শিলিগুড়ি

বাগডোগরা স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল আজ

বাগডোগরা স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল আজ

গুয়াহাটি রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল বাগডোগরা স্টেশনে। সোমবার বাগডোগরা রেলস্টেশনে গুয়াহাটি রাঁচি স্পেশাল ট্রেনের স্টপেজের উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। স্টপেজ উপলক্ষে এদিন বাগডোগরা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জি প্রশান্ত কুমার সহ অন্যান্যরা। সাংসদ জানান, এই ট্রেনের স্টেপেজ বাগডোগরাবাসীদের জন্য।‌ পাশাপাশি আগামী দিনে চেন্নাইগামী ক্যাপিটাল এবং দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেসে স্টপেজ হবে বলে তিনি জানান।‌ ৫০০০ কোটি টাকার মাধ্যমে দার্জিলিং জুড়ে বিভিন্ন কাজ চলছে।‌ বিমানবন্দরের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের কাজ করার পাশাপাশি তিনি জানান, শিলিগুড়ি টাউন…
Read More
শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে চালু হল ‘মা ক্যান্টিন’

শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে চালু হল ‘মা ক্যান্টিন’

এবার ৫ টাকায় ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করলো শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড। শনিবার গেট বাজারে এই 'মা ক্যান্টিন' চালু করলো গৌতম দেব। নিজের হাতেই মানুষের হাতে ৫ টাকার বিনিময়ে খাওয়ার তুলে দিলেন মেয়র তথা কাউন্সিলর গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সহ অন্যান্য কাউন্সিলরেরা। খাবারের গুণমান খতিয়ে দেখতে নিজেও সকলের সঙ্গে 'মা ক্যান্টিনের' খাবার খেলেন। মেয়র জানান, তাদের এই নিয়ে ৫নম্বর মা ক্যান্টিন চালু হলো। আগামীতে আরোও বেশ কয়েকটি মা ক্যান্টিন খোলা হবে শহরের বিভিন্ন প্রান্তে। তবে কিছু সমস্যার জন্য শিলিগুড়িতে দু-একটি মা ক্যান্টিন বন্ধ হয়ে গেলেও তা দ্রুততার সাথে খোলার চেষ্টা করা হচ্ছে।…
Read More
শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। ২০২০ জাতীয় শিক্ষানীতি বাতিল, ছাত্র কমে যাওয়ার অজুহাতে ৮২০৭ টি স্কুল বন্ধ করে দেওয়ার চক্রান্ত, শ্রেণী ভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দাবি ও শিক্ষকদের প্রতি অশালীন আচরণ বন্ধ করা সহ একাধিক দাবি ও প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় ওই অবস্থান বিক্ষোভ আয়োজিত হয়।
Read More
বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে স্মারকলিপি দিল বিজেপি

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে স্মারকলিপি দিল বিজেপি

শিলিগুড়ি শহরে ঘন ঘন ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিলিগুড়ি শহরবাসীকে। এরই বিরোধিতা করে ও পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ডাবগ্রাম বিদ্যুৎ কার্যালয়ে স্মারকলিপি দিল বিজেপির ৪ নং মণ্ডল কমিটি। তাদের দাবি, পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাশুল অনেকটা বেশি। তার উপর প্রায় প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। এই সমস্যা সমাধানের দাবি তোলেন তারা। বিজেপির ৪ নং মণ্ডল কমিটির সদস্যরা জানান, তাদের আশ্বাস দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান হবে।
Read More
রাস্তায় ধান রোপন করে অভিনব আন্দোলনে নামল বিজেপি

রাস্তায় ধান রোপন করে অভিনব আন্দোলনে নামল বিজেপি

রাস্তায় ধান রোপন করে অভিনব আন্দোলন করলো বিজেপি। খানাখন্দে ভরা সম্পূর্ণ রাস্তা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে রূপ নিয়েছে ছোট খাটো পুকুরে। এমনই রাস্তার বর্তমান চেহারা শিলিগুড়ি পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের পোকাইজোত এলাকার। ব্যাস্ততম ওই এলাকায় রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়ারা। রাস্তার সংস্কার নিয়ে একাধিকবার পুরসভা ও এলাকার কাউন্সিলরের দারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি। ফলে দাবি আদায় করতে আন্দোলনের পথে হাটলো বিজেপি ১ নম্বর মন্ডল কমিটি। এদিন সংগঠনের পক্ষ থেকে রাস্তায় ধান রোপন করে আন্দোলন করা হয়। আগামীতে যদি রাস্তা সংস্কার নিয়ে পুরসভা কোনরকম উদ্যোগ গ্রহন না করে…
Read More
কোর্ট মোড় থেকে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা সারলেন মেয়র ও বাস মালিকেরা

