মালদা

মালদায় তৃণমূলের প্রাক্তন সদস্য খুন: পরকীয়ার প্রতিবাদে স্বামীকে গ্রেপ্তার

মালদায় তৃণমূলের প্রাক্তন সদস্য খুন: পরকীয়ার প্রতিবাদে স্বামীকে গ্রেপ্তার

বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রতিবাদ করায় মালদার চাঁচলে বিলকিস বিবি (৩৮) নামে এক তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তার স্বামী মোস্তাফিজুর রহমান ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। চাড়ালু গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের বাবা মহম্মদ সাহাবুদ্দিনের অভিযোগের ভিত্তিতে পুলিশ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে। মৃতার মা নাজিমা বিবির দাবি, জামাই মোস্তাফিজুর রহমান আড়াই মাস আগে এক পিসতুতো শ্যালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিলকিস বিবি এর প্রতিবাদ করলে তাকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়। চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার হলেও, শ্বশুর, শাশুড়ি ও এক ননদ পলাতক।
Read More
ফুলহর নদীর পাড় ভাঙনে মথুরাপুরের পাঠানা পাড়ার স্থানীয়রা আতঙ্কিত

ফুলহর নদীর পাড় ভাঙনে মথুরাপুরের পাঠানা পাড়ার স্থানীয়রা আতঙ্কিত

মালদার মানিকচক ব্লকে মথুরাপুরের শংকরটোলায় ফুলহর নদীর পাড়ে ব্যাপক ভাঙন। বিগত কয়েকদিনের ভাঙনে প্রায় ছয়শো মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে।যেখানে সেখানে মাটির চাই ভেঙে পড়েছে নদী গর্ভে।এই ভাঙন নিয়ে ঘুম উড়েছে মথুরাপুরের পাঠানাপাড়ার বাসিন্দাদের। নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র ৫০মিটার,আর বাঁধের একেবারে গা ঘেষে পাঠানাপাড়া গ্রাম।দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন,নইলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে মথুরাপুর সহ জেলা জুড়ে।বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সেচ দপ্তরের আধিকারিকের। মানিকচক ব্লকের অন্তর্গত মথুরারের শংকরটোলা ঘাট,যার উপর দিয়ে বয়ে গেছে ফুলহর নদী।এই ঘাট থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে নদী পারে।বিগত পনেরো দিন ধরে ভাঙন হলেও কিছুদিন ধরে ভাঙনের তীব্রতা বাড়ায়…
Read More
কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃ*ত্যু তিন শ্রমিকের

কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃ*ত্যু তিন শ্রমিকের

ফের ভিন্ন রাজ্যের তিন শ্রমিকের মৃত্যু। পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের মৃত্য। শুক্রবার সাতসকালে কেরালাতে বহুতল ধ্বসে পড়ে মৃত্যু হল তিন পরিযায়ী শ্রমিকের। পরিবার সূত্রে জানা যায় মৃত রবিউল ইসলাম (18), রুবেল শেখ (22) এবং আলিম শেখ(30) নামে তিন যুবক। রবিউল ইসলাম ও রবিউল শেখ তাদের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের যোদ হাজিপাড়া এলাকায়। আরেকজন আলিম শেখ তার বাড়ি কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা এলাকায়। এরা প্রত্যেকেই কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। রাতে পুরনো একটি বাড়িতে ঘুমিয়ে থাকার সময় বাড়ি ভেঙে পড়ে যায়, ঘটনাস্থলায় তিনজনের মৃত্যু হয়। শুক্রবার দশটায় সময় মৃত্যুর খবর আসতেই এলাকা…
Read More
ফের ভিনরাজ্যে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন পরিযায়ী শ্রমিক

ফের ভিনরাজ্যে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন পরিযায়ী শ্রমিক

ফের ভিনরাজ্যে দুর্ঘটনায় প্রাণ হারালেন মালদার তিন পরিযায়ী শ্রমিক। কেরালার একটি পুরনো বহুতল বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয় মালদার বৈষ্ণবনগর ও কুম্ভিরা এলাকার তিন যুবকের। মৃতদের নাম রবিউল ইসলাম (১৮), রুবেল শেখ (২২) ও আলিম শেখ (৩০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিউল ও রুবেল মালদার বৈষ্ণবনগর থানার যোদ হাজিপাড়া এলাকার বাসিন্দা। অপরজন আলিম শেখের বাড়ি কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা এলাকায়। তাঁরা সকলেই কেরালায় রাজমিস্ত্রির কাজ করতো। ঈদের পর পেটের টানে কাজের সন্ধানে কেরালায় গিয়েছিলেন তারা। বৃহস্পতিবার রাতে কাজ সেরে একটি পুরনো বাড়িতে ঘুমোচ্ছিলো। সেই সময় আচমকাই বাড়িটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এরপর দুঃসংবাদ পৌঁছোতেই শোকের ছায়া নেমে আসে…
Read More
বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক মালদহের ১৯ পরিযায়ী শ্রমিক

বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক মালদহের ১৯ পরিযায়ী শ্রমিক

বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি ভেবে ওড়িশার কটক জেলার মাহাঙ্গা থানা এলাকার পুলিস ১৯ জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। আটক শ্রমিকরা সকলেই মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ অঞ্চলের তালগাছি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পুলিস হঠাৎই শ্রমিকদের বাসায় পৌঁছে আধার কার্ড ও ভোটার কার্ড দেখতে চান। পরদিন, বুধবার সকালে ১৯ জন শ্রমিককে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তাদের কাছ থেকে মোবাইল ফোন, পরিচয়পত্র কেড়ে নেওয়া হয় ও থানায় হেনস্থা করা হয়। আটক হওয়া শ্রমিকদের পরিবার সূত্রে খবর, ঘটনার খবর পেয়েই পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। কুরবানির ঈদের পর…
Read More
সন্তান জন্মের তিন ঘণ্টার মধ্যেই হাসপাতালের বেডে বসেই পরীক্ষা!  অদম্য জেদের নজির গড়লেন মরিয়ম

