শিলিগুড়ি

রক্তের শংকট মেটাতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রক্তদান ক্যাম্পের আয়োজন

রক্তের শংকট মেটাতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রক্তদান ক্যাম্পের আয়োজন

রক্তদান জীবন দান তাই শিলিগুড়ি পুলিশ কমিশনারের উদ্যোগে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে উৎসর্গ ব্লাড ডনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে,। রক্তের শংকট মেটাতেই বিগত কয়েক বছর ধরে বিভিন্ন থানা এবং ফারি গুলোতে স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের সংগ্রহ করা রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ওয়েস্ট টু দেবাশীষ বোস, মাটিগাড়া থানা আইসি অরিন্দম ভট্টাচার্য, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়ি ইনচার্জ সজল রায়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার সহ মাটিগাড়া ওয়ান উপ প্রধান রেখা মল্লিক এবং সকল পুলিশকর্তারা।
Read More
শিলিগুড়িতে ফায়ার আর্মস ও কার্তুজ সহ একজন যুবককে আটক করল পুলিশ

শিলিগুড়িতে ফায়ার আর্মস ও কার্তুজ সহ একজন যুবককে আটক করল পুলিশ

শিলিগুড়ি শহরে বেআইনি অস্ত্র ব্যবসা রুখতে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শুক্রবার রাতে মিলনপল্লী পিএনটি গলি এলাকা থেকে মোহাম্মদ বাপ্পা (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি প্রাণ কৃষ্ণ কলোনি (টিকিয়া পাড়া) এলাকায়। সে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মিলনপল্লী এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই মোহাম্মদ বাপ্পাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তার দেহতল্লাশি চালিয়ে একটি ফায়ার আর্মস (অগ্নেয়াস্ত্র) এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি ওই এলাকায় বেআইনি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল। তার বিরুদ্ধে…
Read More
শুক্রবার ৫১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলেন এনজেপি থানার পুলিশ

শুক্রবার ৫১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলেন এনজেপি থানার পুলিশ

বাড়ি থেকে বা রাস্তায় চলতে গিয়ে হারিয়ে গিয়েছিল মোবাইল, সেই মোবাইল ফিরে পেতে দ্বারস্থ হয়ে ছিল এনজিপি থানার পুলিশের কাছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া মোবাইল গুলি। তার পরেই শুরু হয় প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া প্রক্রিয়ার কাজ। সেই মতো মোট ৫১টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনজেপি থানার পুলিশ। শুক্রবার এসিপি সোমনাথ দাসের উপস্থিতিতে ওই মোবাইল গুলি তুলে দেওয়া হয় এদিন।এসিপি সোমনাথ দাস ছারাও মোবাইল গুলি তুলে প্রকৃত মালিকের হাতে তুলে দেন উপস্থিত থানার আইসি সোনম লামা, পিসি ওসি সমীক পাল,থানার সেকেন্ড অফিসার কল্যান সাহা। অন্যদিকে…
Read More
ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে ৪ জন যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ

ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে ৪ জন যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ

শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ৮ থেকে ১০ জনের একটি দল পাইপলাইন এলাকায় জমায়েত হয়েছে। তাদের লক্ষ্য ছিল এলাকার কোনো বাড়িতে ডাকাতি করা। এই তথ্য পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের গাড়ি দেখে দলের প্রায় ৫-৬ জন পালিয়ে গেলেও, চারজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতরা হলেন—প্রদীপ দাস (৩২) এবং ভিকি সাহারি (২২), দু'জনেরই বাড়ি টিকিয়াপাড়া; সঞ্জীব দাস (২১), বাড়ি বাগরাকোট; এবং মোহাম্মদ জামিল (২২), কয়লা ডিপোর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একাধিক ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ…
Read More
শিলিগুড়িতে চুরির ঘটনায় তিন যুবককে আটক করল পুলিশ

শিলিগুড়িতে চুরির ঘটনায় তিন যুবককে আটক করল পুলিশ

গত মঙ্গলবার অর্থাৎ ১৫ই এপ্রিল পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার একটি বাড়িতে জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলে ৮০ হাজার টাকা নগদ সহ লক্ষাধিক স্বর্নলংকার নিয়ে চম্পট দিয়েছিল চোরের দল।এমন ঘটনায় হতবম্ব স্থানীয় থেকে পুলিশ প্রশাসন। তবে দির্ঘসময় ধরে এত বড় চুরির ঘটনা দুস্কৃতিরা  ঘটালেও  বিন্দুমাত্র টের পায়নি বাড়ির সদস্যরা। পরিবারের সদস্যদের সন্দেহ কোন নেশাজাতীয় স্প্রে করেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছিল দুস্কৃতিরা। ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গত মঙ্গলবার ওই চুরির ঘটনায় ফুলবাড়ি থেকে এমডি রফিকুল ও এমডি সমিরকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে একই চুরির ঘটনায় এনজেপি রাজাহোলী থেকে গ্রেফতার করা হয় এমডি…
Read More
শিলিগুড়িতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ যুবক

