনে চলা একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় থমকে যায় দেশের সঙ্গে উওর পূর্ব ভারতের রেল যোগাযোগের একাংশ। আপ লাইনে চলা বিভিন্ন যাত্রীবাহী ট্রেনকে পরবর্তীতে ডাউন লাইন দিয়ে আলিপুরের দিকে এগিয়ে দেওয়া হয়। আর এই কারণেই বুধবার দুপুর পর্যন্ত জলপাইগুড়ি রোড রেল স্টেশন দিয়ে দিল্লি - গৌহাটি সহ অন্যান্য রুটের রেল যাতায়াত ব্যাহত হয়। এই প্রসঙ্গে রোড রেল স্টেশনের নিরাপত্তার দায়িত্বরত আর পি এফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, দুপুর দুটো পর্যন্ত বিকল ইঞ্জিন টিকে মেরামত করা সম্ভব না হওয়ায় সেইটিকে অন্য ইঞ্জিনের সাহায্যে জলপাইগুড়ি টাউন স্টেশনে পাঠিয়ে আসাম গামী…
Read More
ট্রাকের গোপন চেম্বার থেকে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ

ট্রাকের গোপন চেম্বার থেকে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ

ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ট্রাক ধামনাগজ এলাকায় ওই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের গোপন চেম্বার থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানা। ধৃতদের নাম রাজ্জাক মন্ডল এবং মফিজুল হক। ধৃত দুজনেই কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা। এই ঘটনায় পণ্যবাহী ট্রাকটি আটক করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ফাসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে শিলিগুড়ি থেকে বিধাননগরের দিকে একটি ট্রাকে গাঁজা পাচার হচ্ছে। সেই সুত্র ধরে ঘোষপুকুর ফুলবাড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর নির্দিষ্ট ওই ট্রাকটি দেখতে পেয়ে ব্যারিকেড দিয়ে…
Read More
মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হল

মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হল

শিলিগুড়ি : মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত হল রোগী কল্যাণ সমিতির বৈঠক। এদিন জেলা হাসপাতালে ডিএনবি সেমিনার হলে এই রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ি জেলা হাসপাতালের হাসপাতাল সুপার, শিলিগুড়ি এসডিও ও সিএমওএচ সহ রোগী কল্যাণ সমিতির নতুন কমিটির সদস্যরা। মূলত শিলিগুড়ি জেলা হাসপাতালে একাধিক নতুন বিভাগ ও নতুন সংযুক্তি করন ও আধুনিকরণের বিষয় এদিন আলোচনা করা হয়। এছাড়াও ইনডোরে সমস্ত রোগীদের জন্য ই পোর্টালের সুবিধা চালু করার কথা জানানো হয় এদিন।
Read More
টোটো অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ

টোটো অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ

নির্দিষ্ট রঙের স্টিকার টোটো নির্দিষ্ট রূটে চলছে না এই অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরে।আর এই কারণেই সোমবার ময়দানে নামলো ট্রাফিক পুলিশ।নীল হলুদ সবুজ বেগুনি রঙের স্টিকার লাগিয়ে রুট ভাগ করে দেওয়ার পরেও একরুটেই চলছিল সব টোটো। আজ বেশকিছু টোটোকে আটক করে জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্ক করে বলা হয় নির্দিষ্ট রূটে চালাতে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে জানা গিয়েছে রুট ভাগ করে দেওয়ার পরেও এক রুটে সব টোটো চলাতে শহরে যানজট বাড়ছে আর এই কারণেই অভিযান চালানো হলো। এ দিন জংশন ট্রাফিক গার্ডের এস আই  টিটু সাহার নেতৃত্বে চলে এই অভিযান।বেশ কড়া ভাবেই এই অভিযানে সামিল হন ট্রাফিক পুলিশ।
Read More
১০ নম্বর ওয়ার্ডে প্রভাত ফেরি ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হল ওয়ার্ড উৎসবের

১০ নম্বর ওয়ার্ডে প্রভাত ফেরি ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হল ওয়ার্ড উৎসবের

শিলিগুড়ি : শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব নব দিগন্ত ২০২৫। শনিবার সকালে প্রভাত ফেরি ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়। শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। আজ ১০ নম্বর ওয়ার্ডে উৎসবের সূচনা হল। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা এমএমআইসি কমল আগারওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মনোজ ভরমা, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক অরিন্দম সান্যাল, আত্মজ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক বীণা চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রভাত ফেরি মহাকাল পল্লী ময়দান থেকে শুরু হয়ে ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার মহাকাল পল্লী ময়দানে এসে সমাপ্ত…
Read More
স্ত্রীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে ঘরে আগুন লাগিয়ে পালালেন স্বামী

স্ত্রীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে ঘরে আগুন লাগিয়ে পালালেন স্বামী

মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে ঝামেলা করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালালেন স্বামী।গভীর রাতে ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে। গভীর রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলেন নুর ইসলাম। এরপরে স্ত্রীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে নেশার ঘোড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।এরপরে আগুন দেখে তার স্ত্রী ছোট পুত্রসন্তানকে নিয়ে দৌড়ে পাসে বাপের বাড়িতে চলে আসেন। এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা পুলিশ প্রশাসন সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।পরবর্তীতে মাটিগাড়া থেকে একটি দমকল ইঞ্জিন এসে পৌঁছায় তারপর আগুন নিয়ন্ত্রণ করে। তবে ইতিমধ্য েই নুর ইসলামের…
Read More
শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হল দ্বিতীয় আন্ত: জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হল দ্বিতীয় আন্ত: জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

