উত্তর পূর্ব

দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য,মোর্চা

দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য,মোর্চা

আগামী ৭আগস্ট দিল্লিতে GTA নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য।সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।গতকাল সাংবাদিকদের GTA বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যে কেন্দ্রের হুটহাট ডাকা এই বৈঠকে বিরক্ত রাজ্য।রাজ্য সরকার এই বৈঠকে অনাগ্রহী । রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মেনে স্বভাবতই এই বৈঠকে যোগ দেবেন না অনিত থাপা নেতৃত্বাধীন মোর্চা।মোর্চার সভাপতি বিনয় তামাং গতকালই ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দেন যে তারা কেন্দ্রের এই বৈঠকে যোগ দেবেন না।একমাত্র গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হলেই তারা বৈঠকে অংশগ্রহণ করবেন
Read More
পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক  দিল্লিতে , ডাক পাননি বিমল-রোশন শিবির

পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক দিল্লিতে , ডাক পাননি বিমল-রোশন শিবির

আগামী ৭ আগস্ট ফের পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপাক্ষিক এই বৈঠক ডেকেছে । তবে এই বৈঠকে ডাক পাননি বিমল পন্থীরা। অথচ উদ্যোগ নিয়েছিলেন বিমল, রোশন শিবির। Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee with Bimal Gurung after oath taking at Raj Bhavan in Kolkata on Thursday. PTI Photo by Ashok Bhaumik(PTI12_26_2013_000062B) গত ২২ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন বিমলপন্থী মোর্চার দুই সদস্য নিমা তামাং এবং বিনু সুন্দাস। বৈঠক শেষে বিমলপন্থী মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি  জানান, পাহাড় নিয়ে শীঘ্রই কেন্দ্র ত্রিপাক্ষিক বৈঠক ডাকবে। বৃহস্পতিবার দিল্লি থেকে চিঠি এসেছে রাজ্যে। কিন্তু বৈঠকে ডাক পাননি…
Read More
টানা বৃষ্টির জেরে ধস মিরিকে

টানা বৃষ্টির জেরে ধস মিরিকে

টানা বৃষ্টির জেরে ফের ধস নামলো মিরিকে। এর জেরে গোটা এলাকা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিপাকে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পূর্ত দফতরের কর্মীরা। ধস সংস্কারের কাজে হাতও লাগানো হয়। কিন্তু বৃষ্টির জেরে ব্যাহত হয় ধস সরানোর কাজ। অন্যদিকে মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী ১২-এ রাজ্য সড়কও বিপর্যস্ত। তিন জায়গায় রাস্তা অনেকটাই ধসে গিয়েছে। কার্যত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই তিন জায়গায় একমুখী যান চলাচল করা ছাড়া উপায় নেই। মিরিকের গয়াবাড়িতে রাজ্য সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। রাস্তায় ধীরে গাড়ি চালানোর নোটিশও দিয়েছে পূর্ত দফতর। মিরিকের মহকুমা শাসক অশ্বিনী রায় জানান, টানা বৃষ্টির জেরে ধস নেমেছে কয়েক জায়গায়। কিছু জায়গায় সরানো হয়েছে। রাজ্য সড়কও বিপদজনক…
Read More
রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ট্যুইট সংস্কৃত ভাষায়

রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ট্যুইট সংস্কৃত ভাষায়

ভারতের মাটিতে রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্কৃত ভাষায় ট্যুইট করে তিনি বলেছেন, দেশে নয়া দিগন্ত খুলে দিল রাফাল জেট।বুধবার রাফালের পাঁচটি বিমান আম্বালা এয়ারবেসে অবতরণ করার অব্যবহিত পরেই তাদের স্বাগত জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাফালের ভারতে অবতরণের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর সংস্কৃত ভাষায় স্বাগতম জানিয়েছেন অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলিকে
Read More
আজ গায়ত্রী দেবীর মৃত্যু বার্ষিকী

আজ গায়ত্রী দেবীর মৃত্যু বার্ষিকী

 কোচবিহার রাজকুমারী গায়ত্রী দেবী রূপে জন্মগ্রহণ করেন। মহামহিম মহারাজা দ্বিতীয় সওয়াই মান সিংহকে বিবাহ করে তিনি জয়পুরের তৃতীয় মহারানি হন এবং ১৯৩৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত রাজত্ব করেন। ১৯৭১ সালে সংবিধান সংশোধন করে তার রাজকীয় উপাধি ও রাজন্য ভাতা বিলুপ্ত করা হয়।স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির বিলোপের সময় গায়ত্রী দেবী রাজনীতিবিদ হিসেবে চরম সাফল্য অর্জন করেন। ধ্রুপদী সৌন্দর্যের জন্য খ্যাত গায়ত্রী দেবী পরিণত জীবনে ছিলেন একজন ফ্যাশান আইকনের মতো।গায়ত্রী দেবীর পিতা কোচবিহারের রাজকুমার জিতেন্দ্র নারায়ণ ছিলেন যুবরাজের কণিষ্ঠ ভ্রাতা। তার মা বরোদার রাজকুমারী ইন্দিরা রাজে ছিলেন মহারাজা তৃতীয় সয়াজিরাও গায়েকওয়াড়ের একমাত্র কন্যা তথা পরমাসুন্দরী রাজকুমারী ও কিংবদন্তি ব্যক্তিত্ব। তার প্রথম জীবনে জ্যাঠামশায়ের মৃত্যুতে তার পিতা সিংহাসনে বসেন। গায়ত্রী দেবী প্রথমে কিছুকাল শান্তিনিকেতনে পড়াশোনা করেন।শান্তিনিকেতনে গায়ত্রী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ স্নেহধন্যা হয়ে ওঠেন। লন্ডনে গ্যাসট্রিক সমস্যা…
Read More
আজ থেকে ৪৮ ঘন্টা প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকায় বৃষ্টিতে ধস ও নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবারেও দার্জিলিং শহর উপরের দিকের ৫ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। অসম, মেঘালয়েও অতি বৃষ্টির পূর্বাভা
Read More
গতকালই আসছে রাফায়েল,হাসিমারা সেনাছাউনি পাচ্ছে তিনটি

