শিলিগুড়ি

শিল্পীর তুলিতে প্রাণ পাচ্ছেন দেবী দুর্গা,কর্মব্যস্ত কুমোররা

শিল্পীর তুলিতে প্রাণ পাচ্ছেন দেবী দুর্গা,কর্মব্যস্ত কুমোররা

আর মাত্র ১৬ দিন পরেই মায়ের আগমন। শহরের মতোই এখন ব্যস্ততার আঁচ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলাতেও। রাজগঞ্জের ফাটাপুকুরে ঢুকতেই চোখে পড়ে – বাঁশ, খড়, মাটি আর তুলির গন্ধে ভরে উঠেছে চারদিক। প্রতিমাশিল্পীদের হাতের ছোঁয়ায় যেন ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন দেবী দুর্গা। পাশাপাশি একই চিত্র শিলিগুড়ির কুমারটুলি সহ পালপাড়ার মৃৎ শিল্পীদের ব্যস্ততা। কারিগরদের কথায়, "বছরের অন্য সময়টা তেমন কাজ থাকে না। কিন্তু দুর্গোৎসব এলেই দিন ফিরতে শুরু করে। এবছর প্রায় ৩০টি প্রতিমার বরাদ পেয়েছি অনেকেই। এগুলো রাজগঞ্জ ছাড়াও বেলাকোবা, আমবাড়ি, জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপে যাবে।" তবে আনন্দের পাশাপাশি রয়েছে একরাশ চিন্তাও। প্রতিমাশিল্পীদের আক্ষেপ – মাটি, খড়, রং, বাঁশ সহ সবকিছুর দাম…
Read More
মেঘ-বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতার পথে মুখ্যমন্ত্রী, নেপালের অ*শান্তি পরিস্থিতি ও পুজোর প্রস্তুতি নিয়ে জানালেন উদ্বেগ

মেঘ-বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতার পথে মুখ্যমন্ত্রী, নেপালের অ*শান্তি পরিস্থিতি ও পুজোর প্রস্তুতি নিয়ে জানালেন উদ্বেগ

দু’দিনের উত্তরবঙ্গ সফর শেষে বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যা থেকে বেরোনোর সময় আকাশ ছিল মেঘলা। মুহূর্তের মধ্যেই শিলিগুড়িতে নামল প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় করেই মুখ্যমন্ত্রী পৌঁছন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, “সব সুস্থ থাক, ভালো থাক। প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে সাবধানে থাকতে হবে বার্তা দেন তিনি। পাশাপাশি সম্প্রতি উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির কারণে বিপাকে পড়েছে পুজো উদ্যোক্তারা, বৃষ্টির কারণে এখনো অসমাপ্ত পুজো প্যান্ডেল সে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী” উত্তরবঙ্গ সফরকালে সরকারি একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র নেপালের অশান্তি পরিস্থিতি নিয়ে…
Read More
নেপালে অশান্ত পরিস্থিতি, ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট

নেপালে অশান্ত পরিস্থিতি, ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট

নেপালে ফের অশান্ত পরিস্থিতি। সীমান্ত সংলগ্ন এলাকায় থমথমে পরিবেশ। খবর মিলেছে, নেপালের বিভিন্ন অঞ্চলে ফের ছড়িয়ে পড়েছে আগুন। সীমান্তবর্তী ভারতীয় এলাকা থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। পরিস্থিতি সামাল দিতে ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। এদিন সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন উত্তরবঙ্গের এডিজি অজয় নন্দ। সঙ্গে ছিলেন সীমান্তরক্ষী বাহিনী এসএসবি-র ডিআইজি। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। এডিজি অজয় নন্দ জানান, “নেপালের পরিস্থিতি নিয়ে আমরা সম্পূর্ণ সজাগ। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সন্দেহজনক যাতায়াতের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।” সীমান্তবর্তী গ্রামগুলিতেও বাড়ানো হয়েছে টহলদারি। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ…
Read More
চুরি যাওয়া টোটো সহ দুই যুবককে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

