কলকাতা

মানাসলু শৃঙ্গে অক্সিজেন ছারা পৌঁছলেন শ্যামবাজারের অরিজিৎ

মানাসলু শৃঙ্গে অক্সিজেন ছারা পৌঁছলেন শ্যামবাজারের অরিজিৎ

মাউন্টেনিয়ারিংয়ের দুনিয়ায় নজর গড়লেন শ্যামবাজারের অরিজিৎ দে। প্রথমে বেস ক্যাম্প এবং তারপর ক্যাম্প ওয়ান, ক্যাম্প টু এবং ক্যাম্প থ্রি পার করে যখন এগিয়েছিলেন মানাসলু শৃঙ্গের দিকে, তখন তাঁর ব্যাকপ্যাকে কোনও অক্সিজেন সিলিন্ডার ছিল না। টেন্ট ছিল,  খাবারের পরিমাণও ছিল নামমাত্র। পর্বতরোহীদের ভাষায় একে বলে অ্যালপাইন স্টাইল ক্লাইম্বিং। এই পদ্ধতিতে এগিয়ে পৃথিবীর অষ্টম উচ্চতম মানাসলু শৃঙ্গ জয় করলেন শ্যামবাজার সরকাবাগানের এই বাসিন্দা। অরিজিৎই প্রথম এশীয় হিসেবে এমন নজির গড়লেন। তাঁর আগে মাত্র দু’জন পর্বতারোহী এই কৃতিত্ব অর্জন করেছেন এবং তারা দুজনই ছিলেন ইউরোপীয়।   অরিজিৎ বলেন- অনেকেই ১২-১৩ লক্ষ বা তার চেয়ে বেশি টাকা খরচ করে ৮ হাজার মিটারের চেয়ে উঁচু…
Read More
ডেঙ্গি নিয়ে চিন্তিত প্রশাসন

ডেঙ্গি নিয়ে চিন্তিত প্রশাসন

মঙ্গলবার আসানসোল ও দুর্গাপুর, দুই পুরসভার সঙ্গে বৈঠক করল জেলা প্রশাসন।  আসানসোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ দিকে, আসানসোলে সাফাইকর্মীদের  সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি বলে তাদের  অভিযোগ। বৈঠক শেষে জেলাশাসক বলেন, আসানসোলে পুর-এলাকায় ডেঙ্গি বাড়ছে। তা নিয়ন্ত্রণের উপায় বার করতে এই বৈঠক। ডেঙ্গির প্রবণতা রুখতে ১৫ দিনের সময়সীমা নেওয়া হয়েছে। পুরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ  নিতে বলা হয়েছে। এবং জানানো হয়েছে যে  এডিস মশার লার্ভা ধ্বংস করাটাই এখন মূল লক্ষ্য। মঙ্গলবার থেকে  তৎপরতায় কাজ হচ্ছে। আবর্জনা সাফাই ও নিকাশির জন্য বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছে। চলছে ‘পেলোডার’ নামিয়ে আবর্জনা সাফাইয়ের কাজ। এ দিন দুর্গাপুরের বৈঠকে জানান এখনও পর্যন্ত দুর্গাপুর পুর-এলাকায়…
Read More
 বাজি মজুত রাখার ক্ষেত্রে ছাড়পত্রের পথে রাজ্য

 বাজি মজুত রাখার ক্ষেত্রে ছাড়পত্রের পথে রাজ্য

একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণে ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।  সেক্ষেত্রে বাজি বাজার ব্যবসায়ীদের ছাড়পত্র দেওয়া হবে কিনা তাই নিয়েই উঠেছিল প্রশ্ন।  তবে এবার বাজি বাজারের ক্ষেত্রে ৭ দিনের পরিবর্তে কয়েক মাস ধরে প্রতিটি জেলায় একটি করে বাজি বাজার বসানো যাবে বলে জানানো হয়েছে।  একই সঙ্গে জেলায় বাজি মজুত রাখার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।    এবং ব্যবসায়ীরা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর  কাছে আবেদন জানিয়েছিলেন যে সাপ বাজি, ফুলঝরি  এবং বন্দুকে ফাটানো ক্যাপ কম ক্ষতিকর। এগুলির ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয়। তারপরেই ‘মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইলস’ দফতর থেকে ছাড়পত্র দেওয়া হয়। একই সঙ্গে পুলিশকে এই বিষয়ে পদক্ষেপ নির্দেশ…
Read More
পুজোয় বাংলাদেশ সরকারের ইলিশ উপহার বাংলাকে

পুজোয় বাংলাদেশ সরকারের ইলিশ উপহার বাংলাকে

পুজোয় বাংলাদেশ সরকারের উপহার বাংলাকে।পদ্মার ইলিশ বাংলায় রপ্তানি করল শেখ হাসিনার সরকার।হাওড়ার পাইকারি মাছ বাজারে সকাল থেকেই বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু হয়েছে।তবে, সাধ থাকলেও এবার দামের কারণে সাধ্যি নেই ক্রেতাদের। বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার বাংলাদেশ থেকে সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এরাজ্যে ঢোকে। শুক্রবার সকাল থেকেই হাওড়ার পাইকারি মাছ বাজারের শুরু হয় ওই ইলিশের বেচাকেনা। এবারও রাজ্যে পুজোর আগেই ঢুকলো বাংলাদেশের সুস্বাদু পদ্মার ইলিশ।শুক্রবার সকাল থেকেই হাওড়া ও কলকাতার অন্যান্য মাছের বাজারে এই ইলিশ ঢুকতে শুরু করেছে।৭০ মেট্রিক টন ২২টি ট্রাকে ইলিশ মাছ ঢুকেছে হাওড়ার পাইকারি বাজারে।কিলো সাইজের মাছ ১,৬০০ টাকা রেট চলছে। বাংলাদেশের ইলিশের যেহেতু বরাবরই আলাদা একটা আকর্ষণ…
Read More