শিলিগুড়ি

বিরিয়ানির মাংসে পোকা ! পুরনিগমের নজরদারির খামতির অভিযোগ তুলে বিক্ষোভ শিলিগুড়িতে

বিরিয়ানির মাংসে পোকা ! পুরনিগমের নজরদারির খামতির অভিযোগ তুলে বিক্ষোভ শিলিগুড়িতে

একটি দোকানের বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাল বঙ্গীয় হিন্দুমঞ্চ। বৃহস্পতিবার সকালে পুরভবনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। যদিও, পুলিশি বাধায় পুর গেটের সামনে আটকে পড়েন বিক্ষোভকারীরা। মঙ্গলবার শিলিগুড়ি চম্পাসারি এলাকার একটি দোকানে বিক্রিযাত বিরিয়ানির মাংসের মধ্যে পোকা পান ক্রেতা। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে শহর। বিক্ষোভের মুখে পড়ে দোকান ছেড়ে পালিয়ে যান দোকান মালিক। ঘটনার পর পুলিশ নিয়ন্ত্রনে নিয়ে এসে ওই দোকানে তালা ঝুলিয়ে দেয়। সেই ঘটনায় পুরনিগমের নজরদারির খামতির অভিযোগ তুলে এদিন শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের কাছে স্মারকলিপি দিতে আসেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। 'মেয়রবাবু বিরিয়ানি খাবেন ? ' স্লোগান তুলে হাতে প্লাকার্ড নিয়ে…
Read More
আগামী ৬ জুন থেকে শিলিগুড়ির সিটি সেন্টারে শুরু হতে চলেছে গীতাঞ্জলি আম উৎসব

আগামী ৬ জুন থেকে শিলিগুড়ির সিটি সেন্টারে শুরু হতে চলেছে গীতাঞ্জলি আম উৎসব

অষ্টম বর্ষে পদার্পণ করতে চলেছে গীতাঞ্জলি আম উৎসব। আগামী ৬ জুন থেকে ৮ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে শিলিগুড়ি সিটি সেন্টারে। প্রতি বছরের মতো এবারও আমপ্রেমীদের জন্য থাকছে বিশেষ চমক। উৎসবে প্রায় ৩০০-রও বেশি ধরনের আম প্রদর্শিত হবে। পাশাপাশি আম দিয়ে তৈরি বিভিন্ন পণ্য যেমন আম মিষ্টি, আম পায়েস, বিভিন্ন রকমের আমের আচার, আমের পাঁপড়, শুকনো আম এবং আরও নানা নতুন উপকরণও থাকছে প্রদর্শনীতে। এবারের উৎসবে দেশের নানা প্রান্ত থেকে আগত ৬২ জন কৃষক তাঁদের আমের সম্ভার নিয়ে অংশগ্রহণ করবেন। মোট ৩০টি স্টলে বিভক্ত হয়ে চলবে এই প্রদর্শনী ও বিক্রি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, উৎসবে উপস্থিত থাকবে…
Read More
বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ২ জন যুবককে আটক করলেন নিউ জলপাইগুড়ি থানার পুলি

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ২ জন যুবককে আটক করলেন নিউ জলপাইগুড়ি থানার পুলি

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ৭০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ দেড় লাখএর বেশি নগদ টাকা সহ দুইজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি কাউয়াখালী বিশ্ববাংলা শিল্পী হাটের কাছে অভিযান চালায়। পুলিশের  গোপন সূত্রে খবর আসে কাউয়াখালী থেকে মোটরবাইকে করে দুই যুবক ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি শহরের দিকে যাচ্ছে। পাশাপাশি তাদের কাছে রয়েছে লক্ষাধিক টাকা। এই খবর পাওয়া মাত্রই অভিযান চলাল স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। …
Read More
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় শালবাড়িতে অবস্থিত ত্রিরত্ন বুদ্ধিস্ট মনস্ট্রিতে

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় শালবাড়িতে অবস্থিত ত্রিরত্ন বুদ্ধিস্ট মনস্ট্রিতে