চুরি যাওয়া টোটো সহ দুই যুবককে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

চুরি হওয়া টোটো উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুই চোরকে। ধৃতদের নাম মাহফুজ আলম ও কবীর আলম। দুজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জলেশ্বরীর বাসিন্দা সুন্দরম ঠাকুর। অভিযোগে তিনি জানান, অরবিন্দপল্লির সমর বিড়ি ফ্যাক্টরির সামনে টোটো রেখে তিনি দিদির বাড়িতে যান। সেখান থেকেই অল্প সময়ের মধ্যেই টোটোটি চুরি হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ বর্ধমান রোডে সন্দেহজনকভাবে ওই টোটো আটকায় পুলিশ। বৈধ কাগজপত্র চাইতেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সেই…
Read More
অ*শান্ত নেপাল! সীমান্তে ক*ড়া নজরদারি

অ*শান্ত নেপাল! সীমান্তে ক*ড়া নজরদারি

প্রতিবেশী নেপালে রাজনৈতিক অস্থিরতা ও প্রবল বিক্ষোভের জেরে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দার্জিলিঙে পানিট্যাংকিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি নেপালে ফেসবুক, এক্স, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে। ক্রমবর্ধমান বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি চরমে গিয়ে পৌঁছেছে, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই প্রেক্ষাপটে ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারি চালু হয়েছে। বহু পণ্যবাহী ট্রাক সীমান্তেই দাঁড়িয়ে আছে, চলছে নাকা তল্লাশি। সীমান্ত সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবাতেও প্রভাব পড়েছে। অশান্তির জেরে নেপালে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিকও। বিদেশি পর্যটকদের জন্য নেপাল ট্যুরিজম বোর্ডের বিশেষ সতর্কবার্তা— বাড়ির বাইরে…
Read More
শিলিগুড়িতে বাংলা ভাষায় কথা বলায় চাকরি হারানোর অভিযোগ, হস্তক্ষেপ করলেন গৌতম দেব

শিলিগুড়িতে বাংলা ভাষায় কথা বলায় চাকরি হারানোর অভিযোগ, হস্তক্ষেপ করলেন গৌতম দেব

খোদ বাংলাতেই বাঙালি হেনস্তার অভিযোগে উত্তাল শিলিগুড়ি। বাংলা ভাষায় কথা বলার 'অপরাধে' এক বাঙালি যুবককে চাকরি থেকে ছাঁটাই ও হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে অবাঙালি কর্মকর্তাদের বিরুদ্ধে। এই খবর প্রকাশ্যে আসার পর চাকরিহারা ওই যুবকের পাশে দাঁড়ালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি নিজে যুবকের বাড়িতে গিয়ে পুলিশের কাছে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। ঘটনার সূত্রপাত শিলিগুড়ির একটি চা সংস্থায়, যেখানে হায়দরাবাদ থেকে এমবিএ করে আসা অভিষেক সেনগুপ্ত নামে এক যুবক মানবসম্পদ উন্নয়ন কর্মী (HR) হিসেবে কাজ করতেন। তার অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর সংস্থার এইচআর ম্যানেজার মিস্টার বনসাল এবং তাঁর এক সহযোগী তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন। শুধু তাই নয়, বাংলায়…
Read More
আগামী ৪ঠা অক্টোবর শিলিগুড়ির হিলকার্ট রোডে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল

আগামী ৪ঠা অক্টোবর শিলিগুড়ির হিলকার্ট রোডে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল

আগামী ৪ঠা অক্টোবর শিলিগুড়ির হিলকার্ট রোডে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছ’টা থেকে শুরু হবে উৎসব। শনিবার শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে এই নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শহরের একাধিক পুজো উদ্যোক্তা, মহিলা পরিচালিত পুজো কমিটি ও ক্লাবের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, গতবারের মতো এ বছরও কার্নিভালে ১২ থেকে ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে। এর মধ্যে কিছু পুরনো ক্লাব ছাড়াও নতুন ক্লাবও যুক্ত হয়েছে। ইতিমধ্যেই নয়টি ক্লাব নিজেদের নাম নথিভুক্ত করেছে। পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায়…
Read More
ঠাকুর পঞ্চানন বর্মা স্মরণে অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণে বিশেষ জোর

