19
Oct
সাউথ পয়েন্ট স্কুল থেকে বেরিয়ে সোমবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল অষ্টম শ্রেণিরও ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী।তবে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সোমবার রাতেই বাড়ি ফিরে এসেছিল। কিন্তু অষ্টম শ্রেণির ছাত্রীটি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। ছাত্রীর বাবা গড়িয়াহাট থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে। স্কুলের সিসিটিভির পাশাপাশি রাস্তারও সিসিটিভি ফুটেজ চেক করে দেখে পুলিশ। তবে অবশেষে একদিন পর ছাত্রীটিকে উদ্ধার করেন পুলিশ।“তাঁরা জানান যে”স্কুল থেকে বেরিয়ে ওই ছাত্রী নিউটাউনের শপিংমলে ঢুকেছিল। সেখানে ঢুকে নিজের জামা কাপড় নিয়েছিল। কিন্তু, টাকা না থাকায় বিল মেটাতে পারেনি ছাত্রীটি। তখন কর্মীরা সন্দেহ করে ছাত্রীকে ধরে রেখে পুলিশেকে খবর দেয়। তারপর ইকোপার্ক থানার পুলিশ এসে…
