জলপাইগুড়ি

জল্পেশ মন্দিরে পূজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু জয়ন্ত কুমার রায়ের

জল্পেশ মন্দিরে পূজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু জয়ন্ত কুমার রায়ের

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পূজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন জলপাইগুড়ি বিজেপি কেন্দ্রের প্রার্থী ডঃ জয়ন্ত কুমার রায়। বুধবার সুবিশাল মিছিল করে মনোনয়ন দাখিল করেছেন তিনি। বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়েই দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সারাদিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি নিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়।এদিন জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় গিয়ে জনসংযোগ করবেন তিনি।
Read More
শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভার বিজেপি প্রার্থী

শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভার বিজেপি প্রার্থী

হাজার হাজার মানুষ, বেলুন‌ ও ব্যান্ডপার্টি‌ সহ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্ত কুমার রায়।এবার‌ও জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তিনি। এদিন দলের জেলা সভাপতি সহ বিজেপি বিধায়ক ও‌ নেতাদের সঙ্গে নিয়ে জেলাশাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্তকুমার রায়।বিজেপি নেতা কর্মিরা‌ এদিন মিলন‌ সঙ্ঘ‌ ময়দান থেকে শোভাযাত্রা নিয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী, ডাবগ্রাম‌ ফুলবাড়ি‌ কেন্দ্রের‌ বিধায়ক শিখা‌ চ্যাটার্জি‌ সহ বিভিন্ন নেতারা।অসংখ্য গেরুয়া বেলুন ও পতাকার পাশাপাশি বিজেপির ব্যান্ডপার্টি বাজনায়‌ মুখরিত…
Read More
জলপাইগুড়িতে করলা নদী থেকেই মিলছে সোনা, রুপা, তামা!  

জলপাইগুড়িতে করলা নদী থেকেই মিলছে সোনা, রুপা, তামা!  

করলা নদী থেকেই মিলছে সোনা, রুপা, তামা! কারা পাচ্ছে সেসব? ইতিমধ্যেই এই কাণ্ডকে ঘিরে হৈ চৈ পড়ে গিয়েছে জলপাইগুড়িতে। নদী বুক চিড়ে বালির বদলে মিলছে পয়সা সহ মূল্যবান সব ধাতু।শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে করলা নদী। ঠিক তার থেকে ঢিল ছোড়া দূরত্বে অপর নদী তিস্তা।জলপাইগুড়ি শহরের এই দুই নদীতে ছিপ কিংবা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য খুবই সাধারণ। কিন্তু, জলে নেমে আবর্জনা এবং মাটি সংগ্রহের কাণ্ড-কীর্তি দেখে হতবাক অনেকেই। তবে এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি শহরের বাবুঘাটে। ভরা করলা নদীতে নেমে জল থেকে কড়াই, ঝুড়িতে করে নদী থেকে মাটি তুলছেন আনছেন বয়স্ক কয়েক ব্যক্তি। তাকে প্রশ্ন করতে উত্তরে ভাঙ্গা ভাঙ্গা…
Read More
সাতসকালে ভোট প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন

সাতসকালে ভোট প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন

সাতসকালে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী দেবরাজ বর্মন দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মিছিল করে হাটে বাজারে ভোটের প্রচারে।আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে বুধবার সাত সকালে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকার পাশাপাশি লাটাগুড়ি বাজারে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে প্রচার সারলেন। এরপর তিনি  জলপাইগুড়ি শহরের শিরিষতলা সহ বিভিন্ন এলাকায় সারাদিনব্যাপী প্রচার সারবেন বলে জানা যায়।
Read More
সকাল থেকেই রং খেলায় মেতে উঠেছেন জলপাইগুড়িবাসী

সকাল থেকেই রং খেলায় মেতে উঠেছেন জলপাইগুড়িবাসী

সোমবার দোলের দিন সাত সকালে আবীরের রঙে মাতলেন বিবেকানন্দ যোগা সেন্টারের সদস্যরা। সাত সকালে রং খেলায় মাতলেন ছোট থেকে বড় সকলেই।রাজবাড়ি দীঘি পার্কে নাচে গানে রং খেলার আনন্দে মেতে উঠতে দেখা গেল সকলকে।জলপাইগুড়ি রাজবাড়ি চত্বরে উঠে আসলো সেই দৃশ্য।
Read More
জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো আগাম হোলি উৎসব

জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো আগাম হোলি উৎসব

আজ জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো আগাম হোলি উৎসব। এদিন সেবাকেন্দ্রের তরফ থেকে কেন্দ্রে আগত সকল বিদ্যার্থীদের আবিরের তিলক , ফুল ও মিষ্টিমুখ করানো হয়। সাথে হোলির আধ্যাত্মিক রহস্য সম্পর্কে সকল বিদ্যার্থীদের অবগত করা হয়। এদিন কেন্দ্রের বরিষ্ঠ এক সদস্য তার বক্তব্যে বলেন 'বুরা না মানো হোলি হ্যা ' এই কথার অর্থ পুরানো সব চিন্তা, দেষ ,গ্লানি ভুলে সম্পর্কের মধ্যে নবীনতার সঞ্চার করা। আবার হোলি( Holy) কথার ইংরেজি অর্থ পবিত্রতা, অর্থাৎ জীবনে পবিত্রতা ধারণের মাধ্যমে সুখ ও শান্তির আহ্বান করা।  এ ছাড়াও কেন্দ্রের তরফে এদিন থেকে টানা ২১ দিনের জন্য অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা হয় । কেন্দ্রের সঞ্চালিকা…
Read More
মনোনয়ন পত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়

মনোনয়ন পত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করলেন তৃনমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। এই উপলক্ষে শুক্রবার দুপুরে তৃনমূলের জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে একটি সুসজ্জিত মিছিল জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ের দিকে আসলে কালেকটরেট এভিনিউর সামনে পুলিশ আটকে দেয়। পরে প্রার্থীকে সাথে নিয়ে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করতে যান গৌতম দেব, মহুয়া গোপ, খগেশ্বর রায়,পরেশ অধিকারী, বুলু চিকবরাইক সহ আরও কয়েকজন তৃনমূল নেতা।এদিন গৌতম দেব বলেন গতবার উত্তরবঙ্গের ৮টি আসনের একটিও আমরা পাইনি। কিন্তু এবার আমরা সবকয়টি আসনে জিতবো। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি প্রসঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। একজনের জামিনের আবেদনের শুনানি যখন পেন্ডিং রয়েছে। তখন এই…
Read More
কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়ি

কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়ি

কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়ি। শুক্রবার সকাল থেকেই ঝলমলে আকাশ। বৃষ্টিতে ভেজা ঘাস, তবে বসন্তের মাঝেই যেন যেন শীতের আমেজ জলপাইগুড়িতে। গত কয়েকদিনের দুর্যোগ কাটিয়ে সপ্তাহের শেষ বেলায় আবহাওয়ার ভোল বদল।আজ সকাল থেকেই জলপাইগুড়িতে রোদ ঝলমলে আকাশ।যদিও বৃহস্পতিবার পাহাড়ে পুণরায় তুষার পাতের কারণে সমতলে নেমে আসছে হিমেল হাওয়া।যে কারনে শুক্রবার জলপাইগুড়ির আকাশ ঝলমলে হলেও গায়ে হালকা গরম পোশাক চাপিয়েই ছুটছে জীবন জীবিকার টানে।
Read More
পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন বিক্ষোভকারীরা

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন বিক্ষোভকারীরা

পানীয় জল বাড়ি-বাড়ি পৌঁছলে ভোট পাবে! বাড়ি-বাড়ি জল পৌঁছে দেবে যে দল তাকেই ভোট দেব! জলপাইগুড়ির বানারহাটের এলআরপি মোড়ের বাসিন্দারা পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে এই দাবি জানালেন। পানীয় জলের দাবিতে সোমবার বানারহাটের এলআরপি মোড়-সংলগ্ন এলাকায় বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলআরপি মোড়-সংলগ্ন হাইওয়ের বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা নিয়মিত পানীয় জল পাচ্ছেন না দীর্ঘ কয়েক মাস ধরে। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও পানীয় জলের এই সমস্যার কোনও সমাধান হয়নি বলেই অভিযোগ তাঁদের। তাঁদের আরও অভিযোগ, শুধু প্রতিশ্রুতি মেলে প্রত্যকেবার ভোটের আগে। কিন্তু কাজের কাজ কিছু হয় না। তাই বাধ্য হয়ে এদিন তাঁরা পথ অবরোধ করেন।…
Read More
সি এ এ লাগু হওয়ায় মতুয়া সমাজের বিশেষ পুজোর আয়োজন জলপাইগুড়িতে

সি এ এ লাগু হওয়ায় মতুয়া সমাজের বিশেষ পুজোর আয়োজন জলপাইগুড়িতে

সি এ এ লাগু হতেই, জলপাইগুড়িতে বিশেষ পুজোর আয়োজন মতুয়া সমাজের।জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লী এলাকায় মতুয়া সমাজের মানুষেরা CAA আইন লাগু হওয়ায় আনন্দে মাতোয়ারা। বুধবার সকাল পর্যন্ত দেখা গেলো স্থানীয় হরিচাঁদ মন্দিরে নাম সংকীর্তন ও পুজো। মতুয়া সমাজের মানুষদের দাবি এতদিন পর আমাদের উপর বাংলাদেশী তকমা ঘুচবে।আমরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে আশ্রয় নেওয়ার পর ভারতের নাগরিকত্ব নিলেও বরাবরই পথেঘাটে শুনতে হতো বাংলাদেশী। সেই থেকে মুক্তি পাওয়া গেল। তাই আমরা খুশিতে আত্মহারা।
Read More