শিলিগুড়িতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ যুবক

নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার ঘটনা। জানাযায় সোমবার রাতে বাড়ির বাইরে মোবাইলে কথা বলছিল নির্যাতিতা নাবালিকা, অভিযোগ সেই সময় নাবালিকার মুখ চেপে ধরে দুই যুবক ও নাবালিকাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় চা বাগানে। সেখানে আর এক যুবক আসে। তিনজন মিলে একাধিকবার গনধর্ষন করে নাবালিকাকে। সোমবার রাতে নকশালবাড়ি থানায় ঘটনার অভিযোগ জমা পড়তেই ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল, পঙ্কজ মাহাতো, সরোজ টপ্পো ও রৌশন কুমার মাহাতো। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানাযায়।
Read More
নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার রায়গঞ্জের এক বাসিন্দা

নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার রায়গঞ্জের এক বাসিন্দা

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং। সোমবার রাত ১১টা নাগাদ ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে রায়গঞ্জে পাচার হচ্ছে নিষিদ্ধ কাফ সিরাপ। এই খবর পাওয়া মাত্রই টিম সাজায় ভক্তিনগর থানার পুলিশ। অভিযানে মিলে গেল সাফল্য। রায়গঞ্জের বাসিন্দা উত্তম সরকারকে প্রচুর কাফ সিরাপ সহ গ্রেপ্তার করল ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং। জানা গিয়েছে একটি সবজির ব্যাগে করে ওই কাফ সিরাপ ধৃত উত্তম সরকার রায়গঞ্জে নিয়ে যাচ্ছিল। পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে রায়গঞ্জে যাবার বাসের অপেক্ষা করছিল সে। ভক্তিনগর…
Read More
কোচিং কেম্পের খেলোয়াড়দের প্রতিযোগিতায় সুযোগ দিতে শিলিগুড়িতে শুরু হতে চলেছে ফুটবল প্রতিযোগিতা

কোচিং কেম্পের খেলোয়াড়দের প্রতিযোগিতায় সুযোগ দিতে শিলিগুড়িতে শুরু হতে চলেছে ফুটবল প্রতিযোগিতা

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামীকাল থেকে আন্তঃ কোচিং কেম্প ফুটবলের আসর বসতে চলেছে।এই বিষয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কক্ষে এক সাংবাদিক সন্মেলনে সংস্থার সম্পাদক সুভাশীষ ঘোষ সহ প্রীয়ারা সিং, শুভ্র দে, প্রবীর মন্ডল শিলিগুড়ি ফুটবল বিস্তারিত তুলে ধরেন। একাডেমি পরিচালিত ও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সহযোগিতায় শান্তি প্রিয় গুহ মেমোরিয়াল চ‍্যাম্পিয়নশীপে ৮টি দল নিয়ে লীগ কাম নকাউট পর্যায়ে খেলা গুলো অনুষ্ঠিত হবে।সুভাশীষ ঘোষ এক বক্তব্যে জানান কোচিং কেম্পের খেলোয়াড়েরা প্রতিযোগিতায় খেলার সুযোগ কম পায়। তাই তাদের প্রয়াস লীগ পর্যায়ে গ্রুপ ভিত্তিক খেলে অনেক খেলার সুযোগ পাবে। আগামীতে তারা উচ্চ স্থানে পৌছাতে পারবে।
Read More
রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকল হাতি

রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকল হাতি

রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল হাতি! সকাল হলেও ক্যাম্পাস চত্বরেই রয়েছে হাতিটি। জানা যায়, গভীর রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে একটি হাতি। হাতি দেখতে পেয়ে শোরগোল পড়ে যায় গোটা ক্যাম্পাস চত্বরে। অনেকেই হাতি দেখতে পেয়ে মুঠোফোনে ভিডিও করতে থাকে, অনেকেই আবার আতঙ্কে ক্যাম্পাসের ভেতর ঢুকে যায়। পরে অবশ্য হাতিটি ক্যাম্পাস লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে। সকাল হতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পৌছায় বনদপ্তরের কর্মীরা। হাতিটির খোঁজে তল্লাশি শুরু করে তারা। খবর লেখা পর্যন্ত ক্যাম্পাস চত্বরেই রয়েছে হাতিটি।
Read More
জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় “শ্রীনিবাস সেবা সদনে” বসানো হল ডিজিট্যাল এক্স-রে মেশিন

জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় “শ্রীনিবাস সেবা সদনে” বসানো হল ডিজিট্যাল এক্স-রে মেশিন

পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীনিবাস সেবা সদন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে জেলা স্বাস্থ্য দপ্তরের  ২৯ লক্ষ ৪৪ হাজার আর্থিক সহযোগিতায় বসানো হল ডিজিট্যাল এক্স-রে মেসিন। এখন থেকে এই চিকিৎসা কেন্দ্রে আগত রোগীরা বিনামূল্যে এই এক্স-রে করার সুবিধে পাবে। বৃহস্পতিবার এই এক্স-রে মেসিনের উদ্ভোধন করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর সাথি দাস, ৪ নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, মেয়র পারিষদ দুলাল দত্ত,সহ অন্যান্যরা। মেয়র গৌতম দেব জানান,এই মুহুর্তে শিলিগুড়ি পুরসভা এলাকায় চিকিৎসা ব্যাবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন ওয়ার্ডে উপ স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পাশাপাশি এক্স-রে মেসিনের পাশাপাশি আল্ট্রা সোনোগ্রাফি মেসিন লাগানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে।তবে বেশ…
Read More