কোর্ট মোড় থেকে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা সারলেন মেয়র ও বাস মালিকেরা

শিলিগুড়ির কোর্ট মোড় থেকে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করলে বিপাকে পরবে বেসরকারি বাস মালিক ও চালকরা। এতে বন্ধ হয়েও যেতে পারে কোর্ট মোড় থেকে মহকুমা এলাকার বেসরকারি বাস পরিষেবা। সোমবার এমনটাই উদ্বেগ প্রকাশ করলো বেসরকারি বাস চালক ও মালিক সংগঠন। এদিন পূর্ত দপ্তরের ইনিসপেকশন বাংলোতে জেলা প্রশাসন, পৌরনিগম, পরিবহন বিভাগ, পুলিশ আধিকারিক ও বাস মালিক ও চালক সংগঠনের মধ্যে একটি বৈঠক আয়োজিত হয়। আর সেই বৈঠকে কোর্টমোড় থেকে বাসস্ট্যান্ড তিনবাত্তি মোড়ে স্থানান্তরিত করার বিষয়ে সমস্যার কথা তুলে ধরেন বেসরকারি বাস মালিক ও চালক সংগঠন। তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করা হলে বাসগুলির সলিল সমাধি করা ছাড়া কিছুই হবে না বলে জানায়…
Read More
সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে পালিত হল কন্যাশ্রী দিবস

সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে পালিত হল কন্যাশ্রী দিবস

সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী দিবস পালন করা হলো আজ। ১৪ই আগস্ট গোটা রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালন করা হয়। এবছর কন্যাশ্রী প্রকল্পের ১০বছর পূর্তি। গোটা রাজ্যের পাশাপাশি রাজগঞ্জের সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয় এই দিনটি পালন করা হয়। এদিন শতাধিক ছাত্রীদের নিয়ে সাইকেল র‍্যালি করে দিনটি উদযাপন করা হয়। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বলেন, "১৪ই আগস্ট দিনটিকে আমরা কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে আসছি। কন্যাশ্রী দিবসের এবছর দশম বছর, তা সফল্যতার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা আর্থিকভাবে সাহায্য পেয়েছে সরকারের কাছ থেকে। এই সাহায্যের ফলে পড়াশোনা সফলভাবে সম্পূর্ণ করে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে…
Read More
ডাবগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো ভারতীয় জনতা পার্টি

ডাবগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো ভারতীয় জনতা পার্টি

ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো ভারতীয় জনতা পার্টি। ঘোষণা করা হলো প্রধান ও উপপ্রধানের নাম।বিজয় উল্লাসে মাতলো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকায় উৎসবে মাততে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদেরও। জানা যায়, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন মিতালি মালাকার এবং উপপ্রধান হলেন সুপেন রায়। এদিন সকলে শপথ গ্রহন করেন।
Read More
ফুলবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা

ফুলবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা

ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এবছর পঞ্চায়েত নির্বাচনে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে ২৪টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ৬টি আসন দখল করেছে বিজেপি। এদিকে পঞ্চায়েত সমিতির ৩টি আসনও দখল করেছে তৃণমূল। বুধবার ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। তাদের শপথ বাক্য পাঠ করান রাজগঞ্জ ব্লক ইয়ুথ অফিসার তুহিন মুখার্জী। ফুলবাড়ি ১নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন সুনীতা রায়,উপপ্রধান হয়েছেন আনন্দ সিনহা। এদিন শপথ গ্রহণের পর তারা বাইরে বেরিয়ে আসতেই উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। গলায় ফুলের মালা পড়িয়ে এবং…
Read More
স্বাধীনতা দিবসে ম্যারাথন সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সূর্যনগর স্পোর্টিং ক্লাব

স্বাধীনতা দিবসে ম্যারাথন সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সূর্যনগর স্পোর্টিং ক্লাব

স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যারাথন সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সূর্যনগর স্পোর্টিং ক্লাব। থাকছে অঙ্কন প্রতিযোগিতা থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় রিচা ঘোষকে সম্বর্ধনা অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে এবার সূর্যনগর স্পোর্টিং ক্লাবের বিশেষ আকর্ষণ রান ফর লাইফ ম্যারাথন। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে স্বাধীনতা দিবসের ওই কর্মসূচি ঘোষণা করেন আয়োজক সংস্থার সদস্যরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। জানা গিয়েছে, ম্যারাথনটি মাল্লাগুড়ির ক্ষুদিরামের মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এবং শেষ হবে ডাবগ্রামের সুর্যনগর স্পোর্টিং ক্লাব ময়দানে। তারপর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হবে পরবর্তী প্রতিযোগিতা। থাকছে অঙ্কন প্রতিযোগিতাও। প্রতিযোগিতার শেষে ওই দিনই ভারতীয় মহিলা…
Read More