শিলিগুড়ি

গণেশ পূজো উপলক্ষে সামাজিক দায়িত্ব পালনে বিশেষ পদক্ষেপ রামকৃষ্ণ মিনি মার্কেট কমিটির উদ্যোগে

গণেশ পূজো উপলক্ষে সামাজিক দায়িত্ব পালনে বিশেষ পদক্ষেপ রামকৃষ্ণ মিনি মার্কেট কমিটির উদ্যোগে

বৃহস্পতিবার শিলিগুড়ির বাড়িভাষা রামকৃষ্ণ মিনি মার্কেট কমিটির উদ্যোগে গণেশ পূজো উপলক্ষে এক বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হলো। এই উদ্যোগে ছিল দুস্থদের জন্য বস্ত্র বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রসাদ বিতরণ। ক্লাব সদস্যরা জানান, গত তিন বছর ধরে এই বাজার প্রাঙ্গণে গণেশ পূজোর আয়োজন করা হচ্ছে। তবে এ বছর প্রথমবার তারা সামাজিক দায়িত্ব পালনে বিশেষ পদক্ষেপ নিয়েছেন।  বিগ বাজেটের ঘোষণা করে সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করে সেই অর্থ দিয়ে প্রয়োজনে থাকা মানুষদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নেন উদ্যোক্তারা। এদিন প্রায় ৫০০ জন বৃদ্ধার হাতে শাড়ি এবং ৩০০ জন খুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ক্লাব কমিটির সদস্যরা। এছাড়াও স্বাস্থ্য…
Read More
শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুল

শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুল

বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রায় বারোশো ছাত্রীর জন্য পরিবেশিত হলো বিরিয়ানি। সাধারণত মিড-ডে মিলে প্রতিদিন নির্দিষ্ট খাবার দেওয়া হলেও এদিনের মেনু ছিল একেবারেই অন্যরকম। সুস্বাদু বিরিয়ানি পেয়ে খুশির জোয়ার ছাত্রছাত্রীদের মধ্যে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ। শুধুমাত্র শিক্ষকদের সম্মান জানানো নয়, বরং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোই ছিল মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার কাউন্সিলর মিলি শীল সিনহা। তিনি বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও বিশেষ দিনে ছাত্রছাত্রীদের জন্য এভাবে আলাদা রকম আয়োজন করা হবে।
Read More
ডেঙ্গু সার্ভে করতে গিয়ে হেন*স্থার শিকার পুরকর্মীরা, গায়ে হাত তোলার অভিযোগ

ডেঙ্গু সার্ভে করতে গিয়ে হেন*স্থার শিকার পুরকর্মীরা, গায়ে হাত তোলার অভিযোগ

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমে সার্ভে করতে গিয়েই বিপাকে পড়লেন শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা। জানা গিয়েছে, শিলিগুড়ি ৩৫ নম্বর ওয়ার্ডের পাইপ লাইন এলাকার বৃহস্পতিবার ওই বাড়িতে সার্ভের জন্য গেলে বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। অভিযোগ, বাড়ির পুরুষেরা মহিলা সার্ভে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি তাদের গায়ে হাত তোলে। কর্মীরা জানান, প্রায়ই তারা এই ধরনের হেনস্থার শিকার হতে হয়, তবে এবারের ঘটনা সীমা অতিক্রম করেছে বলে পুর কর্মীদের দাবি। ইতিমধ্যেই সার্ভে টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি ৪ নম্বর বোরো অফিসে রিপোর্ট করা হবে। পাশাপাশি অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
Read More
সাফাই কর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের আমরা কজন ক্লাব

