কলকাতা

দীপাবলি-জগদ্ধাত্রী পুজো-ছটপুজোয় দুর্ঘটনা এড়াতে রাজ্য জুড়ে অতিরিক্ত ফায়ার স্টেশন স্থাপন করলেন প্রশাসন

দীপাবলি-জগদ্ধাত্রী পুজো-ছটপুজোয় দুর্ঘটনা এড়াতে রাজ্য জুড়ে অতিরিক্ত ফায়ার স্টেশন স্থাপন করলেন প্রশাসন

সামনেই আলোর উৎসব দীপাবলি। অন্ধকার কাটিয়ে দীপান্বিতা অমাবস্যায় কালী আরাধনায় মেতে উঠতে তৈরি রাজ্য। বাজি পোড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশিকা এসে গেছে। নিষিদ্ধ বাজি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। এবার উৎসবের প্রস্তুতির মাঝেই নিউটাউনের অগ্নি নির্বাপন দফতরে বৈঠক সারলেন মন্ত্রী সুজিত বসু। ১৬৬ ফায়ার স্টেশনের পাশাপাশি উৎসবের মরশুমে ৫১ টি অতিরিক্ত ফায়ার স্টেশনের কথা জানিয়েছেন তিনি। কালীপুজোর পাশাপাশি ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোতেও যাতে কোথাও অগ্নিসংযোগজনিত দুর্ঘটনা না ঘটে তা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। আগামী সোমবার রাজ্য জুড়ে কালী বন্দনা। তার আগের রাত১৯ অক্টোবর থেকেই রাস্তায় নামবে দমকল বাহিনী। চলবে অতিরিক্ত নজরদারি ও অগ্নিনির্বাপন টহল। অতিরিক্ত ফায়ার স্টেশনের…
Read More
দীঘা মোহনায় ধরা পড়ল বিপুল পরিমাণ তেলিয়া ভোলা মাছ

দীঘা মোহনায় ধরা পড়ল বিপুল পরিমাণ তেলিয়া ভোলা মাছ

দীঘা মোহনায় মৎস্য জীবীদের জালে উঠল বিপুল পরিমাণে তেলিয়া ভোলা মাছ। একসঙ্গে এত বড় ধরা পড়ায় রীতিমতো আনন্দে ফেটে পড়েন মৎস্যজীবীরা। ট্রলার মালিক আশিক খানের ট্রলারে এই বিপুল পরিমাণে মাছ উঠে আসে। পরে নিলামের জন্য নিয়ে আসা হয় আজিত বাড়াই কাঁটায়। মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে, মোট ৯০টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। কলকাতার একটি কোম্পানি এই মাছগুলি ক্রয় করে বলে জানা গিয়েছে। তেলিয়া ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরিতে প্রয়োজনীয় উপাদান তৈরি হয়, যার ফলে আন্তর্জাতিক বাজারে এই মাছের চাহিদা বিপুল। তাই প্রতিটি মাছের দাম লাখের ঘরে পৌঁছে যায়। মৎস্যজীবী সংগঠনের…
Read More
আমেরিকার মাটিতে দুর্গাপূজায় তুলে উঠেছে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য

আমেরিকার মাটিতে দুর্গাপূজায় তুলে উঠেছে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য

আমেরিকার মাটিতে এক টুকরো বাংলা, সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে এক টুকরো বাংলা সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে  কানেকটিকাট -এ  হইচই পরিবার এর দুর্গা পুজো. এবার দশম বর্ষে পা দিলো। বাংলার কুমুর টুলি থেকে সুদূর আমেরিকা তে পারি দিয়েছে নতুন প্রতিমা। হইচই এর এবারে পুজোর থিম বিদেশে র মাটি তে একটুকরো বাংলা। সপ্তান্তে এই দুদিন হইচই পরিবার এর সকলে শারদীয়র উৎসবে মেতে উঠবে মা এর পুজোই, সাথে অবশ্যই থাকবে খওয়া দওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Read More
আইনজীবীদের হামলায় রক্তাক্ত পুলিশ

আইনজীবীদের হামলায় রক্তাক্ত পুলিশ

বারাসত জেলা আদালত চত্বর মঙ্গলবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল। অভিযোগ, আইনজীবীদের একাংশের হামলায় বারাসত থানার এএসআই সুপ্রিয় ভদ্র গুরুতর জখম হয়েছেন। পুরো ঘটনাটি আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার সূত্রপাত দুদিন আগে। আইনজীবী দুলাল সরকার এবং তার পরিবারের উপর হামলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মঙ্গলবার আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করা হয়। অভিযোগ, ধৃতদের প্রিজন ভ্যানে তোলার সময় আইনজীবীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে এবং তাদের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে এএসআই সুপ্রিয় ভদ্র হামলার শিকার হন। আক্রান্ত এএসআইকে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক সমাজপতি উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ প্রসঙ্গে পুলিশ…
Read More
মুর্শিদাবাদে অবৈধ অস্ত্র সহ দুইজন গ্রেফতার

মুর্শিদাবাদে অবৈধ অস্ত্র সহ দুইজন গ্রেফতার

রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ৭.৬২ মিমি পিস্তল, একটি দেশি পাইপ গান এবং মোট চারটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের আজ বহরমপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাগরপাড়া থানার সাব-ইনস্পেক্টর সিরাজুস সালেহিন তাঁর দল নিয়ে বাসুদেবপুর শিব মন্দিরের কাছে পিচ রাস্তায় অভিযান চালান। রাত ১টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে ওই এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতদের নাম মানিক শেখ (৩৪), বাড়ি রানিনগর থানার জাগিরপাড়া…
Read More
টানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতা, ব্যাহত স্বাভাবিক জনজীবন

টানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতা, ব্যাহত স্বাভাবিক জনজীবন

টানা বৃষ্টিতে ফের জলমগ্ন হল কলকাতা। মঙ্গলবার ভোর থেকেই প্রবল বর্ষণে শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের বিস্তীর্ণ এলাকা হাঁটুসমান জলে ডুবে যায়। ব্যস্ততম রাস্তা, বাজার, এমনকি হাসপাতালের সামনেও জমে যায় জল। ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কন্ট্রোল রুমে বসে গোটা পরিস্থিতির ওপর সরাসরি নজর রাখছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শ্যামবাজার, ঠনঠনিয়া, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, টালিগঞ্জ, কালীঘাট, চেতলা, বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ, বেলঘরিয়া, ট্যাংরা— শহরের প্রায় প্রতিটি অংশেই রাস্তাঘাটে জল জমে যায়। অনেক জায়গায় ছোট গাড়ি ও বাইক বিকল হয়ে পড়ে। অফিস টাইমে বৃষ্টির জেরে হাজার হাজার মানুষকে নাজেহাল হতে হয়। স্কুলপড়ুয়া ও সাধারণ পথচারীরাও চরম সমস্যার মধ্যে…
Read More
আরতি কটন মিলে বেতন বকেয়া হাওড়ায় শমীক ভট্টাচার্যকে ঘিরে তুমুল শ্রমিক বিক্ষোভ, নেতৃত্বে মনোজ তিওয়ারি

আরতি কটন মিলে বেতন বকেয়া হাওড়ায় শমীক ভট্টাচার্যকে ঘিরে তুমুল শ্রমিক বিক্ষোভ, নেতৃত্বে মনোজ তিওয়ারি

হাওড়া, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকা আরতি কটন মিলের শ্রমিকরা বৃহস্পতিবার হাওড়ার দাসনগরে বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। মিলের মাঠে আয়োজিত ‘নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে আসার সময় তাঁকে ঘিরে ধরে বকেয়া বেতনের দাবিতে সরব হন শ্রমিকরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। শ্রমিকদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাস থেকে মিলের উৎপাদন বন্ধ এবং জানুয়ারি ছিল শেষবারের মতো বেতনপ্রাপ্তি। পুজোর মরসুমে বোনাস তো দূরের কথা, বকেয়া টাকাও না পাওয়ায় তাঁরা চরম সংকটে। বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে মিলের মাঠে খেলাধুলার আয়োজনকে ‘অসংবেদনশীল’ বলে…
Read More
মাত্র ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃ*ত্যু! প্রশ্নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ

মাত্র ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃ*ত্যু! প্রশ্নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু হল দুই বাঘিনীর। মঙ্গলবার প্রাণ হারায় বাঘিনী পায়েল। তার পরদিন বুধবার মারা যায় সাদা বাঘিনী রূপা। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য, ইতিমধ্যেই তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। অরণ্য ভবন সূত্রে দাবি করা হয়েছে, বার্ধক্যজনিত কারণেই দুই বাঘিনীর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার (CZA) নির্দেশে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত বাঘিনীদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে, পাশাপাশি ভিসেরা পরীক্ষারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে বলেও জানানো হয়েছে। প্রয়াত বাঘিনী রূপার জন্ম আলিপুর চিড়িয়াখানাতেই। ২১ বছরের এই সাদা বাঘিনীর বাবা ছিল অনির্বাণ ও মা কৃষ্ণা।…
Read More
ওভারস্পিড নিয়ে বিতর্কিত সেনার গাড়ি

ওভারস্পিড নিয়ে বিতর্কিত সেনার গাড়ি

মঙ্গলবার ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা হওয়া সেনার একটি গাড়ি আটকালো ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটে সকাল প্রায় ১১টা নাগাদ। ট্রাফিক পুলিশের অভিযোগ, সেনার গাড়িটি ওভারস্পিডে চলছিল ও বিপজ্জনকভাবে টার্ন নিয়েছিল। বিষয়টি হেয়ার স্ট্রিট থানায় জানানো হয়। তবে সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের গাড়ির গতি স্বাভাবিক ছিল ও ওভারস্পিডের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সেনার তরফে আরও জানানো হয়েছে, তাদের গাড়ির ঠিক পিছনেই কলকাতার পুলিশ কমিশনারের কনভয় যাচ্ছিল—যা তারা জানতেন না। সিগনাল খোলা থাকায় নিয়ম মেনে টার্ন নিয়েছিল গাড়িটি।
Read More
তিন মেট্রো রুট উদ্বোধন, কলকাতার গণপরিবহণে নতুন দিগন্ত

তিন মেট্রো রুট উদ্বোধন, কলকাতার গণপরিবহণে নতুন দিগন্ত

দুর্গাপুজোর আগে মহানগরের গণপরিবহণে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ সাথে একটি সম্পূর্ণ নতুন রুট। ফলে কলকাতার মেট্রো মানচিত্রে আসছে আমূল পরিবর্তন। প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেনগ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর V), এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪৫ কিমি অংশ চালু হওয়ার ফলে নিরবচ্ছিন্ন পরিষেবা সম্ভব হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাওড়া থেকে মাত্র ১১ মিনিটে শিয়ালদহ ও আধ ঘণ্টায় সেক্টর V পৌঁছনো যাবে। অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া–বিমানবন্দর, ভায়া নিউ টাউন): রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন ৪.৪ কিমি সম্প্রসারণ চালু হবে। ফলে নিউ…
Read More