গতকালই আসছে রাফায়েল,হাসিমারা সেনাছাউনি পাচ্ছে তিনটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান।বুধবারই আসতে চলেছে রাফায়েল৷৩৬টির মধ্যে  প্রথম দফায় ৫টি বিমান আসার কথা৷ চিনের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই রাফালের আগমণ ভারতীয় বায়ুসেনার কাছে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ ঘটনা৷ ভারতীয় বায়ুসেনার ইতিহাসে রাফালের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে স্মরণীয় ঘটনাও হতে চলেছে৷ কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই অন্যরকম৷ কারণ ২০১৬ সালে যখন ৫৯০০০ কোটি টাকার বিনিময়ে ফ্রান্সের থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত, তখনও কেউ ভাবেনি যে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের কয়েক বছরের মধ্যেই এতখানি অবনতি হবে৷ প্রথম দফায় ভারতে আসা রাফালগুলিকে আপাতত পশ্চিমবঙ্গের হাসিমারা এবং হরিয়ানার আম্বালার বিমান ঘাঁটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
Read More
একদিনের ভারী বৃষ্টিতে ভেঙে গেল পঞ্চনই নদীর ব্রিজ। যানচলাচল বন্ধ হিলকার্ট রোডে

একদিনের ভারী বৃষ্টিতে ভেঙে গেল পঞ্চনই নদীর ব্রিজ। যানচলাচল বন্ধ হিলকার্ট রোডে

একদিনের ভারী বৃষ্টিতে ভেঙে গেল পঞ্চনই নদীর ব্রিজ। যানচলাচল বন্ধ হিলকার্ট রোডে। একাধক নদী সংলগ্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। শিলিগুড়ি পুরসভার ১ এবং ৪৭ নং ওয়ার্ডের সংযোগকারী লোহার সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল মাঝ রাতে পাতি কলোনীর সেতুর রেলিংয়ের ওপর দিয়ে জল গিয়েছে। যা সাম্প্রতিককালে কখোনো হয়নি বলে দাবী স্থানীয় বাসিন্দাদের। এলাকার বাড়ি বাড়ি জল ঢুকে যায়। নদী সংলগ্ন রাস্তা, বাজার চলে যায় জলের তলায়। রাতভর ঘুমোতে পারেনিনি এলাকাবাসীরা। সকালেও সকলের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ। আজ ফের ভারী বৃষ্টি হলে ভাঙনের সম্ভাবনা। আজ ভোরে বৃষ্টি কিছুটা কমলে জল নেমে যায়। তবে সেতু ক্ষতিগ্রস্থ হওয়ায় বিপাকে বাসিন্দারা। ঘুরপথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ…
Read More
অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ কেজরিওয়ালের

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ কেজরিওয়ালের

সমগ্র রাজ্য জুড়ে বন্যার বিভীষিকা চারদিকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে । সরকার যথাসময়ে বাঁধ নির্মাণের কাজ না করার জন্য বর্তমানে ২০ টি বাঁধ ভেঙে রাজ্যের নতুন নতুন অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা প্রতিরোধ করার জন্য অসমে যে সমস্ত বাঁধ রয়েছে তার ৪৫০ টি বাঁধের মেয়াদ ফুরিয়ে গেছে ।বছরের তৃতীয় পর্যায়ের বন্যা ইতিমধ্যে রাজ্যের প্রায় ২ লক্ষ হেক্টর কৃষি জমির ক্ষতি সাধন করেছে । ২৪ টি জেলার ২০১৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ১৫ লক্ষ লোক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় উদ্যান কাজিরঙা এবং অন্যান্য অভয়ারণ্যগুলি বন্যায় প্লাবিত হওয়ায় বন্য প্রাণীকুলের অবস্থাও ভয়াবহ আকার ধারণ করেছে । উঁচু স্থানের সন্ধানে পাশ্ববর্তী পাহাড়ে…
Read More
বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে

বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে

দেশে চলছে আনলক পর্ব২। করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে কাঁটা সেই করোনাই। দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে। রাজ্য পর্যটন শিল্পগুলো ধীরে ধীরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও পর্যটকরা পর্যটনে নারাজ।নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছে না তারা।তারওপর রয়েছে যাতায়াতের সমস্যা। এতেই সমস্যায় পড়েছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পর্যটনের সঙ্গে যুক্ত একাধিক হোটেল মালিক,দোকানদার,গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত মালিক-ড্রাইভাররা। এমন অবস্থায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের সাহায্যের আবেদন জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলি।
Read More