কলকাতা

বিজেপি কর্মীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি ‘কোপ’,

বিজেপি কর্মীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি ‘কোপ’,

গরম লাগছিল বলে রাতে হাওয়া খেতে ঘরের বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তিনি যে বিজেপি কর্মী! আর এটাই নাকি তাঁর ভুল। এরফলে তাঁর ওপরে  হয় হামলা। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে  ফুলবাগান থানার কাদাপাড়া এলাকায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।আহত যুবকের নাম এন্দল যাদব। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড গরমে বাড়ির বাইরে বেরোলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। এমনকি মারধরের পর তাঁকে  জলেও ফেলে দেওয়া হয় বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে আসেন সেখানে। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতকে…
Read More
আদালত চত্বরে বিক্ষোভের মুখে পরতে হল আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে

আদালত চত্বরে বিক্ষোভের মুখে পরতে হল আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে

সম্প্রতি হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২৫ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর আদালত চত্বরেই বিক্ষোভের মুখে পড়তে হল  আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি। সেই শুনানি শেষ হওয়ার পর বিকাশ রঞ্জন বাইরে আসতেই তাঁকে ঘিরে ধরে একদল লোক। তাঁরা বলতে শুরু করেন, আপনার জন্য প্যানেল বাতিল হচ্ছে। কোনও ক্রমে সেখান থেকে বেরিয়ে যান বিকাশ ভট্টাচার্য। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই রিপোর্টে উঠে এসেছে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত। নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ থেকে শুরু করে পাশ না করা প্রার্থীদের…
Read More
বকেয়া কর আদায়ের পথে অর্থ দফতর

বকেয়া কর আদায়ের পথে অর্থ দফতর

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় খবর সরকারের তরফে। র্দীঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান করতে রাজ্যে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে এবার করা হবে গাড়ি গণনা। রাজ্যে গাড়ির সংখ্যা নির্দিষ্ট ভাবে জানতে লোকসভা নির্বাচনের পরেই এই কাজ শুরু হবে। এই সমীক্ষার কাজে সম্মতি মিলেছে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। গাড়ির বকেয়া কর আদায়ের জন্য বছরের প্রথমে আরম্ভ করা হয় ‘ওয়েভার স্কিম’। পরিবহণ কর্তারা আশা করেছিলেন প্রায় ৫০০ কোটি টাকা আয় হবে এই স্কিমের মাধ্যমে। কিন্তু মাত্র ১৬৭ কোটি টাকা আদায় হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মিলিয়ে। প্রত্যাশার থেকে এত কম পরিমাণ রাজস্ব আদায় কেন হল তা নিয়ে পরিবহণ দপ্তর ভাবনা-চিন্তা শুরু করে। পর্যালোচনা করে…
Read More
এনএসজি কমান্ডোর চাকরিতে কীভাবে সিলেকশান হয় ?

এনএসজি কমান্ডোর চাকরিতে কীভাবে সিলেকশান হয় ?

এবার সন্দেশখালিতে পা পড়ল এনএসজি কমান্ডোদের। তা নিয়েই চলল  দিনভর শোরগোল । বিস্ফোরকের খোঁজে মাঠে নামল অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত রবোট। মাইন ডিটেক্টর নিয়েও চলল তল্লাশি। সন্ত্রাসবাদী হামলা,  দেশের সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে পড়লেই জীবন বাজি রেখে মাঠে নামতে দেখা গিয়েছে এই ব্ল্যাক ক্যাট কমান্ডোদের। এগিয়ে এসেছে এনএসজি-র কমব্যাট ফোর্স। কিন্তু জানেন কী এই এনএসজি কমান্ডোদের বেতন কত হয়? কীভাবে হয় নিয়োগ?  জানা গিয়েছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোদের বার্ষিক বেতন ১০ লক্ষ টাকার কাছাকাছি। মাসে প্রায় ৮০ হাজার টাকার বেশি। তবে এই বেতন কমান্ডোদের রাঙ্কের উপরেও নির্ভর করে কিছুটা । পদের ভিত্তিতে বেতন ধার্য হয় । সবথেকে বেশি বেতন পান…
Read More
সুপার নিউমেরিক পোস্টের সিধান্ত কে নিয়েছিলেন ? হাইকোর্টের নির্দেশে পর্যালোচনায় CBI

সুপার নিউমেরিক পোস্টের সিধান্ত কে নিয়েছিলেন ? হাইকোর্টের নির্দেশে পর্যালোচনায় CBI

সুপার নিউমেরিক পদ নিয়ে কীভাবে তদন্ত হবে তা  নিয়ে নিজাম প্যালেসে আলোচনায় বসেছেন সিটের তদন্তকারী অফিসাররা। এই বিষয়টি নিয়েই এখন তৎপর সিবিআই। কীভাবে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে তদন্ত চলবে, সেটা নিয়েই আলোচনায় বসেছেন আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে,রাজ্যের কাছেই তদন্তকারীরা জানতে চাইবেন, কীভাবে সুপার নিউমেরিক পোস্ট তৈরি হল? এই পরিকল্পনা কার? মন্ত্রিসভায় তৈরি হওয়ার আগে নথিপত্র কোথায় তৈরি হল? সিদ্ধান্ত কে নিয়েছেন? এই বিষয়গুলো নিয়ে জানতে চাইবে তদন্তকারীরা। এদিকে, এদিনই আবার এসএসসি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। সেদিকেও নজর রয়েছে তদন্তকারীদের। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সোমবারই এসএসসি দুর্নীতি মামলায় বড় রায় দিয়েছে ।…
Read More
বড় বদল আসতে চলেছে প্রশ্নপত্রে

