শিলিগুড়ি

৫৯ তম বর্ষে রথখোলা স্পোর্টিং ক্লাবের বিশেষ আকর্ষণ “সুবর্ণ ভূমি”

৫৯ তম বর্ষে রথখোলা স্পোর্টিং ক্লাবের বিশেষ আকর্ষণ “সুবর্ণ ভূমি”

শিলিগুড়ি:- ঢাকের আওয়াজে শরতের আগমনে বার্তা বহন করে নিয়ে মা আসছে। সেই আগমণের বার্তা রথখোলা স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজোর মধ‍্য দিয়ে শুরু হলো।রথখোলা স্পোর্টিং ক্লাবের ৫৯ তম বর্ষে তাদের আকর্ষণ "সুবর্ণ ভূমি"। প্রতি বছর রথখোলা স্পোটিং ক্লাবের পূজো মন্ডপ দেখতে দুর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভীড় চোখে পরে। পূজো কমিটির সম্পাদক বাপ্পা বর্মণ ও পূজো কমিটির অন‍্যতম কান্ডারী সোনা চক্রবর্তী জানান দর্শনার্থীদের ভীড় তাদের কাছে কোনো ব‍্যাপর নয় যথেষ্ট সুরক্ষাকর্মী থাকার পাশাপাশি প্রশাসন তাদেরকে র খুব সহয়তা করে।
Read More
শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি

শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি

শিলিগুড়ি:- অবশেষে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি। বুধবার সকাল থেকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি। আর এতে স্বস্তিতে ব্যবসায়ীমহল। তবে এই তিন দিনে অন্তত চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ব্যবসায়ী মহল সূত্রে। ৪ঠা আগস্ট থেকে সীমান্ত দিয়ে আমদানি ও রপ্তানি প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সীমান্ত বন্ধ হতেই সীমান্তের কাছেই সারি সারি লাইন দিয়ে ট্রাকগুলি অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। টানা তিনদিন সীমান্তে থাকার পর এদিন সকাল থেকে ফের সীমান্ত পার করে শুরু হয় আমদানি রপ্তানি। আর পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বস্তি ফিরেছে ট্রাক চালক…
Read More
জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল আলু চাষিদের

জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল আলু চাষিদের

জলপাইগুড়ি:- আলু চাষিদের ওপর পুলিশি হয়রানি বন্ধ, ভিন রাজ্যে ফসল রপ্তানির নিষেধাজ্ঞা বাতিল সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ।মঙ্গলবার জলপাইগুড়ি আলু চাষি সংগঠণের পক্ষ থেকে উল্লেখিত দাবী আদায়ের লক্ষে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কাছে পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়।পুলিশি বাধার মুখে পড়ে আলু চাষিরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। এদিনের বিক্ষোভ সহ স্মারকলিপি প্রদান কর্মসূচি মূলত সম্প্রতি কয়েকটি সরকারী নির্দেশের বিরূদ্ধে, যার মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্যে সরকারের জারী নিষেধাজ্ঞা অন্যতম।এছাড়াও এদিনের বিক্ষোভ মিছিল থেকে আলু চাষিদের ওপর পুলিশের হয়রানির বিরূদ্ধে স্লোগান দিতে শোনা যায় আলু চাষিদের। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার আলু চাষি…
Read More
বকেয়া পরিশোধের দাবিতে উত্তরকন্যা অভিযানে ঠিকাদাররা

