মালদা

মালদা পৌরসভায় রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি

মালদা পৌরসভায় রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি

উল্লেখ্য গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী পাড়ার ছোট ছোট কাজগুলোর উপরে বিশেষ নজর দেওয়া শুরু করেছেন তাড়ি অঙ্গরুপে আমার পাড়া সমাধান অনুসারে এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ অটো স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে দুটি বুথের সকল নাগরিকদের নিয়ে পাড়ার যে সমাধান সমস্যা সেগুলো তুলে ধরা হয়, পাড়ার সমাধানের মধ্যে মোট ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দশ লক্ষ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ছোট কাজ গুলোকে সমাধান করার ব্যবস্থা করার ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের।  তাই এদিন কাজের সূচনা মধ্যে দিয়ে…
Read More
গঙ্গার ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি

গঙ্গার ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি

পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করায় রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধেও খোব উগরে দেন  তিনি। গত কয়েকদিন ধরে ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মালদা জেলার রতুয়া বিধানসভার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের মনিরামটোলা, জিত্তু টোলা, শ্রীকান্ত তোলা সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন। ইতিমধ্যে চাষের জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি। তিনি সরাসরি কেন্দ্রের উপর তোপ দাগেন। খোব উগরে দেন রাজ্যের শেচ মন্ত্রীর উপরেও।
Read More
মালদায় মর্মান্তিক ঘটনা: নিখোঁজ পরিযায়ী শ্রমিকের গলাকাটা দেহ উদ্ধার, তদন্ত শুরু

মালদায় মর্মান্তিক ঘটনা: নিখোঁজ পরিযায়ী শ্রমিকের গলাকাটা দেহ উদ্ধার, তদন্ত শুরু

গত ২৫ জুলাই নিজের বিয়ের দিন নিখোঁজ হওয়া নাহারুল আলি (২৮) নামে এক পরিযায়ী শ্রমিকের পচাগলা ও গলাকাটা দেহ আজ বুধবার চাঁচল থানার গোরখপুর এলাকার এক জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। নাহারুল, যিনি একজন পরিযায়ী শ্রমিক ছিলেন, ২৫ জুলাই তাঁর বিয়ের দিন বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবার সেদিনই চাঁচল থানায় নিখোঁজ ডায়েরি করে। বুধবার সকালে এক জঙ্গলে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা নাহারুলের পচাগলা ও গলাকাটা দেহ দেখতে পান। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং শরীরে আঘাতের চিহ্নও মিলেছে। প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নাহারুলের…
Read More
৪ লক্ষ টাকার জাল নোটসহ দুই জন মহিলাকে গ্রেফতার করলেন মালদা পুলিশ

৪ লক্ষ টাকার জাল নোটসহ দুই জন মহিলাকে গ্রেফতার করলেন মালদা পুলিশ

কালিয়াচক থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাত্রে কালিয়াচক থানার মহবতপুর, দুলালটোলা এলাকা থেকে চার লক্ষ টাকার জাল নোটসহ দুই মহিলাকে গ্রেফতার করে মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া জাল নোটগুলি সবগুলি ৫০০ ও ২০০ টাকার নোট। ধৃতদের মধ্যে একজনের নাম নাম মমতাজ বিবি বাড়ি বৈষ্ণবনগর থানার, চাইপাড়া নাশতলা এলাকায়। আরেকজনের নাম জেসমিনা খাতুন বাড়ি, মোথাবাড়ি থানার শ্রীপুর খানপাড়া এলাকায়। ধৃত দুইজনকে আজ দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে, কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশ।
Read More
বিভিন্ন দাবি নিয়ে বিডিও-কে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতি

বিভিন্ন দাবি নিয়ে বিডিও-কে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতি

বামনগোলা প্রতিবন্ধী ব্লক কমিটির ডাকে ডেপুটেশন বামনগোলা বিডিও অফিসে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী বামনগোলা ব্লক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে  ৮ দফা দাবি নিয়ে বামনগোলা ব্লকের বিডিও কে ডেপুটেশন। এদিন দয়া নয়, করুণা নয়, আমরা পৃথিবীর সন্তান, এই স্লোগানকে সামনে রেখে পাকুয়াহাট অঞ্চল অফিস থেকে একটি র‍্যালি বের করে গোটা পাকুয়াহাট পরিক্রমা করে বিডিও অফিসের সামনে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সদস্যরা তারপরে সেখান থেকে তারা আর দফা দাবি জানিয়ে লিখিতভাবে ডেপুটেশন দিতে বিডিও অফিসের ভেতরে যাই। তাদের দাবিগুলি হল সমস্ত প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫০০০ টাকা করতে হবে,প্রতিবন্ধীদের অন্তর্দায় কার্ড করতে হবে,প্রতিবন্ধীদের নরমাল জিয়ার দিতে হবে। এছাড়া বিভিন্ন…
Read More
শ্মশান থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: মালদায় শোকের ছায়া

