কলকাতা

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে তৃণমূল

সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই, আজ ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা SIR-এর নামে নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলে পথে নামছে রাজ্যের শাসকদল। বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার সরাসরি কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুক্রবারের এই প্রতিবাদ মঞ্চে তৃণমূল নেত্রীর পাশেই উপস্থিত থাকবেন সেই সমস্ত ভুক্তভোগী ভোটার এবং তাঁদের পরিবারের সদস্যরা। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁদের মৃত বলে দেখানো হয়েছে। 2006 সালে সিঙ্গুরে কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা…
Read More
ফরাক্কার শিবনগর এলাকায় বোমা উদ্ধার, তদন্তে  পুলিশ

ফরাক্কার শিবনগর এলাকায় বোমা উদ্ধার, তদন্তে  পুলিশ

আসন্ন নির্বাচনের এখনও ঘোষণা হয়নি তার আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফরাক্কায় শিবনগর এলাকায়। একটি আম ও লিচু বাগান থেকে একটি ব্যাগে প্রায় ১৫টি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে ফরাক্কা থানা-র পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাছিল। সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি পালাতে শুরু করে। পুলিশ তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। রাস্তার পাশের আম ও লিচু বাগানে থেকে উদ্ধার হয় বোমা ভর্তি একটি ব্যাগ। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কি কারনে রাতে…
Read More
​শুক্রবার দুপুরে আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত

​শুক্রবার দুপুরে আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত

প্রায় বেশ কয়েক সেকেন্ড ধরে চলা এই কম্পনে জেলাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দুপুরের এই কম্পনে ঘরবাড়ির আসবাবপত্র, টেবিল-চেয়ার, এমনকি সিলিং ফ্যান ও টিভি পর্যন্ত দুলতে শুরু করে। আজ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিট নাগাদ হঠাৎই কম্পন অনুভূত হয়। কলকাতা সহ জেলার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার ও সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে কম্পনের মাত্রা ছিল চোখে পড়ার মতো। অনেক বাড়িতে গামলায় রাখা জল ছলকে উঠতে দেখা যায়, যা কম্পনের তীব্রতা প্রমাণ করে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন আবালবৃদ্ধবনিতা। ছোট ছোট শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়, ফলে এলাকায় এক চরম অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। এখনও পর্যন্ত জেলার কোথাও…
Read More
রাজনীতিতে পা রাখলেন স্বপ্না, যোগ শাসক দলে

রাজনীতিতে পা রাখলেন স্বপ্না, যোগ শাসক দলে

উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় চমক। অর্জুন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব-এর উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নেন তিনি। তৃণমূল নিয়ে যোগ দিতেই রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে শহর শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম - ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে স্বপ্না বর্মনকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দল বা স্বপ্না বর্মনের তরফে কিছু জানানো হয়নি, তবুও তাঁর যোগদানকে ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, যুব সমাজ ও ক্রীড়া…
Read More
বুধবার রাতের অন্ধকারে ভয়াভহ দুর্ঘটনা হাবড়ায়

বুধবার রাতের অন্ধকারে ভয়াভহ দুর্ঘটনা হাবড়ায়

রাতের অন্ধকারে বড়সড় দুর্ঘটনা হাবড়ায়। হাবড়ার দিক থেকে আসা দুটি গাড়ি রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দু’টি দোকান ভেঙে একটি লরি ঢুকে পড়ে। ঘটনায় দোকান দু’টি সম্পূর্ণ ভেঙে যায়। রাত আড়াইটা নাগদ হাবড়ার চোংদা এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাবরা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা, তবে দিনের বেলা হলে প্রাণহানির আশঙ্কা ঘটতো বলে জানিয়েছেন স্থানীয়রা।
Read More
নরেন্দ্রপুরে ২৫০ শয্যার আধুনিক অ্যাপোলো হাসপাতাল উদ্বোধন

