সিকিম

বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে

বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে

দেশে চলছে আনলক পর্ব২। করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে কাঁটা সেই করোনাই। দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে। রাজ্য পর্যটন শিল্পগুলো ধীরে ধীরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও পর্যটকরা পর্যটনে নারাজ।নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছে না তারা।তারওপর রয়েছে যাতায়াতের সমস্যা। এতেই সমস্যায় পড়েছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পর্যটনের সঙ্গে যুক্ত একাধিক হোটেল মালিক,দোকানদার,গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত মালিক-ড্রাইভাররা। এমন অবস্থায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের সাহায্যের আবেদন জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলি।
Read More
উদ্ধার হাতির দাঁত  ,ধৃত এক মহিলা সহ দুই

উদ্ধার হাতির দাঁত ,ধৃত এক মহিলা সহ দুই

গতকাল বিশেষ অভিযান চালিয়ে কালিম্পঙ থেকে ধরা হয় এক দম্পতি চোরকে। তাদের সঙ্গে আটক করা হয়েছে একটি গাড়ি ।গাড়ির ভিতর থেকে মেলে হাতির দাঁত, ও বিদেশি মুদ্রা এবং একাধিক ব্যাংকের এটিএম কার্ড। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বনদপ্তরের বিশেষ টাস্কফোর্সের প্রধান সঞ্জয়বাবু জানিয়েছেন আটক ওই দম্পতি দার্জিলিংয়ের বাসিন্দা।এর আগে একাধিক পশুর সামগ্রী তারা বিদেশে পাঁচার করেছে বলে সূত্রের খবর। পাঁচারের মধ্যে বনরুই, তক্ষক, হরিণ ইত্যাদি রয়েছে। জিজ্ঞাসাদের জন্য তাদের জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে
Read More