শ্মশান থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: মালদায় শোকের ছায়া

মালদার হবিবপুর থানার কন্যাডুবি এলাকায় রবিবার রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শ্মশান থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তার জড়িয়ে মৃত্যু হয়েছে সুশান্ত সিংহ (৪০) নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের লাগাতার ঝড়বৃষ্টির কারণে কন্যাডুবি গ্রামের একটি পুকুরের ধারে একটি গাছ উপড়ে পড়েছিল। সেই গাছের সঙ্গেই বিদ্যুতের তার ছিঁড়ে লেগে ছিল। রবিবার রাতে পাশের গ্রামের এক ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে সুশান্ত অন্যদের সাথে শ্মশানে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় তিনি সেই ছেঁড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
Read More
এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার ২৬৮টি কচ্ছপ, ট্রেনে কচ্ছপ পাচারে বড় সাফল্য জিআরপি-র

এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার ২৬৮টি কচ্ছপ, ট্রেনে কচ্ছপ পাচারে বড় সাফল্য জিআরপি-র

ফের ট্রেনের মাধ্যমে বন্যপ্রাণী পাচারের চেষ্টা ধরা পড়ল মালদা জিআরপি-র তৎপরতায়। ফরাক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৬৮টি কচ্ছপ। তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে মালদা টাউন স্টেশনে। জিআরপির আধিকারিকরা গোপন সূত্রে খবর পান যে, দিল্লি থেকে ফরাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢুকতেই তল্লাশি শুরু করে জিআরপি। অভিযানের সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তাগুলি খুলতেই পাওয়া যায় ২৬৮টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল ও বালুরঘাটে পাচারের উদ্দেশ্য…
Read More
জেলা পরিষদের ভবনে আ*গুন, গুরুত্বপূর্ণ নথিপত্র ঝুঁকিতে

জেলা পরিষদের ভবনে আ*গুন, গুরুত্বপূর্ণ নথিপত্র ঝুঁকিতে

মঙ্গলবার মালদহ জেলা পরিষদে প্রশাসনিক ভবনের চার তলায় হঠাৎই ধোঁয়া ও আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। জানা গিয়েছে, জেলা পরিষদের চতুর্থ তলায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল বলে সূত্রের খবর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা এসি মেশিনে ত্রুটিকে কারণ হিসেবে মনে করা হচ্ছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পরিষদের সচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু…
Read More
UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মালদহের গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীকে নর্থ বেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মালদহের গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীকে নর্থ বেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

মালদা ইংলিশ বাজার পশ্চিমবঙ্গ রাজ্য: নর্থ বেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অভিজিৎ চৌধুরী মহাশয়কে। উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল প্রেসক্লাবের সম্পাদক মাননীয় রামচন্দ্র মন্ডল, ঋষিপুর উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় ধনঞ্জয় ঘোষ, বর্তমান পত্রিকার স্বনামধন্য রিপোর্টার মৃত্যুঞ্জয় কর্মকার ও বিশ্বজিৎ সাহা  অনেকেই। ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইআইএস হওয়ার সুযোগ হল মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীর। মালদহের ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী। সাতটারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর গৌড় মহাবিদ্যালয়ে গণ জ্ঞাপন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অভিজিৎ। এরপর জেলাতেই সাংবাদিকতা করার পর জীবনের প্রায় তিনটি জায়গায় সরকারি চাকরি করার…
Read More
মন্ত্রীর গড়ে একুশে জুলাইয়ের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হরিশ্চন্দ্রপুর

মন্ত্রীর গড়ে একুশে জুলাইয়ের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হরিশ্চন্দ্রপুর

একুশে জুলাইয়ের প্রচার ঘিরে উত্তেজনা চরমে মালদার হরিশ্চন্দ্রপুরে। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনাটি ঘটে গভীর রাতে, হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি ব্যাংকের পাশে। সকালবেলা স্থানীয়রা দেখতে পান যে ব্যানার ছেঁড়া অবস্থায় রয়েছে। উল্লেখ্য, ব্যানারটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, তার নিচে ছিল আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার ও ব্লক সভাপতি সাহেব দাসের নাম। ব্যানারটি তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ২১শে জুলাই কলকাতায় শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রচারের জন্য লাগানো হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় বিরোধীদের দায়ী করা হয়েছে। অভিযোগ, পরিকল্পনা করেই এই ব্যানার ছেঁড়া হয়েছে। যদিও বিরোধী শিবির থেকে পাল্টা…
Read More