14
Nov
শিশু দিবসকে সামনে রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) আয়োজন করল এক অনন্য, আবেগঘন ও মানবিক উদ্যোগ। শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত অটিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে বিশেষ টয় ট্রেন যাত্রার আয়োজন করা হয় বৃহস্পতিবার। পাহাড়ি রেলপথ জুড়ে এদিন ভেসে উঠেছিল ছোট ছোট মুখের উচ্ছ্বাস—যেন ঐতিহ্যের রেললাইনকে ছুঁয়ে গেল মানবিকতার সবচেয়ে সুন্দর রং। সকাল থেকেই শিলিগুড়ি জংশনে ছিল উৎসবের আবহ। প্ল্যাটফর্ম ভরে ওঠে রঙিন বেলুন, হাসিখুশি শিশু, সংগীত আর অভিভাবকদের উচ্ছ্বাসে। সকাল ১১টায় ট্রেনটি যাত্রা শুরু করলে পাহাড়ের প্রতিটি বাঁক, সুরঙ্গের আলো-ছায়া, অরণ্যের সবুজ সৌন্দর্য—সবই শিশুদের কাছে হয়ে ওঠে চমকে ভরা এক নতুন অভিজ্ঞতা। কেউ জানালা দিয়ে বাতাস ছোঁয়ার চেষ্টা করছে,…