বড় বদল আসতে চলেছে প্রশ্নপত্রে

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই আবহেই এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাজাতে চলেছে প্রশ্নপত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশ্নপত্র তৈরির সময়। তার সাথে খেয়াল রাখা হচ্ছে সাধারণ মেধার পড়ুয়াদের কথাও। নম্বরের ক্ষেত্রে যাতে ছেলে খেলা না করা হয় সেই দিকটাই নজর রাখছে সংসদ। আবার পরীক্ষার্থীদের ফল যাতে খুব খারাপ না হয়, সংসদ মাথায় রাখছে সেই দিকটিও। এবার ৫০ শতাংশ প্রশ্ন উচ্চ মাধ্যমিকের হবে সহজ। সামান্য জটিল প্রশ্ন থাকবে ৩০ শতাংশ। উচ্চ মেধার প্রশ্ন থাকবে ২০ শতাংশ। এই ২০ শতাংশ প্রশ্ন তুলনামূলকভাবে একটু কঠিন হবে। পড়ুয়াদের…
Read More
চলতি মাসেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলফলা

চলতি মাসেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলফলা

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে শিক্ষকদের ধার্য্য করে দেওয়া হল পরীক্ষার্থীদের উত্তরপত্রে নম্বর সংশোধন করার শেষ দিন। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নম্বর সংশোধন করার জন্য ফের একবার সময় দেওয়া হল শিক্ষকদের। মূল্যায়নে দেখা গেছে বহু পরীক্ষার্থীর উত্তরপত্রে নম্বর হেরফের রয়েছে। তাই পর্ষদের তরফ থেকে অনলাইনে আরো একবার নম্বর পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ত্রুটিমুক্ত নম্বর যাতে পরীক্ষার্থীরা পান সেই উদ্দেশ্যেই পর্ষদ এই উদ্যোগ নিয়েছে। পর্ষদ বলেছে, যে যে পরীক্ষার্থীর অভিযোগ রয়েছে উত্তরপত্রের নম্বর নিয়ে, সেইসব উত্তরপত্রগুলি ফের মূল্যায়ন করতে হবে। তাতে অবশ্য বেশ খানিকটা সুবিধা হবে পরীক্ষার্থীদের। পর্ষদ এই…
Read More
গরমের ছুটি এগোণো নিয়ে শিক্ষাদফতরের ঘোষণা  

গরমের ছুটি এগোণো নিয়ে শিক্ষাদফতরের ঘোষণা  

গরমে পুড়ছে গোটা দক্ষিণ বঙ্গ। ইতিমধ্যে তাপপ্রবাহের সর্তকতা জারিও করা হয়েছে। আর এবার তাপপ্রবাহের জেরে আরও এগলো গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করল শিক্ষাদফতর। সাধারণত মে মাস থেকে শুরু হয় গরমের ছুটি। কিন্তু প্রবল গরমের জন্য স্কুলে আসতে অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে স্কুল শিক্ষক ও কর্মী সকলের। সেই কারণে তাঁদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে। এপ্রিলের  ২২ তারিখ থেকেই সরকারি স্কুলগুলি বন্ধ থাকছে। অপরদিকে তিনি  বেসরকারি স্কুলগুলির কাছে  অনুরোধ জানিয়েছেন যাতে ২২ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। মঙ্গলবার  মুখ্যসচিব…
Read More
সুপ্রিম কোর্টের নির্দেশে ৬টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে উপাচার্য

সুপ্রিম কোর্টের নির্দেশে ৬টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে উপাচার্য

রাজ্যের ৬ টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে উপাচার্য। আচার্য সি ভি আনন্দ বোস রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকে ৬ জন উপাচার্য নিয়োগ করবেন । তাঁর মধ্যে ৬ জনের নাম বাছাইয়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে।রাজভবন সূত্রে তেমনটাই খবর পাওয়া গেছে। দ্রুত ৬ জনকে নিয়োগ করতে হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। এক সপ্তাহের মধ্যে ছ’জন উপাচার্যকে নিয়োগের করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আচার্য সি ভি আনন্দ বোসও সুপ্রিম এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন । সংবাদ সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে আচার্য বলেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশকে আমি স্বাগত জানাচ্ছি। এই নির্দেশ কার্যকর করব।” আর আদালতের…
Read More
হাওড়া স্টেশন থেকে গ্রেফতার রাজধানীর ছয় যাত্রী

হাওড়া স্টেশন থেকে গ্রেফতার রাজধানীর ছয় যাত্রী

হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা-সহ গ্রেফতার ছ’জন যাত্রী। রেল পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস থেকে। তাঁদের কাছ থেকে নগদ ৫০ লক্ষ ৮৪ হাজার টাকার উদ্ধার হয়েছে। লোকসভা ভোটের আগে রাজ্যে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের প্রশ্ন তৈরি হয়েছে। টাকা নিয়ে ধৃতেরা কোথায় থেকে আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন, তা এখনও জানা যায়নি। রেল পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু’জন পাঁশকুড়া ও চার জন লখনউয়ের বাসিন্দা রয়েছেন। তাঁরা কলকাতা আসছিলেন রাজধানী এক্সপ্রেসে চেপে। তাঁদের নাম বিশ্বনাথ জানা, সৌমেন জানা, সৈয়দ আসিফ, জিসান খান মিরাজ, মুদিত রাষ্ট্রগী, মহম্মদ দানের। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে জিআরপি…
Read More