বকেয়া পরিশোধের দাবিতে উত্তরকন্যা অভিযানে ঠিকাদাররা

শিলিগুড়ি:- ১০০ দিনের কাজ শেষে শ্রমিকেরা মজুরি পেয়েছে। কিন্তু এখনও বঞ্চিত ঠিকাদারেরা। অভিযোগ, কাজের জন্য নির্মাণ সামগ্রী সরবরাহ করলেও তা বাবদ রাশি এখনও বকেয়া। এই পরিস্থিতিতে এবার পথে নামলো নর্থবেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।  বকেয়া আদায়ের দাবিতে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানে সামিল হলেন তারা। ফুলবাড়ি বাজার এলাকা থেকে মিছিল শুরু করে উত্তরকন্যার পথে রওনা হতেই পুলিশি বাধায় থমকে দাঁড়াতে হয় তাদের। পরে ১০ সদস্যের প্রতিনিধি দল রওনা হন উত্তরকন্যার উদ্দেশ্যে। বকেয়া রাশি পাওয়ার আশায় দাবি সনদ পেশ করা হয়।তারা জানান, বকেয়া রাশি দ্রুত না মেটানো হলে আগামীতে নবান্ন অভিযান এমনকি কেন্দ্রের কাছেও দরবার করা হবে। প্রয়োজনে দিল্লীতে ধর্না দেওয়া হবে৷
Read More
শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালন করা হল

শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালন করা হল

শিলিগুড়ি:- বাংলার ঐতিহ্যবাহি ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালন করা হলো শহর শিলিগুড়িতে।শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্দ‍্যোগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে  বিকাশ ঘোষ সুইমিং পুলের সামনে ক্লাবের পতাকা উত্তোলন কেক কাটা সহ বৃক্ষরোপণ কর্মসূচি এবং মিষ্টি মুখের মধ‍্য দিয়ে পালন করা হলো ক্লাবের শতবর্ষ উদযাপন। শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সকল সদস‍্য সহ শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ওর্য়াড কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ নান্টু পাল, মদন ভট্টাচার্য,  অনুপ বোস, বাবলু তালুকদার  সহ একাধিক ব‍্যক্তিত্বরা উপস্থিত থেকে এই বিশেষ দিনটিকে উদযাপন করা হয়।
Read More
পুরনিগমের কাজে হস্তক্ষেপ করল তৃনমূল কাউন্সিলার, ভাংচুর না করেই ফিরে যেতে হলো পুরকর্মীদের

পুরনিগমের কাজে হস্তক্ষেপ করল তৃনমূল কাউন্সিলার, ভাংচুর না করেই ফিরে যেতে হলো পুরকর্মীদের

শিলিগুড়ি:-পুরনিগমের কাজে হস্তক্ষেপ তৃনমূল কাউন্সিলারের।ভাংচুর না করেই ফিরে যেতে হলো পুরকর্মীদের।শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ের কাছে নিবেদিতা রোডে দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে ব্যবসায়ীরা বাজার বসান।জানা গিয়েছে,সোমবার শিলিগুড়ি পুরনিগমের তরফে দোকানগুলি উচ্ছেদের নোটিস দেওয়া হয়।রাস্তা দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা সেই কারনেই এই উচ্ছেদের নোটিস বলে খবর। এই বাজারের উপর প্রায় ১৪৯টি পরিবারের জীবিকা নির্ভর করছে।তাই পুরনিগমের নোটিস দেওয়ার পর ব্যাবসায়ীরা তাদের দোকান খালি করে দিলেও তৃনমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এবং ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার দিলীপ বর্মনকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামেন।তাদের পুনর্বাসন না দিলে দোকানে হাত দিতে দেবেন না বলে হুঙ্কার দেন তারা।মঙ্গলবার সকাল থেকেই পুরনিগমের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়…
Read More
পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণ করা হয়েছে

পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণ করা হয়েছে

শিলিগুড়ি:- নিঃস্বার্থ সেবা মঞ্চ এবং শিলিগুড়ি পুর নিগমের ব্যবস্থাপনায় শিলিগুড়ির সূর্যসেন পার্কে সোমবার ৫০ টি ফলের গাছ রোপন করা হলো। মূলত ফলের গাছ লাগানোর কারণ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে তেমনি বন্য জীব অর্থাৎ পশু পাখি সেই ফল খেয়ে বেঁচে থাকবে। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। মেয়র বলেন শুধুমাত্র শিলিগুড়ি পুরনিগমের পক্ষে শিলিগুড়ি শহরকে সবুজ করে তোলা সম্ভব না। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারন মানুষ এগিয়ে আসলেই শহরকে আরো সুন্দর এবং সবুজ গড়ে তোলা সম্ভব।
Read More
পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিবাদ জানাবেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিবাদ জানাবেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

