16
Jan
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে কার্যত নতুন রূপ পাচ্ছে মালদা টাউন স্টেশন। দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা ঘিরে শুধু রেল যোগাযোগ নয়, মালদার সংস্কৃতি ও ঐতিহ্যকেও তুলে ধরার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। স্টেশনের সামনের অংশে চলছে ব্যাপক সৌন্দর্যায়ন। রাতদিন এক করে কাজ চলছে, যার তদারকিতে রয়েছেন শীর্ষস্থানীয় রেল আধিকারিকরা। মূল প্রবেশপথের দু’পাশে বসানো হয়েছে গম্ভীরা লোকশিল্পের আদলে তৈরি বিশাল মুখোশ। মালদার নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রেল সূত্র। স্টেশন চত্বরে সবুজ ঘাসের উপর স্থাপন করা হয়েছে শ্রীচৈতন্যের ফাইবারের মূর্তি। পাশাপাশি বসানো হয়েছে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ম্যুরাল। নতুন চারাগাছ লাগিয়ে আরও সবুজ করে…
