শিলিগুড়ি

লরি ভর্তি গাঁজা উদ্ধার করলো প্রধান নগর থানার পুলিশ

লরি ভর্তি গাঁজা উদ্ধার করলো প্রধান নগর থানার পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের অভিযান। শিলিগুড়ি তে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ভুট্টা বোঝাই বস্তার আড়ালে গাজা পাচারের আগেই উদ্ধার হল ২০০ কেজি গাঁজা। গ্রেফতার দুই। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির মহানন্দা ব্রিজের উপরে নাকা চেকিং করেছিল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। লরি ভর্তি গাঁজা উদ্ধার করলো প্রধান নগর থানার পুলিশ। জানা গিয়েছে ভুট্টা ভর্তি বস্তার আড়ালেই গাঁজার প্যাকেট গুলো পাচার করা হচ্ছিল। এই ঘটনায় লরি চালক রবিন কয়াল  ও সহচালক কল্যাণ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা প্রত্যেকেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে গাঁজা গুলো কোচবিহারের তুফানগঞ্জ…
Read More
আমের সৌন্দর্যে ঢেকেছে ফলের বাজার

আমের সৌন্দর্যে ঢেকেছে ফলের বাজার

বৈশাখ মাস তার মধ্য গগনে অবস্থান করছে, এই সময় ফলের রাজা আমের লগ্ন। শিলিগুড়ির বিভিন্ন বাজারে দেখা গেল বিভিন্ন রকমের আম। শিলিগুড়ির বিধান মার্কেট বাজারে ফলের দোকানগুলিতে বিরাজ করছে ফলের রাজা আম। এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে আম, তবে মালদার আম এখনো শিলিগুড়ির বাজারে প্রবেশ করেনি। অন্তত ১০ থেকে ১২ দিন পর মালদার বিখ্যাত ল্যাংড়া আম শিলিগুড়ি র বিভিন্ন ফল বাজারে ঢোকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণের আম গুলি বাজারে বিকচ্ছে। চাহিদা সম্পর্কে ব্যবসায়ীরা জানিয়েছেন ভালই বিক্রি হচ্ছে, ক্রেতারা আসছেন আম নিচ্ছেন। স্বাভাবিকভাবে প্রত্যেক বছর গরমের সময় বৈশাখ ও জৈষ্ঠ মাসে আমের রাজত্ব চলে বাজার…
Read More
ফুলবাড়িতে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য, গ্রেফতার ৩

ফুলবাড়িতে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য, গ্রেফতার ৩

গত ২৭এপ্রিল রবিবার প্রকাশ্য দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ফুলবাড়িতে। এদিন বিকেলে ফুলবাড়ি সংলগ্ন ব্যাটেলিয়ন মোড় এলাকায় দুই মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে পালায় দুই বাইক আরোহী দুষ্কৃতী। ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকার বাসিন্দা অনিমা দাস এবং অনিতা মহন্ত বাড়ি থেকে বেরিয়ে মার্কেটের দিকে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ পেছন থেকে দুই বাইকে আসা দুষ্কৃতীরা তাদের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়। ছিনতাই হওয়া ব্যাগে কিছু টাকা-পয়সা ছাড়াও বেশ কিছু জরুরি নথিপত্র ছিল বলে জানা গেছে। ঘটনাটি ঘটার পরই ফুলবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।…
Read More
পাহালগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আরপিএফ-এর

পাহালগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আরপিএফ-এর

জম্মু ও কাশ্মীরের পাহালগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার পর এবং বাংলাদেশে কিছু সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। আরপিএফ জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন এবং রেললাইনগুলিতে নিয়মিত নজরদারি, কুকুরদল ও বোমা শনাক্তকারী স্কোয়াডের মোতায়েন এবং যৌথ টহল চালানো হচ্ছে। নিউ জলপাইগুড়ি আরপিএফ পোস্ট কমান্ডার মুকেশ কুমার রজক বলেন, “নিউ জলপাইগুড়ি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও পর্যটন কেন্দ্র। সন্দেহজনক কাউকে চিহ্নিত করলে দ্রুত যাচাই ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এদিকে, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় আরপিএফ, জিআরপি ও বিএসএফ যৌথভাবে টহলদারি শুরু করেছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র কপিনজল কিশোর শর্মা জানান,…
Read More
40 কেজি গাঁজা উদ্ধার করলেন শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ

40 কেজি গাঁজা উদ্ধার করলেন শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ

শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার চারজন। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি স্কুল ব্যাগ যার মধ্যে ছিল প্রায় প্রায় 40 কেজি গাঁজা। ধৃতদের  বাড়ি কোচবিহার জেলার শীতলকুচিতে। কোচবিহার শীতলকুচি থেকে শিলিগুড়িতে এসেছিল এরা। গতকাল রাত দশটা নাগাদ শিলিগুড়ির জংশন বাস টার্মিনাসে দক্ষিণবঙ্গে যাবার বাসের জন্য অপেক্ষা করছিল ওই চার যুবক। শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম দ্বীপচাঁদ বর্মন, আজিজুল রহমান, দূর্যোধন নম দাস, সঞ্জয় দাস। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
Read More
ভোররাতে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দূর্ঘটনার কবলে একটি আপেলবোঝাই লরি