সন্তান জন্মের তিন ঘণ্টার মধ্যেই হাসপাতালের বেডে বসেই পরীক্ষা! অদম্য জেদের নজির গড়লেন মরিয়ম

একদিকে মাতৃত্বের আনন্দ, অন্যদিকে জীবনের ভবিষ্যৎ গড়ার লড়াই—দুটো দায়িত্ব একসঙ্গে সামলে নজির গড়লেন মালদার হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রী মরিয়ম খাতুন। বুধবার সকাল ১০টার সময় কন্যা সন্তানের জন্ম দেন মরিয়ম। আর তার ঠিক তিন ঘণ্টা পর, দুপুর দেড়টার সময় হাসপাতালের বেডে বসেই দর্শন বিষয়ে ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেন তিনি। মরিয়মের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দক্ষিণ তালসুর গ্রামে। তিনি হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রী হলেও তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল সামসী কলেজে। ফাইনাল পরীক্ষার তিনটি পেপারই ওই কলেজেই অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেওয়ার পরই প্রসব বেদনা শুরু হয় মরিয়মের। স্বামী সামির হোসেন তাঁকে নিয়ে যান হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে রাতেই তাঁকে ভর্তি করা…
Read More
ভূতনীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, ক্ষুব্ধ এলাকাবাসী

ভূতনীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, ক্ষুব্ধ এলাকাবাসী

মালদা জেলার ভূতনীর শঙ্করটোলা এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা নির্মাণের নিম্নমান ও জল জমার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলায় চড়াও হয় ঠিকাদার সংস্থার লোকজন ও শ্রমিকরা। ঘটনায় দু’জন গ্রামবাসীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি দোকানে ভাঙচুর ও বাড়িতে ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে। গ্রামবাসীদের তীব্র প্রতিবাদের মুখে বর্তমানে রাস্তার নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা। জানা গিয়েছে, প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ২.৬৭ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছিল। যদিও এই রাস্তা তৈরির নির্দেশ বহু আগেই এসেছিল, তবে স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন…
Read More
বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করলেন মালদা জেলার পুলিশ

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করলেন মালদা জেলার পুলিশ

আবারো মালদায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। দুই থানার পৃথক অভিযানে উদ্ধার প্রায় ৮০ লক্ষ টাকার ব্রাউন সুগার। দুটি ঘটনায় প্রায় এক কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার পাঁচ কারবরি। মালদহের বৈষ্ণবনগর এবং কালিয়াচক পুলিশের অভিযান। জানাগিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের ১৮ মাইল এলাকায় অভিযান চালায়। ব্রাউন সুগার হাত বদলের সময় গ্রেপ্তার করা হয় ছোটন মন্ডল এবং সনাতন মন্ডল নামে দুই যুবককে। তাঁদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার। ধৃত ছোটন মন্ডল কালিয়াচকের শুকলালটোলা বাসিন্দা। সনাতন মন্ডলের বাড়ি বৈষ্ণবনগরের মন্ডায় এলাকায়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন জানিয়েছে গোলাপগঞ্জ থেকে…
Read More
বেহাল রাস্তার প্রতিবাদে গ্রামবাসীদের রাস্তায় বিক্ষোভ, স্কুলে ঝুলল তালা

বেহাল রাস্তার প্রতিবাদে গ্রামবাসীদের রাস্তায় বিক্ষোভ, স্কুলে ঝুলল তালা

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মিটনা এলাকা। মঙ্গলবার স্থানীয় গ্রামবাসীরা রাস্তায় নেমে অবরোধে সামিল হন। শুধু পথ অবরোধেই থেমে থাকেননি, বিক্ষোভের অংশ হিসেবে এলাকার চারটি স্কুল — মিটনা প্রাথমিক বিদ্যালয়, মিটনা হাই স্কুল, সোলেমানিয়া হাই মাদ্রাসা ও মিটনা হাই মাদ্রাসার গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। ফলে ছাত্রছাত্রী থেকে শিক্ষক— কেউই স্কুলে প্রবেশ করতে পারেননি। স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষকদেরও। দীর্ঘক্ষণ বন্ধ থাকে পঠন-পাঠন। গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তা নির্মাণ হলেও বর্তমানে তা সম্পূর্ণ বেহাল। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় ভুগতে হয় সাধারণ…
Read More
বোমাবাজিতে ছাত্রীর মৃত্যু: কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিলে উত্তেজনা

বোমাবাজিতে ছাত্রীর মৃত্যু: কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিলে উত্তেজনা

কালীগঞ্জ উপনির্বাচনের গণনা চলাকালীনই রক্ত ঝরল! সোমবার দুপুরে বিজয় মিছিলে বোমাবাজির ফলে তামান্না খাতুন (চতুর্থ শ্রেণির পড়ুয়া) নামে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পরই স্থানীয় তৃণমূল নেতৃত্ব একটি বিজয় মিছিল বের করেন। অভিযোগ, সেই মিছিল থেকেই হঠাৎ বোমা ছোড়া হয়, যখন তামান্না খাতুন বাড়ির দিকে ফিরছিল এবং মিছিলের সামনে চলে আসে। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ…
Read More