জলপাইগুড়ি

শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন

শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন

শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন। ABTA ও ABPTA, জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকের কাছে ভোটকর্মী হিসেবে যে সকল শিক্ষক - শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আসন্ন লোকসভা নির্বাচনে নিযুক্ত হয়েছেন, তাঁদের উপযুক্ত নিরাপত্তা সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার।এদিন সকালে ABTA ও ABPTA এর শিক্ষক সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনের কাছে দ্বারস্ত হন। মূলত এ বিষয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, ভোট কর্মী হিসেবে আমরা ভোটকেন্দ্রে যাই কিন্তু আমাদের সঠিক নিরাপত্তা থাকেনা। তাই নিরাপত্তার দাবিতে আজকের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন এবিটিএর জেলা সম্পাদক প্রসেনজিৎ সাহা…
Read More
গরমে হাসফাস জেলাবাসী, আর এরই মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

গরমে হাসফাস জেলাবাসী, আর এরই মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

সকাল থেকেই রোদের দাপট।গরমে হাসফাস জেলাবাসী। আর এরই মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে।আগুনে পুড়ে গেলো একটি বাড়ি।জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরীপাড়ার ঘটনা।ছোট চৌধুরীপাড়ার নিবাসী আবু বক্কর সিদ্দিক বলেন, তাদের একটি মাত্র ঘর সেখানে তিনজন থাকতেন। আজ ধর্মীয় কাজে তারা বাড়ির বাইরে রয়েছেন। ঘরের ভিতরে উনুন ছিল, সেই উনুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। ঘটনায় খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল বাহিনী ও পুলিশকে। পরবর্তীতে দমকল বাহিনীর আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দমকল আসার আগেই  সম্পূর্ণ বাড়িই ভস্মিভূত হয়ে যায়।
Read More
ত্রান নিয়ে ক্ষোভ,ত্রান দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা

ত্রান নিয়ে ক্ষোভ,ত্রান দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা

ত্রান নিয়ে ক্ষোভ।ত্রান দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা।রাস্তায় গাছের গুড়ি ফেলে বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করে রাখলেন জলপাইগুড়ির দক্ষিন সুকান্ত নগর এলাকার বাসিন্দারা।অভিযোগ দেড় শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রান নিয়ে এসে ছিলেন মাত্র ছয়জনের।তাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করে চলছে বিক্ষোভ।
Read More
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার

গত রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ, পুটিমারি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যে বিধ্বস্ত হয়ে পড়ে গোটা গ্রাম। সেই ঝড় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বিভিন্ন সমাজ সেবকরা। জল, শুকনো খাবার,ডাল, ভাত প্রভৃতি দিয়ে সাহায্য করছেন তারা।আজ সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের তিন দিন কেটে যাওয়ার পর জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার ত্রাণ সামগ্রী নিয়ে ওই গ্রামে পৌঁছালেন। এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে সেই ত্রাণ সামগ্রী বিলি করলেন এবং যথাযথ সরকারি সাহায্যের আশ্বাস দিলেন।
Read More
ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ তুলে দিচ্ছেন পুলিশ ও ব্লক প্রশাসন

ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ তুলে দিচ্ছেন পুলিশ ও ব্লক প্রশাসন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় ময়নাগুড়ি ব্লকে মৃত্যুরও ঘটনা ঘটেছে। হতাহত শতাধিক। এদের মধ্যে অনেকেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। এদিকে এই ঘটনার পর থেকেই পুলিশ ও ব্লক প্রশাসনের নেতৃত্বে জোর কদমে চলে উদ্ধার কাজ।পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরের আয়োজন করা হয়।ত্রাণ শিবিরে খাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয়। রাতেই অনেক বাড়িতে পৌঁছে পলিথিন দেওয়া হয়।ময়নাগুড়ি থানার পুলিশ আধিকারিকরা অনেক দুর্গত বাড়িতে শুকনো খাবার এবং ত্রিপল পৌঁছে দেন।
Read More
লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে চলছে নাকা চেকিং

লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে চলছে নাকা চেকিং

 যেকোনো ইনলিগ্যাল ক্যাশ বা বেআইনি জিনিসপত্র ভোটে প্রভাবিত করতে না পারে সে কারণেই শহরের প্রবেশদ্বার গোসলা মোর সংলগ্ন এলাকায় চলছে নজরদারি। ২৪ ঘন্টা সিসি ক্যামেরায় নজরদারিতে পুলিশ ও প্রশাসনের করাকরি।জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে গোশালা মোড় সংলগ্ন  শহরের প্রবেশদ্বারে লোকসভা ভোটের কারণে বসেছে নাকা চেকিং ক্যাম্প। প্রশাসনের পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশ আধিকারিকরা রয়েছে। সমস্ত ছোট গাড়ি থামিয়ে তাদের ডিটেলস নিয়ে রেকর্ড রাখা হচ্ছে। পাশাপাশি করা তল্লাশি চলছে।
Read More
ঝড়ে ক্ষতিগ্রস্থ জলপাইগুড়ি পরিদর্শনে আসলেন শুভেন্দু অধিকারী

ঝড়ে ক্ষতিগ্রস্থ জলপাইগুড়ি পরিদর্শনে আসলেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী কাজ কম। "তু খিচ মেরি ফোটো" বেশি করছেন। রাতে যাওয়ার কোন দরকার ছিল।মালবাজারে হড়পা বানের সময় তো তাকে দেখা যায়নি।" সোমবার এমনভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে মাথাভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। মাঝে জলপাইগুড়িতে ঝড়ে আহতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।কিন্তু তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি।
Read More
ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।জলপাইগুড়িতে পৌঁছে তিনি ঝড়ে মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করবেন। যদিও এদিন ওই প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজে সন্তোষ প্রকাশ কর‍তে দেখা যায় তাকে।বিপর্যয়ের খবর পেয়েই রাজ্যপালের তরফে রাজভবনে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম চালু করা হয়। রাজভবনের তরফে কেন্দ্রীয় বিপার্যয় মোকাবিলা বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে রাতেই তারা যোগাযোগ করেন।
Read More
করোলা ভ্যালি চা বাগানে প্রচারে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মণ

করোলা ভ্যালি চা বাগানে প্রচারে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মণ

রায়পুর চা বাগান বহুদিন ধরে বন্ধ রয়েছে। মালিকপক্ষ ২৭ কোটি বাকি রেখে পালিয়েছে। তৃণমূলের সিন্ডিকেট চক্র চায় না বাগান খুলুক। কারণ তারাই পাতা বিক্রি করে বেআইনি ব্যবসা করছে।শ্রমিকদের বাধ্য হয়ে বহু দূরের বাগানে কাজ করতে যেতে হচ্ছে। তারা বলছে লাল পার্টিই ঠিক ছিলো। বাগানে জমির সমস্যা তীব্র হচ্ছে।কেন্দ্রীয় সরকার বেচে দিতে চাইছে সে সব জমি। এদিকে মজুরি কম থাকায় বাগান ছেড়ে চলে যাচ্ছে বহু শ্রমিক। ভিন রাজ্যে, ভিন দেশে,অন্য কাজে। প্ল্যানটেশন লেবার আ্যক্ট নামেই রয়েছে। নেই স্কুল, শিক্ষক। শুধু নেই আর নেই নয়া জামানায়।এই অবস্থা থেকে মুক্ত করার লড়াই অতীতে করেছে লাল ঝাণ্ডা। এখনো লড়ছে সেই লাল ঝান্ডাই। ঐক্যবদ্ধ লড়াই…
Read More
বাম প্রার্থী দেবরাজ বর্মন জলপাইগুড়ি তে জোর প্রচারে

বাম প্রার্থী দেবরাজ বর্মন জলপাইগুড়ি তে জোর প্রচারে

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা বিস্তীর্ণ চা বলয় এলাকা। আর চা বাগানকেই মূলত প্রচারে বেছে নিয়েছে বাম প্রার্থী।জলপাইগুড়ি তে জোর প্রচারে বাম প্রার্থী দেবরাজ বর্মন।আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শনিবার সাতসকালে জলপাইগুড়ির জয়পুর চা বাগানে মিছিল ও প্রচারে দেবরাজ বর্মন। এরপর তিনি প্রচার সারেন ফুলবাড়ী এলাকায়।
Read More