02
Mar
রবিবার গভীর রাতে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল মালদহের গাজল থানার পুলিশ। রবিবার রাত্রে গাজোল টোল প্লাজা পার করে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে পার্কিংয়ে এসে দাঁড়ায় দুটি লড়ি। গাজোল থানার আধিকারিকদের একটি টিম টল প্লাজার কাছে পেট্রোলিং ডিউটি করাকালীন গাড়ি দুটি দেখে তাদের সন্দেহ হয়। গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ এর পর তল্লাশি চালানো হলে গাড়ি দুটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। খবর পেয়ে ছুটে আসেন গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির জন্য গাজোল বিডিও বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থলে আসেন তারই উপস্থিতিতে সমস্ত নিষিদ্ধ কাপ সিরাপ সিজ করে পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।…