সাফাই কর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের আমরা কজন ক্লাব

প্রচলিত প্রথা ভেঙে এখানে গণেশ পুজোর উদ্বোধন করলেন না কোনো জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা বা প্রখ্যাত শিল্পী। বরং উদ্বোধনের দায়িত্ব তুলে দেওয়া হলো সাফাই কর্মীদের হাতে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সাফাই কর্মীরা সারাবছর নিরলস পরিশ্রম করে চলেন। কিন্তু অধিকাংশ সময়ই সমাজের চোখে তাদের অবদান অদেখা থেকে যায়। সেই অদেখা পরিশ্রমকেই সামনে আনার উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতা প্রকাশের মনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত সাফাই কর্মীরাও। তাদের কথায়, “এতদিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু এভাবে আমাদের সম্মানিত করা হবে ভাবিনি। আজকের এই মুহূর্ত সত্যিই গর্বের।”পাড়ার মানুষ এবং দর্শনার্থীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।…
Read More
গণেশ পুজোয় উৎসবের আমেজ শিলিগুড়িতে

গণেশ পুজোয় উৎসবের আমেজ শিলিগুড়িতে

উত্তরবঙ্গের বাণিজ্যকেন্দ্র শিলিগুড়ি এখন উৎসবের আবহে মেতে উঠেছে। দুর্গাপুজোর আগে শহরজুড়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সিদ্ধিদাতা গণেশের পুজো। মুম্বই–পুনের ধাঁচে এই পুজো গত কয়েক বছরে উত্তরবঙ্গেও জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছর সেই জনপ্রিয়তা আগের তুলনায় আরও বেশি চোখে পড়ছে। শহরের অলিগলি থেকে বড় বড় বাণিজ্যিক সংগঠন সবখানেই চলছে গণেশ আরাধনার ধুম। থিম প্যান্ডেল, টাক লাগানো আলো ও নতুনত্বের ছোঁয়া শহরের বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি দুর্গাপুজোর অনুকরণে থিম প্যান্ডেল তৈরি করেছে। শুধু তাই নয়, টাক লাগানো আলোকসজ্জা ও নানান শৈল্পিক সাজে সেজে উঠেছে পুজোমণ্ডপগুলো। সন্ধ্যা নামলেই ঝলমল করা আলোতে শহরের রাস্তাঘাট ভরে উঠছে উৎসবের আবহে। দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে প্রতিটি মণ্ডপে।…
Read More
বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক এক যুবক

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক এক যুবক

পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় দুই কেজি ব্রাউন সুগার। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ। সেখানে একটি চারচাকা গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কেজি ৯২৬ গ্রাম ব্রাউন সুগার। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় কোটি টাকা বলে অনুমান। ধৃত যুবকের নাম রফিকুল শেখ, মালদার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মালদা থেকে গাড়ি করে মাদক শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল সে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার…
Read More
এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের হাতে গ্রেফতার এক বাংলাদেশী যুবক

এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের হাতে গ্রেফতার এক বাংলাদেশী যুবক

এস এস বি সূত্রে জানা গিয়েছে সোমবার রাত্রি আটটা নাগাদ ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকিতে অরুণ কান্তি রায় নামে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে এস এস বির সীমান্তে টহলরত জাওয়ান রা। ধৃত অরুণ কান্তি রায়ের বাড়ি বাংলাদেশের লালমনিরহাট এলাকায়। ধৃতে কাছে ভারতীয় নকল আধার কার্ড উদ্ধার করেছে ssb। ওই আধার কার্ডে ধৃতের নাম অর্ঘ্য বর্মন রয়েছে। পাশাপাশি ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১৪ টি মোবাইল ফোন এবং সিম কার্ড। এস এস বি সূত্রে জানা গিয়েছে ধৃত বিগত ২ বছর যাবৎ ভারতেই বসবাস করছে বলে দাবি করেছে। ভবেশ বর্মন নামে এক ব্যক্তি তাকে ভারতে আশ্রয় দিয়েছিল বলেই জিজ্ঞাসাবাদে জানায় ধৃত। ধৃতের…
Read More
শিলিগুড়ির জটিল রোগে আক্রান্ত সাত বছরের শ্রেষ্ঠা রায়ের চিকিৎসায় জনগণের কাছে সাহায্য প্রয়োজন