আজ বুদ্ধ পূর্ণিমা। এই পবিত্র দিনে শিলিগুড়ির বিভিন্ন বৌদ্ধ মঠে ভোর থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হল শালবাড়িতে অবস্থিত ত্রিরত্ন বুদ্ধিস্ট মনস্ট্রি। প্রত্যেক বছরের মতো এবারও সকাল থেকেই প্রচুর ভক্ত ভিড় জমিয়েছেন এই মনস্ট্রিতে। দুপুরের দিকে আয়োজিত হয়েছে বিশাল ভোগ-প্রসাদ। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই উপলক্ষে মনস্ট্রির প্রতিষ্ঠাতা ডঃ রিমফছে নাওয়াং থিনলেই গ্যাটসহ জানান, গত ৯ মে থেকে শুরু হয়েছে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানমালা, যা আজ শেষ দিনে পৌঁছেছে এক বিশেষ পর্যায়ে। শুধু শিলিগুড়ি নয়, তাঁদের সংগঠনের উদ্যোগে মিরিক, ভুটান, থাইল্যান্ড, আমেরিকা সহ আরও সাতটি স্থানে পালিত হচ্ছে আজকের এই বিশেষ দিনটি।
Read More
বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার

বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার

বাজলো পুজোর ঘন্টা! বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শিলিগুড়িতে দুর্গোৎসবের সূচনা করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। এবারের ৪৩তম বর্ষে পদার্পণ করল ক্লাবের পুজো। বরাবরের মতো এবারও বিশেষ চমক থাকছে তাদের থিমে। বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরের আদলে মন্ডপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতিবছরের মতো এবারও সৃজনশীল থিম ও বিশাল বাজেট নিয়ে এগোচ্ছে এই পুজো। দীর্ঘ সময় ধরে মণ্ডপ নির্মাণের প্রয়োজন হওয়ায়, শিলিগুড়ির মধ্যে সর্বপ্রথম খুঁটি পুজো সারল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। খুঁটি পুজোর দিন উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অভিজিৎ কুমার রায়, সম্পাদক সুশান্ত সরকার, ক্লাব সম্পাদক অভিজিৎ কর্মকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন সহ আরও…
Read More
সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সাথে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক

সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সাথে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক

সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের মাধ্যমে নিজেকে কো-পাইলট পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা ও সোনা প্রতারণার অভিযোগে গ্রেফতার হল সিকিমের এক যুবক। ধৃতের নাম হেমন্ত শর্মা, বয়স প্রায় ৩০। জানা গেছে, সে সিকিমের প্যাকিয়ং এলাকার বাসিন্দা এবং ব্যাঙ্গালোর এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্মরত ছিল। অভিযোগ, হেমন্ত শর্মা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নিজের ছবি এডিট করে পাইলটের পোশাকে সাজিয়ে ইনস্টাগ্রাম ও ডেটিং অ্যাপে প্রোফাইল তৈরি করে। এরপর বিভিন্ন তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে, তাদের বিশ্বাস অর্জন করে অর্থ ও গহনা আত্মসাৎ করত। সূত্রের খবর অনুযায়ী, এখনো পর্যন্ত অন্তত ৩০০ জন তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তারই মধ্যে এক নার্সের…
Read More
৪৪ জনের কাছে তাদের হারানো মোবাইল তুলে দিলেন শিলিগুড়ি থানার পুলিশ

৪৪ জনের কাছে তাদের হারানো মোবাইল তুলে দিলেন শিলিগুড়ি থানার পুলিশ

প্রচুর মোবাইল ফোন উদ্ধার  উদ্ধার হয় ৪৪টি মোবাইল ফোন। এরপর শিলিগুড়ি থানায় মোবাইল ফোন চুরি এবং হারিয়ে যাওয়া সংক্রান্ত সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সেই সমস্ত অভিযোগে থাকা মোবাইলের আই,ই,এম,আই নম্বরের সাথে উদ্ধার হওয়া মোবাইলের আই,ই,এম,আই নম্বর মিলিয়ে মালিকের খোঁজ চালায় শিলিগুড়ি থানার পুলিশ। আজ শিলিগুড়ি থানায় উদ্ধার হওয়া ৪৪টি মোবাইলের প্রকৃত মালিক কে ডেকে তাদের হাতে সেই সমস্ত মোবাইল ফোনগুলি তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি রবিন থাপা, শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা ওই ৪৪ জনের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তুলে দেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে দুষ্কৃতীদের হেফাজত থেকে উদ্ধার হওয়া…
Read More
মেধাবী ছাত্র ধিমানের বাড়ি গেলেন মেয়র গৌতম দেব সহ পৌর নিগমের মেয়র পরিষদ দুলাল দত্ত