শিলিগুড়ি : ওমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এর তরফে শিলিগুড়িতে আয়োজিত হলো দ্বিতীয় আন্ত: জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই ফুটবল চ্যাম্পিয়নশিপ-এর শুভ সূচনা হয়। এদিন এই চ্যাম্পিয়নশিপের শুভারম্ভে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, এসডিও অবধ সিংহল, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমএমআইসি দিলীপ বর্মন, সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন সকল মহিলা খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে এবং ফুটবলে কিক মেরে এই খেলার শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সারা বাংলা জুড়ে মেয়েদের খেলার মাঠ মুখী করানোর প্রচেষ্টা…
Read More
শিলিগুড়িতে ফের চালু হতে চলেছে টেবিল টেনিসের নতুন প্রশিক্ষণ কেন্দ্র

শিলিগুড়িতে ফের চালু হতে চলেছে টেবিল টেনিসের নতুন প্রশিক্ষণ কেন্দ্র

শিলিগুড়ি : টেবিল টেনিস খেলায় শিলিগুড়িকে ফের দিশা দেখাতে চলেছে অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্টু ঘোষ। অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামো দ্বারা শিলিগুড়িতে নতুন প্রশিক্ষণ কেন্দ্র শুরু হতে চলেছে এবার।  শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথাই জানান মান্টু ঘোষ। আগামী ১১ জানুয়ারী বাবুপাড়ায় এই প্রশিক্ষণ কেন্দ্রটির শুভ সূচনা করা হবে। পাশাপাশি এদিন শিলিগুড়িতে টেবিল টেনিস খেলায় খ্যাত ব্যক্তিত্বদের সন্মানও জানানো হবে। এদিন সাংবাদিক বৈঠকে মান্টু ঘোষ জানান, শিলিগুড়িতে টেবিল টেনিস কে আরও জোড়দার করে তুলতে এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। বহুবার প্রশাসনের কাছে টেবিল টেনিস খেলার পরিকাঠামো উন্নতমানের দাবি জানানো সত্ত্বেও কোনো কাজ…
Read More
সংরক্ষিত টিকিটের কোটা বা সংখ্যা কমে যাওয়ার প্রভাব কিন্তু পড়ছে পর্যটনেও

সংরক্ষিত টিকিটের কোটা বা সংখ্যা কমে যাওয়ার প্রভাব কিন্তু পড়ছে পর্যটনেও

যেভাবে নিউ জলপাইগুড়ি জংশন থেকে একের পর এক ট্রেন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাতেও আরও জোরালো হয়ে উঠছে দক্ষিণবঙ্গে যাওয়ার পাহাড়িয়া এক্সপ্রেসকে অন্যত্র সরিয়ে নেওয়ার কানাঘুষোয়। হাওড়া হয়ে দিঘা যাওয়ার সাপ্তাহিক ট্রেনটিকে আলিপুরদুয়ার জংশন না হলেও, সেবক স্টেশন থেকে চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। আর এই পরিকল্পনা বাস্তাবায়িত হলে নিউ জলপাইগুড়ি জংশন বা এনজেপি থেকে ছেড়ে কলকাতা যাওয়ার ট্রেন কয়টি থাকল? সপ্তাহে ছয়দিন চলা বন্দে ভারত এবং শতাব্দী এক্সপ্রেসের বাইরে উত্তর হবে শূন্য। আর এমন পরিস্থিতির জন্যই এনজেপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এনজেপিকে যখন বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে, তখন কেন কলকাতাগামী ট্রেনের ক্ষেত্রে কোটা কমিয়ে…
Read More
ঘড়ির কাঁটা সকাল ১১টার গণ্ডি পেরোতেই বেঙ্গল সাফারির ভিতর থিকথিকে ভিড়

ঘড়ির কাঁটা সকাল ১১টার গণ্ডি পেরোতেই বেঙ্গল সাফারির ভিতর থিকথিকে ভিড়

একদিনের রোজগারের নিরিখে রেকর্ড  গড়ল বেঙ্গল সাফারি। রবিবার সাফারির কোষাগারে জমা পড়ল ১০ লক্ষ ২৩ হাজার টাকা। এদিন ৬ হাজার ৭০০ জন মানুষ এখানে আসেন। একদিনে এত সংখ্যক মানুষের উপস্থিতিতে উচ্ছ্বসিত সাফারি কর্তৃপক্ষ। তাই সোমবারও পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেঙ্গল সাফারির ডিরেক্টর ই বিজয়কুমার বলছেন, ‘বড়দিনের ভিড়কেও ছাপিয়ে গিয়েছে এদিনের ভিড়। আশা করছি, আগামী দিনগুলিতেও প্রচুর মানুষ সাফারিতে আসবেন এবং আনন্দে মেতে উঠবেন।’ এদিন টিকিট কাউন্টার খোলার আগে থেকেই দেখা গিয়েছে লম্বা লাইন। বেলা যত বেড়েছে, লাইনও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। ঘড়ির কাঁটা সকাল ১১টার গণ্ডি পেরোতেই বেঙ্গল সাফারির ভিতর থিকথিকে ভিড়। দেখা গিয়েছে বিদেশি এবং ভিনরাজ্যের পর্যটকদেরও।…
Read More