নরেন্দ্রপুরে ২৫০ শয্যার আধুনিক অ্যাপোলো হাসপাতাল উদ্বোধন

কলকাতার অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতাল এবার নরেন্দ্রপুরে চালু করল অত্যাধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামোর সমন্বয়ে গড়ে ওঠা এই ২৫০ শয্যা-সজ্জিত হাসপাতালটি দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের জন্য চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।হাসপাতালে রয়েছে ৭টি আধুনিক অপারেশন থিয়েটার, ৫৫ শয্যার আইসিইউ এবং অত্যাধুনিক বিএমটি সুইট। পাশাপাশি অঙ্কোলজি, অ্যাডভান্সড কার্ডিয়োলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি, ক্রিটিকাল কেয়ার, পালমোনোলজি, ইউরোলজি ও জেনারেল সার্জারি-সহ বিভিন্ন বিশেষায়িত বিভাগে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের পরিষেবা দিচ্ছেন।এছাড়াও কেমো ওয়ার্ড, ডে-কেয়ার ইউনিট, এন্ডোস্কোপি, ইআরসিপি, ক্যাথ ল্যাব এবং ২৪x৭ এমার্জেন্সি পরিষেবার সুবিধা রয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও বিশ্বমানের প্রযুক্তি…
Read More
দীর্ঘ অসুস্থতার পর প্র*য়াত মুকুল রায়

দীর্ঘ অসুস্থতার পর প্র*য়াত মুকুল রায়

রাজ্য রাজনীতির এক পরিচিত ও প্রভাবশালী মুখ মুকুল রায় আর নেই। রবিবার গভীর রাতে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই নেতা। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই তাঁর বাসভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন সমর্থক ও কর্মীরা। রাজনৈতিক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিসট্রেশন বিষয়ে এমএ সম্পন্ন করেন। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও পরবর্তীতে তিনি হয়ে ওঠেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়…
Read More
রামকৃষ্ণ পরমহংস দেব-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠ-এ ভক্তদের ঢল

রামকৃষ্ণ পরমহংস দেব-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠ-এ ভক্তদের ঢল

ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই বহু ভক্তের সমাগম হয়েছে বেলুড় মঠে। এই উপলক্ষে এদিন ভোর সাড়ে চারটেয় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। এরপর দিনভর চলবে বিভিন্ন অনুষ্ঠান। ঊষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতি আলেখ্য, তাল-বাদ্য, যন্ত্র সঙ্গীত, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন। এই বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে।
Read More
তুরস্ক ভিসার নাম করে প্রতারণা ছক ভাঙল পুলিশ, ধৃতদের তোলা হবে বারাসাত আদালতে

তুরস্ক ভিসার নাম করে প্রতারণা ছক ভাঙল পুলিশ, ধৃতদের তোলা হবে বারাসাত আদালতে

বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন দেশে ভিসা পাইয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল নিউটাউন টেকনোসিটি থানার পুলিশ। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে টেকনোসিটি থানায় খবর আসে যে বালিগড়ি এলাকার একটি অ্যাপার্টমেন্টে দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসায় ভারতে আসতেন, তাঁদেরই টার্গেট করত এই চক্র। পরে বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন হলে ভিসা করিয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি…
Read More
গয়া থেকে কলকাতায় অস্ত্রবাহী আটক ৩৮ বছরের যুবক

গয়া থেকে কলকাতায় অস্ত্রবাহী আটক ৩৮ বছরের যুবক

খবর পাকা ছিল গোয়েন্দা বিভাগের কাছে। বিহার-ঝাড়খণ্ড থেকে বেশ কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ ঢুকতে চলেছে শহরে। দ্রুত সচল হয়ে যায় বিহার এবং কলকাতায় আমাদের সোর্স নেটওয়ার্ক। সমস্ত তথ্য খুঁটিয়ে দেখে আমাদের রেডারে উঠে আসে বিহারের গয়ার এক বাসিন্দা, যার গতিবিধির উপর বিশেষ নজর রাখতে শুরু করি আমরা।  কীভাবে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ নিয়ে শহরে প্রবেশ করবে এই ব্যক্তি? না, গয়া থেকে রাতের বাসে কলকাতা, তারপর হয় অটো, নয়তো হলুদ ট্যাক্সিতে করে নিজের গন্তব্যে পৌঁছনোর চেষ্টা। সেইমতন কসবা থানা এলাকায় রাসবিহারী কানেক্টর-এ সকাল থেকে সাদা পোশাকে নজরদারি চালু করে আমাদের গোয়েন্দা বিভাগের গুণ্ডাদমন শাখার একাধিক টিম। সন্দেহভাজনের গতিবিধি সম্পর্কে আগাম খবর থাকলেও ঠিক…
Read More