শিলিগুড়ি

ফের শিলিগুড়ির শিবমন্দির বাজারে সোনার দোকানে ডাকাতি, পুলিশ তদন্ত শুরু করেছে

ফের শিলিগুড়ির শিবমন্দির বাজারে সোনার দোকানে ডাকাতি, পুলিশ তদন্ত শুরু করেছে

সোমবার বেলা বারোটা নাগাদ শিবমন্দির বাজারের এই জুয়েলারিতে প্রথমে এক যুবক সোনার লকেট কিনতে ঢোকেন। বেশকয়েকটি লকেট দেখার পরেও পছন্দ না হওয়ায় সোনার চেইন দেখবেন বলে জানায়। এরপর একের পর এক সোনার মালা দোকানীর কাছ থেকে দেখতে চাইছিলেন ওই যুবক। কিছুক্ষণ বাদেই আরেক যুবক ওই জুয়েলারিতে আসে। সোনার মালা গুলির ওজন এবং দাম নিয়ে দোকানদারের সাথে এক যুবক কথা বলছিলেন। ঠিক সেই সময় অপর যুবক ওই দোকানের কাউন্টারে রাখা ১০ টি সোনার চেইন নিয়ে নিমেষেই চম্পট দেয়। পাশাপাশি প্রথমে যে যুবক সোনার মালা দেখতে ঢুকেছিল, সেও পছন্দ হচ্ছে না বলে কয়েক মিনিটের মধ্যেই দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এবং রাস্তার…
Read More
টানেল থেকে স্টেশন— শিলিগুড়ির সুব্রত পালের মডেলে ফুটে উঠছে সিকিম রেলপথের ভবিষ্যৎ

টানেল থেকে স্টেশন— শিলিগুড়ির সুব্রত পালের মডেলে ফুটে উঠছে সিকিম রেলপথের ভবিষ্যৎ

প্রথমবারের মতো সিকিমে রেল চলাচলের স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। বহু প্রতীক্ষিত সেবক-রংপো রেল প্রকল্প ইতিমধ্যেই শেষ পর্যায়ের কাজের দিকে এগোচ্ছে। যদিও পাহাড়ি অঞ্চলে ঘনঘন ধস ও দুর্গম ভৌগোলিক পরিস্থিতি প্রকল্পের কাজে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, তবুও দ্রুতগতিতেই এগিয়ে চলেছে এই ঐতিহাসিক উদ্যোগ। প্রকল্প ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ও উৎসাহও সমানতালে বাড়ছে। এই প্রত্যাশার মধ্যেই নজর কেড়েছেন শিলিগুড়ির সাউথ একটিয়াসালের যুবক সুব্রত পাল। তিনি তৈরি করেছেন সেবক-রংপো লাইনের ওপর ভিত্তি করে রেল প্রকল্পের একাধিক অভিনব মডেল। তাঁর তৈরি মডেলগুলি শুধু শখের বসেই নয়, বাস্তব প্রকল্পের সঙ্গে সাযুজ্যপূর্ণভাবে গড়ে তোলা। ফলে প্রকল্পের ভবিষ্যৎ রূপ এক ঝলকেই ফুটে উঠছে সাধারণ মানুষের সামনে। সম্প্রতি…
Read More
যানজট কমাতে প্রশাসনের বিশেষ উদ্যোগ, বর্ধমান রোড ফ্লাইওভারের কাছে খুলে যাচ্ছে সার্ভিস রোড

যানজট কমাতে প্রশাসনের বিশেষ উদ্যোগ, বর্ধমান রোড ফ্লাইওভারের কাছে খুলে যাচ্ছে সার্ভিস রোড

বর্ধমান রোডের উড়ালপুলের কাজ এখনই শেষ না হলেও, যানজট কমাতে প্রশাসন উদ্যোগ নিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব শনিবার নির্মীয়মাণ উড়ালপুল পরিদর্শন করে জানান, পুজোর আগে ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে যানজটে জর্জরিত মানুষজনের। মেয়র স্পষ্ট জানিয়ে দেন, নতুন বছরের আগে উড়ালপুল চালু হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের মধ্যেও কাজ শেষ হওয়ার সুযোগ নেই। জানুয়ারিতেই মূল উড়ালপুল চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই উড়ালপুল। রেললাইনের উপর দিয়ে যে অংশ যাচ্ছে, সেই কাজ করছে রেল, তবে সেই অংশে এখনও…
Read More
নারীর ক্ষমতায়ন, না নিরাপত্তার অভাব? শিলিগুড়ি টাউন রেল স্টেশন ঘিরে নতুন প্রশ্ন

নারীর ক্ষমতায়ন, না নিরাপত্তার অভাব? শিলিগুড়ি টাউন রেল স্টেশন ঘিরে নতুন প্রশ্ন

যে শিলিগুড়ি টাউন স্টেশন থেকে একসময় অসুস্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং যে স্টেশন দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মরদেহ বহন করা হয়েছিল, সেই ঐতিহাসিক স্টেশনটি আজ নিরাপত্তার অভাবে ভুগছে। এই স্টেশনটি বর্তমানে কাটিহার ডিভিশনের একমাত্র মহিলা পরিচালিত স্টেশন। কর্মীরা বলছেন, সারা দিনে মাত্র দু-তিনটি ট্রেন যাতায়াত করায় স্টেশনটি বেশিরভাগ সময় ফাঁকা থাকে। এই সুযোগে স্থানীয় দুষ্কৃতী ও নেশাগ্রস্তরা স্টেশন চত্বর দখল করে নিয়েছে। সেখানে নিয়মিত মাদক সেবন ও জুয়ার আসর বসে, যা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে রাতের শিফটে কর্মরত মহিলা কর্মীরা নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন। শুধু তা-ই নয়, স্টেশনের সামনে অবৈধভাবে পার্কিং ফি আদায় করা…
Read More
চুরি যাওয়া সোনার চেন সহ তিন দুষ্কৃতীকে আটক করলেন প্রধান নগর থানার পুলিশ