ঠাকুর পঞ্চানন বর্মা স্মরণে অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণে বিশেষ জোর

উত্তরবঙ্গের সমাজ সংস্কারক মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস (৯ সেপ্টেম্বর) উপলক্ষে উত্তরবঙ্গ কুল গুরু কুল শিষ্য ও ভক্ত সমাবেশ এবার গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চা ও সমাজসেবার সঙ্গে যুক্ত করতে।প্রতি বছরের মতো শুধু স্মরণসভা বা অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকছে না আয়োজকরা। তাঁদের পরিকল্পনায় রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার ও শিক্ষামূলক কর্মসূচি। আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি করুণা কান্তি অধিকারী বলেন, ঠাকুর পঞ্চানন বর্মার সংগ্রামী জীবন সমাজকে পথ দেখিয়েছে। এবার আমরা চাই তরুণ প্রজন্মও তাঁর আদর্শে অনুপ্রাণিত হোক। শুধু স্মরণ নয়, বরং তাঁর দর্শনকে জীবনে কাজে লাগানোই হবে আমাদের লক্ষ্য।" তিনি আরও জানান, অনুষ্ঠানের মাধ্যমে…
Read More
ভুয়া ভারতীয় কাগজপত্র ব্যবহার করে ভারতে প্রবেশের অভিযোগে ইন্দোনেশীয় মহিলাকে গ্রেপ্তার করলেন এসএসবি

ভুয়া ভারতীয় কাগজপত্র ব্যবহার করে ভারতে প্রবেশের অভিযোগে ইন্দোনেশীয় মহিলাকে গ্রেপ্তার করলেন এসএসবি

জানা গিয়েছে, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ৪১তম ব্যাটেলিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম (BIT) পুরনো সেতুর কাছে, সীমান্ত খুঁটি নম্বর ৯০ এর ভারতীয় এলাকায় ওই মহিলাকে আটক করে। প্রাথমিকভাবে তিনি নিজেকে “নিনিওমান মুর্নি” নামে ভারতীয় নাগরিক বলে দাবি করেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় একাধিক জাল নথি ধরা পড়ে, যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্রও ছিল। পরে তিনি স্বীকার করেন যে, আসলে তাঁর নাম “নি কাদেক সিসিয়ানি”, তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা। অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন যে— মুম্বইয়ে স্থানীয় দালালের মাধ্যমে ভুয়ো আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিলেন। প্রায় এক দশক ধরে মুম্বইয়ে বসবাস করছিলেন ওই জাল নথি ব্যবহার করে।…
Read More
শিক্ষক দিবসেই পথে নামলেন শিক্ষকরা, দাবিদাওয়ায় অবস্থান বিক্ষোভ শিলিগুড়িতে

শিক্ষক দিবসেই পথে নামলেন শিক্ষকরা, দাবিদাওয়ায় অবস্থান বিক্ষোভ শিলিগুড়িতে

একদিকে যখন দেশজুড়ে শিক্ষক দিবস উদযাপন চলছে, ঠিক সেই দিনেই ন্যায্য দাবি আদায়ে পথে নামলেন শিক্ষকরা। শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। সমিতির অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রাথমিক শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার। পেনশন ব্যবস্থার সংস্কার, ন্যায্য ভাতা প্রদান, চাকরির নিরাপত্তা ও পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, সরকার বারবার আশ্বাস দিলেও শিক্ষকদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়নি। ফলে শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থা ক্রমশ করুণ হয়ে উঠছে। প্রসঙ্গত, শুধু শিলিগুড়িই নয়, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সহ কলকাতাতেও একইসঙ্গে আন্দোলনে শামিল হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।
Read More