22
May
রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বিগত বেশ কয়েকদিন ধরেই । কখনও শ্লীলতাহানি কখনও আবার ধর্ষণের মতো অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। এই সব বিতর্কের মধ্যেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। বুধবার সকালেই দিল্লি রওনা হন তিনি। তাঁর সঙ্গে গিয়েছেন ওএসডি সন্দীপ সিং রাজপুত। অন্যদিকে বিতর্কের মধ্যেই সি ভি আনন্দ বোসের এই দিল্লি রওনা নিতান্তই তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। শুধু শ্লীলতাহানি নয়, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান কমিটি তৈরি করেছে পুলিশ। আবার শ্লীলতাহানির অভিযোগ যিনি এনেছিলেন, সেই অভিযোগকারিণীর আদালতে গোপন জবানবন্দির পরে রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। যার মধ্যে…