চুরি যাওয়া সোনার চেন সহ তিন দুষ্কৃতীকে আটক করলেন প্রধান নগর থানার পুলিশ

গত ২৬ জুন সমরনগর এলাকায় এক মহিলার সোনার চেন ছিনতাই হয়। তার কিছুদিন পর, ২৭ জুলাই চাম্পাশড়ি এলাকাতেও একইভাবে এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এই দুটি ঘটনার পর তদন্তে নেমে প্রধান নগর থানার পুলিশ ফাঁদ পেতে ফাটাপুকুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতরা হল— বিশ্বজিত রায়, রাজেশ সিং এবং সঞ্জু গোয়ালা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে তাদের কাছ থেকে দু’টি ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আজ, শনিবার ধৃতদের ফের শিলিগুড়ির আদালতে তোলা হয়। এ বিষয়ে প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার জানান, “টানা ছিনতাইয়ের ঘটনায়…
Read More
শিলিগুড়ির নার্সিংহোমে আগুন, রোগী এবং রোগীর পরিবারের মধ্যে ছড়াল আতঙ্ক

শিলিগুড়ির নার্সিংহোমে আগুন, রোগী এবং রোগীর পরিবারের মধ্যে ছড়াল আতঙ্ক

শিলিগুড়ি স্টেডিয়াম এর কাছে তিলক রোডে একটি নার্সিংহোমে আগুন। খবর পেয়ে ছুটে এল দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। নার্সিংহোম সূত্রে বলা হয়েছে সোলার প্যানেলে শর্ট সার্কিট হওয়াতেই ধোঁয়া দেখা দিয়েছিল তারপরেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। যেহেতু নার্সিংহোমে আগুন ফলে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে খুব দ্রুত শিলিগুড়ি দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও নার্সিংহোমে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে ছাদের সোলার প্যানেলেই শর্ট সার্কিট হয় এবং…
Read More
উৎসবের আবহে কৌশিকী অমাবস্যা, প্রস্তুত উগ্রতারা মন্দির প্রাঙ্গণ

উৎসবের আবহে কৌশিকী অমাবস্যা, প্রস্তুত উগ্রতারা মন্দির প্রাঙ্গণ

আজ কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথি উপলক্ষে তারাপীঠের পাশাপাশি শিলিগুড়ির উগ্রতারা মায়ের মন্দিরেও চলছে মহাধুমধাম প্রস্তুতি ও পুজো-অর্চনা। কয়েক বছর ধরে এই অমাবস্যা উপলক্ষে উগ্রতারা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয়ে আসছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন মহাযজ্ঞে অংশ নিতে। অনেকেই তাঁদের মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কেটে পৌঁছান মায়ের দরবারে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরা সকাল থেকেই ব্যস্ত ছিলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা, মালা গাঁথা ও প্রসাদের আয়োজনের কাজে। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাযজ্ঞ শুরু হয় ও নিয়মমাফিক সমস্ত আচার পালিত হয়। স্থানীয়রা জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার এই বিশেষ পুজো ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবের আবহ…
Read More
বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নতুন এডিসিপি কার্যালয়ের শুভ উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন

বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নতুন এডিসিপি কার্যালয়ের শুভ উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন

বুধবার নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি ৬৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। এছাড়া এদিন বিদ্যালয়ের খুদে ছাত্র-ছাত্রীদের বর্ষা থেকে বাঁচতে রেইনকোট দেওয়া হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি বিশ্ব চাঁদ ঠাকুর, এডিসিপি অভিষেক মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্তারা।
Read More
শিলিগুড়ির শক্তিগড়ে গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব

শিলিগুড়ির শক্তিগড়ে গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব

শহরের শক্তিগড় এলাকায় গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব। উজ্জ্বল সংঘ ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি পূজা মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘক্ষণ টহলদারি চালানো হয়। উজ্জ্বল সংঘের সভাপতি বাপন রায় বলেন, “আমরা আতঙ্কে আছি। পূজা করার আগেই আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।” শহরের ৩২ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More
দুর্গাপূজার আগেই খুলে দেওয়া হবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু, জানালেন জেলাশাসক

দুর্গাপূজার আগেই খুলে দেওয়া হবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু, জানালেন জেলাশাসক

সেতু রিপিয়ারিং এর কাজ প্রায় শেষ। চলতি মাসের শেষে গজলডোবা তিস্তা ব্যারেজের সেতু খুলে দেওয়া হবে বলে জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন জানান। তিস্তা ব্যারেজের সেতু কয়েক মাস বন্ধ থাকার পর স্থানীয়দের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছিল বাইক চলাচল জন্য। সামনেই পুজো, আরি পুজোর মৌসুম যেন কোন অসুবিধা সম্মুখীন না হয় সেকারণেই জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজের উপর দীর্ঘ এই সেতুর কাজ প্রায় শেষ পর্যায়। চলতি মাসেই যাতায়াতের জন্য এই সেতু খুলে দেওয়া হবে বলে আশ্বাস জেলা শাসকের। যদিও দীর্ঘ কয়েক মাস ধরে এই সেতু বন্ধ থাকার দরুন শিলিগুড়ি-জলপাইগুড়ি, ডুয়ার্সের যোগাযোগে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজনের। সেতু খুলে গেলে সকলেই উপকৃত হবে…
Read More