ভোররাতে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দূর্ঘটনার কবলে একটি আপেলবোঝাই লরি

নকশালবাড়ি সাতভাইয়ায় দূর্ঘটনার কবলে আপেলবোঝাই লরি। ঘটনায় জখম চালক ও খালাসী। জানা গিয়েছে ভোররাতে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে ঘুমের ঘোরে পড়ে মাগুরমারি নদীতে ঢুকে পড়ে লরিটি। আহতদের নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নকশালবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা। ট্রাফিক সূত্রে খবর, ক্রেনের মাধ্যমে লরিটিকে তোলা হবে। দূর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ের একটি ব্যারিকেড ভেঙে গিয়েছে। আহতরা হল ফাওয়াদ আহমেদ ও উমর জাব্বর, আহতরা কাশ্মীরের বাসিন্দা।
Read More
ফের চুরির ঘটনা শিলিগুড়ির ইসকন মন্দির রোডে

ফের চুরির ঘটনা শিলিগুড়ির ইসকন মন্দির রোডে

শিলিগুড়ির ইস্কন মন্দিরের চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ইস্কন রোডের বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে দুঃসাহসীক চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, গত কাল গভিড় রাতে বৃষ্টি পড়ার সুযোগ নিয়ে সেই মোবাইল দোকানের টিনের ছাদ কেটে এক দুষ্কৃতিকারী চোর দোকানে ঢোকে। সিসি টিভির ফুটেজে সেই চোরের চেহেরা কাপড় দিয়ে ঢাকা ছিলো, মাথায় ছিলো টুপি আর পায়ে মোজা। আজ সকালে দোকানের মালিক স্থানিয় বাপ্পা বিশ্বাস দোকান খুলতেই চুরির ঘটনা লক্ষ্য করেন। সাথে সাথে ভক্তিনগর থানায় ফোন করে ঘটনাটি জানান। পুলিশ এসে সরজমিনে তদন্ত করে গিয়েছেন বলে জানান তিনি। কয়দিন পর পর ইস্কন রোডের মত ব্যস্ততম রাস্তায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার…
Read More
ভয়াভহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি হিলকার্ট রোডের পরিত্যাক্ত একটি গুদামে

ভয়াভহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি হিলকার্ট রোডের পরিত্যাক্ত একটি গুদামে

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভাতে ঘটনাস্থলে এসএসবি। বিশাল আয়তনের এই গুদামে পরিত্যাক্ত জিনিসপত্র রাখা হতো। আচমকাই গুদামে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ এবং শিলিগুড়ি দমকলের তিনটি ইঞ্জিন। হিলকার্ট রোডে এই অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে আগুন নেভাতে দমকল বিভাগকে সাহায্য করতে হাত বাড়ায় এসএসবির জবানরা।  ব্যাপক ধোঁয়ায় ঢেকে যায় পার্শ্ববর্তী এলাকা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই। কি করে আগুন লাগলো খতিয়ে দেখছে দমকল।
Read More
সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করলেন মাটিগোড়া থানার পুলিশের

সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করলেন মাটিগোড়া থানার পুলিশের

৩৩ ক্রপসের সেনাবাহিনী তাকে আটক করে মাটিগোড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত আফগানিস্তানী হলেও বেশ কয়েক বছর ধরে ভারতের অসমে চিরান জেলায় থাকতো। ধৃতের পরিবার রয়েছে আফগানিস্থানেই। সেনা সূত্রে ও মাটিগাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে ইদানিং মাটিগাড়ার মেডিক্যাল মোড়ে ঘর ভাড়া নিয়ে সুদের কারবার করতে সে বলেই জানা গিয়েছে। সেনাবাহিনীকে এবং পুলিশকে ধৃত জানিয়েছে! সে সুদের টাকা আদায় করতেই সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোন কিছুকেই হালকা ভাবে নিতে চাইছে না সেনা এবং পুলিশ। সে কারণেই তাকে আটক করে সেনা এবং তুলে দেয় মাটিগোড়া থানার পুলিশের হাতে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তবে তাকে…
Read More
ব্রাউন সুগার সহ এক দম্পতিকে গ্রেফতার করলেন ফাঁসিদেওয়া থানার পুলিশ

ব্রাউন সুগার সহ এক দম্পতিকে গ্রেফতার করলেন ফাঁসিদেওয়া থানার পুলিশ

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ফাঁসিদেওয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার নয়াহাট এলাকায় অভিযান চালায় এরপরই একটি চারচাকা যাত্রীবাহী অটো তল্লাশি করাতেই অটোর ভেতরে থাকা দুই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া থানার পুলিশ এক মহিলা ও এক পুরুষ যাত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়, জিজ্ঞাসা করতেই আসল তথ্য উঠে আসে। জানা যায় ফাঁসি দেওয়ার টামবাড়ী থেকে চটহাট নিয়ে যাওয়া হচ্ছিল ব্রাউন সুগার।পুলিশ সূত্রে খবর ধৃতদের ব্যাগ থেকে 91 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। দৃতরা হলেন মোহাম্মদ আলিমুদ্দিন ও বেরাফুল বেগম তাদের বিরুদ্ধে NDPS অক্টয়ে মামলা রুজু করা হয়েছে, আজ ধৃত 2 জন…
Read More