কলকাতা

বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে মালদাতে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন

বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে মালদাতে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন

বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন। হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান। মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল। ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে। সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা। মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা। বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয়।
Read More
মাটির দোতলা বাড়ি ভেঙ্গে পড়ায় মৃত্যু হলো ১ জনের

মাটির দোতলা বাড়ি ভেঙ্গে পড়ায় মৃত্যু হলো ১ জনের

বৃষ্টির মধ্যেই দোতলা মাটির বাড়ি ভেঙ্গে পড়ে মৃত্যু হলো ১ জনের, মৃতের নাম রুবি সিং। ওই ঘটনায় গুরুতর আহত একই পরিবারের আরও ৬ জন। শুক্রবার রাতে কোতুলপুর থানা এলাকার কোনারপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অন্যান্য দিনের মতো ওই দিন রাতেও কোনারপুর গ্রামের বাড়িতে ঘুমিয়ে ছিলেন সিং পরিবারের সদস্যরা। গভীর রাতে বৃষ্টির মধ্যেই দোতলা মাটির বাড়িতে চাপা পড়ে যান ৭ জন। বিষয়টি জানতে পেরেই গ্রামবাসীরা ধ্বংসস্তুপ সরিয়ে আহত ৭ জনকেই কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ৬৫ বছর বয়সী রুবী সিংকে মৃত ঘোষণা করেন। আহত ৬ জনের মধ্যে তিন জনকে গুরুতর অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Read More
আর.জি কর ইস্যুতে ফের পথে নামলো বাঁকুড়া

আর.জি কর ইস্যুতে ফের পথে নামলো বাঁকুড়া

'তিলোত্তমার রক্ত চোখ তোমার চোখের আগুন হোক' স্লোগানকে সামনে রেখে আর.জি কর ইস্যুতে ফের পথে নামলো বাঁকুড়া। শুক্রবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করেই জেলার মহিলা কলেজ গুলির প্রাক্তনীদের ডাকে প্রতিবাদ মিছিলে পথ হাঁটলেন অসংখ্য মানুষ। শহরের পাঁচবাগা মোড় থেকে এই মিছিল শুরু হয়। মিছিল যতো সামনের দিকে এগিয়েছে, মিছিলের দৈর্ঘ্য সমানতালে ঠিক ততোটাই বেড়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের তরফে 'এ কন্ঠে তিলোত্তমা অপরাধীদের নেই ক্ষমা' স্লোগানের পাশাপাশি ওই নৃশংসা ঘটনার বিচারের দাবিতেও তারা সরব হন। একই সঙ্গে আর.জি করের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের কোন নিরাপত্তা নেই, ওই ধরণের ঘটনা যে কারোর সাথেই হতে পারে। এই অবস্থায় বিচার না পাওয়া পর্যন্ত…
Read More
অগ্নি মিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং প্রতিক্রিয়া দিলেন

অগ্নি মিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং প্রতিক্রিয়া দিলেন

স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। দাবি না মানলে তা তোলা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা। বুধবার দুপুর পেরোলেও অনড় প্রতিবাদী চিকিৎসকরা। এর মধ্যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সেখানে যাওয়া ঘিরে উত্তেজনা ছড়াল। অগ্নিমিত্রাকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তারেরা। যদিও অগ্নিমিত্রার দাবি, তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আসেননি। সল্টলেকে দলীয় কার্যালয়ে কাজে এসেছেন। আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
Read More
প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দল গুলো

প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দল গুলো

আরজিকর ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ কারি এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দাবি প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দল গুলো। আমরা মানব বন্ধন করলাম। মারধরের কোনো ঘটনা ঘটেনি।  
Read More
বিনীত গয়ালের পদত্যাগের দাবিতে রাস্তায় জুনিয়র চিকিৎসকরা  