শিলিগুড়ি:- একাধিক দাবিতে বিধানসভার অন্দরে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন চিপ হুইপ তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি নান্টু পাল। এদিন শঙ্কর ঘোষ বলেন, "বিরোধী বিধায়করা উন্নয়নের জন্য অল্প টাকা পান। কিন্তু সেই টাকাও জেলাশাসকরা আটকে রাখছেন। আমি নিজে ৬০ টির বেশি প্রকল্পর জন্য জেলাশাসকের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু সাত থেকে আটটি কাজ হয়েছে।বাকিগুলো আটকে রাখা হয়েছে। এছাড়াও বিধানসভার বিভিন্ন কমিটি, এরপর রোগী কল্যাণ সমিতির মতো উন্নয়নমূলক কমিটি থেকে বিরোধী বিধায়কের বঞ্চিত রাখা হচ্ছে। এছাড়া গজলডোবায় জমির কেলেঙ্কারি…
Read More
তিস্তাপারে সরকারী জলা ভুমি দখল মুক্ত অভিযান, ভাঙ্গা হচ্ছে দোকান

তিস্তাপারে সরকারী জলা ভুমি দখল মুক্ত অভিযান, ভাঙ্গা হচ্ছে দোকান

জলপাইগুড়ি:- জঙ্গলে অবৈধ রিসোর্ট ভাঙার পর এবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত তিস্তা নদী পারের দোমোহনীতে রাজ্যে সরকারের পি ডাব্লিউ ডি দপ্তরের অধীনে থাকা জলা  জমি দখল মুক্ত করতে অভিযানে নামলো প্রশাসন। মঙ্গলবার দুপুরে ময়নাগুড়ির বিডিও সহ পূর্ত দপ্তর এবং পুলিস দোমোহনীর মরিচবাড়ি সংলগ্ন এলাকায় জলা ভূমি দখল করে গড়ে ওঠা দোকান ভেঙে দেয়, এর পাশাপাশি এই এলাকায় সরকারি জমি এবং জলা ভূমি দখল করে দোকান গোডাউন তৈরি করা ব্যবসায়ীদের আগামি সাত দিনের মধ্যে জায়গা থেকে সরে যাবার নোটিশ জারি করে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুনীল সরকার বলেন, আজকে প্রশাসনের লোকজন এসে দোকানটি ভেঙে দেয় এবং জলা ভুমি দখল করে…
Read More
বেলাকোবা হাইস্কুলে অনুষ্ঠিত হলো সাইন্স এক্সিবিশন

বেলাকোবা হাইস্কুলে অনুষ্ঠিত হলো সাইন্স এক্সিবিশন

জলপাইগুড়ি:- করোনার পর আবার দীর্ঘ চার বছর পর স্কুলে সাইন্স এক্সিবিশন পোগ্রাম। উৎসাহে আনন্দে পড়ুয়ারা।নর্থ বেঙ্গল সাইন্স সেন্টারের উদ‍্যোগে বেলাকোবা হাইস্কুলে অনুষ্ঠিত হলো সাইন্স এক্সিবিশন পোগ্রাম। সোমবার এবং মঙ্গলবার দুদিন ধরে স্কুলে এই অনুষ্ঠান চলবে। করোনা মহামারির আগে ২০১৯ সালে শেষ বারের মতো স্কুলে এই সাইন্স এক্সিবিশন পোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ চার বছর পর সাইন্স এক্সিবিশন হওয়ায় খুশীর পাশাপাশি উৎসাহি স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের বক্তব্য, বিজ্ঞান নিয়ে অনেক কিছু বই এর পাতায় পরি তবে প‍্যাট্রিকাল ভাবে দেখা সম্ভব হয়ে ওঠে না। এই সাইন্স এক্সিবিশন পোগ্রামের ফলে আমাদের সুবিধা হবে।মাঝেমধ্যে এই রকম পোগ্রাম ফের স্কুলে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছে পড়ুয়ারা।স্কুলে ছোটোদের…
Read More