মেধাবী ছাত্র ধিমানের বাড়ি গেলেন মেয়র গৌতম দেব সহ পৌর নিগমের মেয়র পরিষদ দুলাল দত্ত

ধীমানের পড়াশোনার জন্য দীর্ঘদিন ধরে সব রকমের সাপোর্ট দিয়ে আসছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অর্থনৈতিক দিক থেকে সমস্যায় থাকা মেধাবী ছাত্র ধীমান এর খবর পেয়েছিলেন মেয়র। এরপর মেয়র পঠন-পাঠনসহ নানান দিক থেকেই ধীমানের পাশে ছিলেন। ধীমানের পরিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সহযোগিতায় খুশি। ধীমান আইআইটি মাদ্রাসে তার উচ্চশিক্ষা সম্পন্ন করল। বর্তমানে ধীমান পিএইচডি করছেন। usa-এর ইউনিভার্সিটি অফ কলোরাণ্ডো বোল্ডারে। আজ সকালেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পৌর নিগমের মেয়র পরিষদ দুলাল দত্ত সহ অনেকেই গিয়েছিলেন ধীমানের বাড়িতে। শিলিগুড়ির মেয়রের সহযোগিতা কোনদিন ভুলবো না এমনটাই জানান ধীমান এবং তার মা। অপরদিকে মেয়র বলেন মেধাবী ছাত্রদের পাশে আগেও…
Read More
৪১তম ব্যাটালিয়নের এসএসবি -র পক্ষ থেকে শিলিগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে এক বৃহৎ সিভিল ডিফেন্স মকড্রিল

৪১তম ব্যাটালিয়নের এসএসবি -র পক্ষ থেকে শিলিগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে এক বৃহৎ সিভিল ডিফেন্স মকড্রিল

শিলিগুড়ির কালামজোট এলাকার আলফোসো স্কুলে ৪১তম ব্যাটালিয়নের এসএসবি (সশস্ত্র সীমা বল)-র পক্ষ থেকে এক বৃহৎ সিভিল ডিফেন্স মকড্রিল অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় অংশ নিচ্ছে হাজারেরও বেশি ছাত্রছাত্রী, যাদের সজাগ ও সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই যুদ্ধকালীন মহড়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর কৌশল শেখানো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা উপস্থিত থেকে প্রশিক্ষণ দিচ্ছেন কীভাবে দুর্যোগ মোকাবিলা করতে হয়। ৪১তম ব্যাটালিয়নের এই উদ্যোগে শুধু শিক্ষার্থীরাই নয়, স্কুলের শিক্ষক ও কর্মীরাও অংশ নিচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই মহড়া গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এসএসবি-র আধিকারিকরা।
Read More
অবৈধ বিদেশি মদ সহ তিনজনকে গ্রেফতার করলেন শিলিগুড়ি পুলিশ

অবৈধ বিদেশি মদ সহ তিনজনকে গ্রেফতার করলেন শিলিগুড়ি পুলিশ

কোটি টাকার অবৈধ বিদেশি মদ তৈরির কারখানা ফাঁস করল আবগারি আধিকারিকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিলাসবহুল চারটি গাড়ি, একাধিক মেশিন ও প্রচুর পরিমাণে স্পিরিট, ছিপি, এবং বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের লেভেল। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন ধরে নজরে রাখা হচ্ছিল উত্তরায়ণের একটি বাড়িকে। অবশেষে কনফার্ম হওয়ার পরই অভিযান চালায় আবগারি দপ্তরের জলপাইগুড়ি বিভাগের অফিসাররা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় চারটি অত্যাধুনিক মেশিন, বিপুল পরিমাণ বিদেশি মদ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের নকল লেভেল। আমরা বহুদিন ধরে নজরে রেখেছিলাম। আজ নিশ্চিত হওয়ার পরেই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে ধৃত তিনজন জানিয়েছে, তারা বিহার থেকে এসে এই কারবার চালাচ্ছিল।"
Read More