শিলিগুড়ি

মা কালীর আরাধনা ও রূপ সম্পর্কে বিশেষ বার্তা তান্ত্রিক সাধক শান্তনু পালের

মা কালীর আরাধনা ও রূপ সম্পর্কে বিশেষ বার্তা তান্ত্রিক সাধক শান্তনু পালের

আসন্ন কালীপুজো ঘিরে যখন সমগ্র বাংলা জুড়ে উৎসবের আবহ, তখনই শিলিগুড়ির প্রখ্যাত তান্ত্রিক সাধক শান্তনু পাল মা কালীর আরাধনা, রূপ ও দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন। তিনার ভাষায়, “মা কালী ভয়ঙ্কর নন, তিনি চেতনার জাগরণ। ধ্বংসের মধ্যেই তিনি নতুন সৃষ্টি আনেন।” সাধক শান্তনু পাল বলেন, কালীপুজোর মূল উদ্দেশ্য অন্ধকারের বিনাশ ও আলোর আহ্বান। দীপাবলির অমাবস্যা রাতে, যখন চারিদিকে অন্ধকার, তখনই মা কালী প্রকাশিত হন সময়ের অন্তরাল থেকে — ভক্তের অন্তরজগতে আলো জ্বালাতে।“এই পুজো শুধুই ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধির যাত্রা,” এমনটাই তিনার মন্তব্য। সাধক জানান, মা কালী-র অসংখ্য রূপ রয়েছে, যার প্রত্যেকটির রয়েছে বিশেষ আধ্যাত্মিক অর্থ ও শক্তির প্রতীকত্ব। তিনি…
Read More
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে এক বিশাল মহাকাল মন্দির, যেখানে স্থাপন করা হবে সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তি। বৃহস্পতিবার দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও জানান, দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের সুবিধার জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হবে। পাহাড় সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী সকালেই রিচমন্ড হিল থেকে হেঁটে জনসংযোগে বের হন। পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা জানতে চান। পর্যটকদের কাছ থেকে তিনি খোঁজ নেন, পাহাড়ে বেড়াতে এসে কোনও সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এবং তারা কোন কোন জায়গায় গিয়েছেন ও সেখানকার অবস্থা কেমন রয়েছে।
Read More
শিলিগুড়ি পুরনিগমে পালিত হল আবদুল কালামের ৯৪তম জন্মদিন

শিলিগুড়ি পুরনিগমে পালিত হল আবদুল কালামের ৯৪তম জন্মদিন

“স্বপ্ন দেখো, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দাও”— এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে বুধবার শিলিগুড়ি পুরনিগমে পালিত হলো প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আবদুল কালামের ৯৪তম জন্মদিন। মহান বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্যা শোভা সুব্বা, পুর আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে ডেপুটি মেয়র বলেন, “ড. কালামের মতো মানুষ এক যুগে একবার জন্ম নেন। তিনি ছিলেন বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন। তাঁর দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগোবে।” এদিন পুরনিগম প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ড. কালামের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। বিশেষ করে তাঁর ছাত্র-ছাত্রীদের প্রতি ভালোবাসা ও দেশের…
Read More
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দুধিয়ার মানুষদের পাশে দাঁড়ালো মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দুধিয়ার মানুষদের পাশে দাঁড়ালো মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ

সম্প্রতি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসে সংগঠনটি। দুধিয়া কম্যুনিটি হলে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যদের বক্তব্য, “মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা শুধু সামগ্রী নয়, সহানুভূতির প্রতীক।” উল্লেখযোগ্যভাবে, মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ বহুদিন ধরেই সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়। সমাজের প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে আসার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে এই সংগঠন।
Read More
বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধে নামলো এলাকাবাসী

বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধে নামলো এলাকাবাসী

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশিঘর মোড়ে মঙ্গলবার বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধে নামলো স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা ও ড্রেনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এদিন এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, এলাকার রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রধান, বিধায়ক ও সাংসদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, “বর্ষা রাস্তায় ডেনের জল জমে যায়, পাশাপাশি গুরুত্বপূর্ণ মোরে বেহাল রাস্তা অথচ জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিচ্ছে, কাজের হদিশ নেই তাদের হদিশ নেই।” অবরোধের জেরে আশিঘর মোড়ে  থেকে কোট মোড়ে আসার রাস্তা কিছু সময়ের জন্য যান…
Read More
চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা শিলিগুড়ির মাদানি বাজারে

চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা শিলিগুড়ির মাদানি বাজারে

শিলিগুড়ির মাদানি বাজারে চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, কিছু স্থানীয় যুবক সিকিমের একটি যাত্রীবাহী গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে। চালক আপত্তি জানালে শুরু হয় তীব্র বচসা, এরপরই ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয় বললে জানা যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গাড়ি চালকদের মধ্যে। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাহুল সরকার নামে এক যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চালকদের অভিযোগ, প্রতি বছর উৎসবের সময় এভাবেই চাঁদার নামে চাঁদাবাজি…
Read More
বানারাহাটে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা শিবিরের আয়োজন করলেন শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

বানারাহাটে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা শিবিরের আয়োজন করলেন শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

শনিবার সংগঠনের সদস্যরা বানারাহাটের কার্গিল বস্তি ও হঠাৎ কলোনী এলাকার প্রায় ২৫০ জন বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়। জানা গিয়েছে, কার্গিল বস্তির প্রায় ৩০টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে, ঘরের সমস্ত জিনিস জলে ভেসে যায়। এই ভয়াবহ পরিস্থিতিতে অসহায় ৪০টি পরিবার ও হঠাৎ কলোনীর ১৫টি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। ত্রাণ হিসেবে প্রদান করা হয় — খাদ্য সামগ্রী: চাল, ডাল, চিড়া, তেল, গুড়, ডালিয়া, সোয়াবিন সহ প্রেসার কুকার, গামলা, হাঁড়ি, থালা, হাতা ও বাটি। এর পাশাপাশি শীতের পোশাক, কম্বল ও বেডশিট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের জন্য ঘর বানানোর টিনও প্রদান করা হয়েছে। এছাড়া এলাকায় একটি চিকিৎসা…
Read More
সড়ক দু*র্ঘটনায় জ*খম ২

সড়ক দু*র্ঘটনায় জ*খম ২

ফুলবাড়ি - আমবাড়ি তিস্তা ক্যানেল রোডের পুটিমারি সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক পুরুষ ও এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাওয়াপাড়া দিক থেকে একটি মোটরবাইকে দু’জন ফুলবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের প্রবল মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় রাস্তার ধারে ছিটকে পড়েন দুই আরোহী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্ট ও এনজেপি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তিনবাত্তির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে, পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়েছে…
Read More
ফের পাহাড়ে ধস, বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক

ফের পাহাড়ে ধস, বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক

পাহাড়ে আবার ধস। বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে। ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে যায়। এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। ২৯মাইলের কাছে এই ধস নামে। ২৯ মাইল থেকে গেলখোলা পথে এই ধস নেমেছে। আজ সকালে ধস সরানোর কাজ শুরু হয়। কিন্তু সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অন্য রুট হয়ে ঘোড়পথে যাতায়াত চলছে সিকিম এবং বাংলার মধ্যে। এর ফলে চার ঘন্টা সময় বেশি লাগছে সিকিম পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। গতকাল রাত আটটা নাগাদ এই ধস…
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে আগামীকাল ১১ অক্টোবর। এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কনফারেন্স হলে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সমিতির সদস্যরা। প্রাক্তনী সমিতির তরফে জানানো হয়েছে, দিনটিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ অধিবেশন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতি (NBUAA) গত ২৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে এক সেতুবন্ধনের ভূমিকা পালন করে চলেছে।
Read More