শিলিগুড়ির জটিল রোগে আক্রান্ত সাত বছরের শ্রেষ্ঠা রায়ের চিকিৎসায় জনগণের কাছে সাহায্য প্রয়োজন

বাবা রবি রায় সামান্য টোটো চালক। কয়েক বছর থেকে শিলিগুড়িতে চিকিৎসা চলছে শ্রেষ্ঠার। কিন্তু বর্তমানে সমস্যা জটিল আকার নিয়েছে। অস্বাভাবিক খিচুনি সঙ্গে, যখন তখন অতিউত্তেজিত, চঞ্চল হয়ে ওঠে। আঁচড়ে, কামড়ে দিতে থাকে মেয়েটি।প্রয়োজন সুচিকিৎসা। সেজন্য নিয়ে যেতে হবে ভিনরাজ্যে। প্রয়োজন অনেক টাকার। সাহায্যের জন্য এগিয়ে এসেছেন প্রতিবন্ধী (অন্ধ) মৃন্ময় সিংহ। মৃন্ময় আজ শ্রেষ্ঠার পরিবারকে শিলিগুড়িতে নিয়ে আসেন। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে জনগণের কাছে সাহায্যের আবেদন করে পরিবারটি।সেজন্য দেওয়া হয়েছে রবির 9851449673 মোবাইল নম্বর। এই নম্বরে সাহায্য পাঠিয়ে পরিবারটিকে সাহায্য করা যাবে। আপনার সাধ্যমতো সাহায্য করে শিশুটির প্রাণ বাঁচাতে সাহায্য করুন। এছাড়াও শেয়ার করে অন্যের কাছে অসহায় পরিবারটির আবেদন…
Read More
চুরি যাওয়া সোনার অলংকার সহ দুই যুবককে গ্রেফতার করল এন জে পি থানার পুলিশ

চুরি যাওয়া সোনার অলংকার সহ দুই যুবককে গ্রেফতার করল এন জে পি থানার পুলিশ

সম্প্রীতি কিছুদিন আগে এন জে পি রেল কোয়ার্টারে চুরি চুরি যাওয়া সোনা ও রুপোর অলংকার উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করল এন জে পি থানার পুলিশ। এই ঘটনায় দুই অভিযুক্ত বর্তমানে পুলিশের জালে। গত ১৩ই জুলাই ভোর রাত্রে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে চাঞ্চল্যকর একটি চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকের অভিযোগ সেই রাতে বাড়ির সকল সদস্যদের উপর নেশার ওষুধ স্প্রে করে সকলকে অচেতন করে চুরির ঘটনা ঘটায় চোরের দল। ঘরের আলমারির লকার ভেঙে  সোনার গয়না সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর। খবর পাওয়া মাত্রই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তের…
Read More
শিলিগুড়িকে পরিবেশবান্ধব শহর গড়ার পথে বড় পদক্ষেপ পুরনিগমের

শিলিগুড়িকে পরিবেশবান্ধব শহর গড়ার পথে বড় পদক্ষেপ পুরনিগমের

শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম। সোমবার শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে শিলিগুড়ি পুরনিগম ও স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি (সুডা)-র যৌথ উদ্যোগে ৪৭.১৫ কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। এই প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ সদস্য মানিক দে, শোভা সুবা সহ একাধিক অতিথি। মেয়র গৌতম দেব জানান, নতুন এই প্রকল্পের মাধ্যমে শহরের বর্জ্য ব্যবস্থাপনা অনেকটাই আধুনিক ও সুসংগঠিত হবে। পাশাপাশি শিলিগুড়িকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। মেয়র আরো জানান, এই প্রকল্প চালু হলে শহরে বর্জ্য প্রক্রিয়াকরণ ও…
Read More