বিনীত গয়ালের পদত্যাগের দাবিতে রাস্তায় জুনিয়র চিকিৎসকরা  

'তারা মনে হয় ভুল বুঝিয়ে দিয়েছেন’। আমি এই শহরের একজন অতি সাধারণ মানুষ হিসেবে তাদের প্রতি সহানুভূতি জানাতে এসেছি। আজ ভুল বুঝলেও একদিন ঠিক হয়ে যাবে। আমি মোটেও রাগ করি না, আমার খারাপ লাগে না। তারা তাদের নীতি নিয়ে যাচ্ছে, হয়তো আমার উপস্থিতি সেই নীতির বিরুদ্ধে যাচ্ছে', বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লালবাজারে পুলিশ  কমিশনারের পদত্যাগের দাবিতে জুনিয়র চিকিৎসকদের প্রচার, বিক্ষোভ শুরু। লালবাজারের অনেক আগেই মিছিল থামায় পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশকে জবাব দেওয়ার জন্য একটি সময়সীমা বেঁধে দেয়।  নিরস্ত্র চিকিৎসকদের বাধা দিতে পুলিশ ব্যারিকেড। আসানসোলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ, বিজেপির ডিএম অফিসে অভিযান। লালবাজারে, জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে প্রচার ও…
Read More
আসতে চলেছে নয়া বিল

আসতে চলেছে নয়া বিল

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর কাণ্ডে প্রবল চাপে রয়েছে মমতা সরকার। এই আবহে এবার একটি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ধর্ষণ বিরোধী বিল পেশের কথা ঘোষণা করেন। শীঘ্রই রাজ্য বিধানসভায় এই বিল পেশ করা হবে বলে জানান তিনি। মন্ত্রীসভার তরফ থেকে বিধানসভায় এই বিল আনার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় এই বিল পেশ করা হবে বলে দাবি করা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হতে চলেছে। অধিবেশনের দ্বিতীয় দিন তথা ৩ সেপ্টেম্বর ধর্ষণ বিরোধী বিল পেশ করা…
Read More
নিরাপত্তাহীনতায় ভুগছে সন্দীপের পরিবার

নিরাপত্তাহীনতায় ভুগছে সন্দীপের পরিবার

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শনিবার সিজিও কমপ্লেক্সের সিবিআই অফিসে হাজির হন। টানা নয় দিন হাজির হন তিনি। আরজি কর মামলায় তাকে জেরা করছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। গত শুক্রবার থেকে প্রতিদিন সন্দীপ সকালে সিজিওতে যাচ্ছেন এবং রাতে বাড়ি ফিরছেন। আরজি কর হাসপাতালের আর্থিক অনিয়মের তদন্তও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শনিবার সকাল সাড়ে নয়টার পর সিজিও কমপ্লেক্সে পৌঁছান সন্দীপ। কিছুক্ষণ পর সিবিআই আধিকারিকরাও অফিসে প্রবেশ করেন। কেন সন্দীপকে টানা নয় দিন জেরা করা হচ্ছে, তার কাছ থেকে কী তথ্য পাওয়া গিয়েছে, কী তথ্যের জন্য গোয়েন্দারা অপেক্ষা করছেন, তা এখনও স্পষ্ট নয়। সন্দীপ প্রতিদিন একটি ভাড়া গাড়িতে করে…
Read More
বড় আপডেট, খুলতে চলেছে নয়া মেট্রো লাইন

বড় আপডেট, খুলতে চলেছে নয়া মেট্রো লাইন

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। চলছিল বেশ কিছু অসুবিধা অবশেষে সেই জটিলতা কাটিয়ে এবার বড়সড়ো আপডেট দিলেন কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল। এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোতে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রোর রেক চলতে পারবে। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই চলবে এই রুটের কলকাতা মেট্রো। তবে সে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বউবাজার। তিন তিনবার সুরঙ্গে ধস নামার কারণে ইস্ট ওয়েস্ট মেট্রো নিরবিচ্ছিন্ন পরিষেবা চালু করা যায়নি। এমনিতে রেক্স তোলার জোড়া সুরঙ্গ এর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি করে প্যাসেজ তৈরি করা হয়। যাত্রী সুরক্ষার জন্যই এই ব্যবস্থা। তাই এই অংশে…
Read More
কতটা প্রভাবশালী হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ

কতটা প্রভাবশালী হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ লাগাতার চাপের মুখে পড়ে শেষমেশ ইস্তফা দিয়েছিলেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই তাঁকে নিয়োগ করা হয় ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হিসেবে। সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘কীভাবে একজন পদত্যাগ করার পর ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ফিরিয়ে আনা হল? আপনি কি এত ক্ষমতাবান লোক? কোনও ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়’। উল্লেখ্য, সন্দীপকে এর আগেও আরজি কর থেকে দু’বার অপসারণ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। কিন্তু তা সত্ত্বেও তিনি সেখানে ফিরে গিয়েছেন। আরেকবার…
Read More