জলপাইগুড়ি

রামনবমীতে জলপাইগুড়ি শহরে বিশাল র‍্যালি বের করলো রাম‌ ভক্তরা

রামনবমীতে জলপাইগুড়ি শহরে বিশাল র‍্যালি বের করলো রাম‌ ভক্তরা

রামনবমী উপলক্ষে জলপাইগুড়ি শহরে বিশাল র‍্যালি বের করলো রাম‌ ভক্তরা। অসংখ্য মানুষকে সঙ্গে নিয়ে বুধবার মিলন‌ সঙ্ঘ‌ ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিজেপির জেলা সংগঠনের নেতারাও।মিছিলে‌র মধ্য দিয়ে জয় শ্রীরাম শ্লোগান তোলা হয়।  এই ধ্বনি‌তে এদিন মুখরিত হয় গোটা জলপাইগুড়ি শহর। ভগবান শ্রীরামের ছবি সহ ঢাক ব‍্যান্ডপার্টি বাজিয়ে আনন্দে মেতে ওঠেন রাম ভক্তরা। জলপাইগুড়ি‌র রাম নবমী উদযাপন কমিটির ব‍্যানারে এই মিছিলে‌র আয়োজন করা হয়। রামনবমী অনুষ্ঠান উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তের ছোট ছোট শিশুদের রাম সহ বিভিন্ন দেবদেবীর সাজে‌ সাজানো হয়।ভগবান রামের বিশাল ছবি সহ অসংখ্য মোটরবাইক অংশ নিয়েছে মিছিলে। মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী ডাঃ…
Read More
নববর্ষের মিড ডে মিলে বিশেষ খাবার হিসেবে স্কুল পড়ুয়াদের পাতে পড়লো লাড্ডু

নববর্ষের মিড ডে মিলে বিশেষ খাবার হিসেবে স্কুল পড়ুয়াদের পাতে পড়লো লাড্ডু

মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ শোনা যায়। তবে সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের মিড ডে মিলের মেনুতে‌ ছিল বিশেষ চমক।নববর্ষের মিড ডে মিলে বিশেষ খাবার হিসেবে স্কুল পড়ুয়াদের পাতে পড়লো ‌একটি‌ করে লাড্ডু।সাধারণ দিনগুলোতে সাদা ভাত, ডিম সেদ্ধ আলুর ঝোল খেতে দেওয়া হলেও সোমবার এই খাবারের সঙ্গে পড়ুয়াদের‌ চমক দিতে একটি করে লাড্ডু দেওয়া হলো। এতেই খুব খুশি  পড়ুয়ারা। কারণ, অন্যান্য‌ দিনের তুলনায় মিড ডে মিলে অন্তত বিশেষ কিছু পাওয়া গেছে।
Read More
বাংলা নববর্ষ উপলক্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে ভক্তদের ঢল

বাংলা নববর্ষ উপলক্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে ভক্তদের ঢল

বাংলা নববর্ষ উপলক্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে সকাল থেকেই ভক্তদের ঢল।মন্দিরে পুজো দিয়েই বছরের প্রথম দিন শুরু করতে সকাল থেকেই ভিড় জমিয়েছে ভক্তরা। বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে ভোগ প্রসাদের আয়োজন।পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিভিন্ন দোকানে শুরু হয়েছে পুজো।
Read More
ভোটের বাজারেও বেশ জমজমাট রূপ নিয়েছে গৌরিহাটের বারুনী মেলা

ভোটের বাজারেও বেশ জমজমাট রূপ নিয়েছে গৌরিহাটের বারুনী মেলা

ভোটের বাজারেও বেশ জমজমাট রূপ নিয়েছে গৌরিহাটের বারুনী মেলা। প্রতিদিন রাতে অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে মেলায়। মেলায় জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক চিত্র প্রদর্শনীতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত ৭ই এপ্রিল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই মেলা।  চলবে ১২ই এপ্রিল পর্যন্ত।জলপাইগুড়ির মোহিতনগরে উত্তরবাহী করলা‌ নদীর তীরে এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য দোকান বসেছে গৌরীহাটে। মেলাতে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান সহ ছোটদের খেলনা থেকে শুরু করে রকমারি জিনিসপত্রের সম্ভার। ঘরের সাজ সরঞ্জামের নানা‌ জিনিসপত্র‌ও রয়েছে মেলায়। রয়েছে সার্কাস, নাগরদোলা, ব্রেক ডান্স সহ বড় ও ছোটদের মনোরঞ্জনের আকর্ষণীয় ব্যবস্থা।জলপাইগুড়ির বারুনী মেলাকে‌ ঘিরে রয়েছে স্থানীয় মানুষের আবেগ।…
Read More
ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির বার্নিস এলাকা পরিদর্শনে বিশেষ প্রতিনিধি দল

ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির বার্নিস এলাকা পরিদর্শনে বিশেষ প্রতিনিধি দল

ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির বার্নিস এলাকা পরিদর্শনে রাজ্যের সাংসদ ও প্রাক্তণ সাংসদদের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দোলা সেন, শান্তনু সেন, সাগরিকা ঘোষ, ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলে, আবির বিশ্বাস, অর্পিতা ঘোষ সহ অন্যান্যরা। শুক্রবার ওই প্রতিনিধি দলের সদস্যরা দিল্লি ও কলকাতা থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে তারা জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন তারা।
Read More
জলপাইগুড়ি জেলা প্রশাসন বিশেষ পুলিশ পর্যবেক্ষক সঙ্গে নির্বাচনী বৈঠকে বসলেন

জলপাইগুড়ি জেলা প্রশাসন বিশেষ পুলিশ পর্যবেক্ষক সঙ্গে নির্বাচনী বৈঠকে বসলেন

জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচনী বৈঠকে বসলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক।আগামী ১৯শে এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আসনে নির্বাচন হতে চলেছে। তাঁর আগে সবদিক খতিয়ে দেখতে বিশেষ এই বৈঠক করা‌ হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা‌ গেছে।জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের পাশাপাশি প্রথম দফার নির্বাচনে ভোট হতে চলেছে আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রে। তার‌ আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে বুধবার জলপাইগুড়িতে আসেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা। বুধবার জলপাইগুড়ির পূর্ত দপ্তরের বাংলোতে জলপাইগুড়ি লোকসভার তিনজন পর্যবেক্ষক, জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি।
Read More
কেন্দ্রীয় বাহিনীর বুটে শব্দ মুখরিত হচ্ছে জলপাইগুড়িতে

কেন্দ্রীয় বাহিনীর বুটে শব্দ মুখরিত হচ্ছে জলপাইগুড়িতে

ভোটের বাকি আটদিন। যত ভোটের দিন এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর বুটে শব্দ মুখরিত হচ্ছে জলপাইগুড়ি শহর থেকে গ্রামান্তরে। একদিকে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ অন্যদিকে বাড়ি বাড়ি ভোট গ্রহণ কর্মসূচি তে অংশগ্রহণ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জলপাইগুড়ি সদর ব্লকে বুধবার বাড়ি বাড়ি ভোট গ্রহণ চলবে। তার আগে সকাল ৮ টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জড়ো হয়েছেন সদর বিডিও অফিসে। সেখান থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে গ্রামে গ্রামে ভোট গ্রহণ করতে যাবেন। শেখ আব্দুল রাউফ নামক এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জানায় জলপাইগুড়িতে শান্তিপূর্ণ ভাবেই সব কিছু চলছে। এখনও কোন অশান্তির খবর নেই।
Read More
ময়নাগুড়ি ব্লকের বার্নিশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো  বৃহনল্লারা

ময়নাগুড়ি ব্লকের বার্নিশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো  বৃহনল্লারা

জলপাইগুড়ির বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়নের পক্ষ থেকে ময়নাগুড়ির বার্নিশ, পুটিমাড়ি, এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বৃহনল্লারা। বৃহন্নলারা প্রায় শতাধিক পরিবারের হাতে মশারি, সাবান, মাদুর সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন। সংগঠনের সদস্যা পিপাসা হিজরে বলেন এই ধরনের সমাজসেবামূলক কাজ আমরা সবসময় করে থাকি, করোনা কালেও করেছি। সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় সহ কোনো মহামারী দেখা দিলে আমরা সেখানেই পৌঁছে যাই। তিনি আরো জানান করোনা কালে যেসব পরিবার কাজ খুইয়েছেন তাদের পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তারা।  তারা সর্বসাধারণের কাছে অনুরোধ রাখে প্রতিটি মানুষ যদি এইভাবে এই দুর্গত এলাকায় পরিবার গুলির পাশে দাঁড়ায় তাহলে আগামী দিনে এই পরিবার গুলি খুব তাড়াতাড়ি স্বাভাবিক…
Read More
ভোটের মুখে মজুরি দাবিতে পথ অবরোধে চা বাগানে শ্রমিকরা

ভোটের মুখে মজুরি দাবিতে পথ অবরোধে চা বাগানে শ্রমিকরা

ভোটের মুখে মজুরির দাবিতে পথ অবরোধে চা বাগানে শ্রমিকরা।দীর্ঘ দিন ধরে মজুরি পাচ্ছে না এই অভিযোগ তুলে নিউডুয়ার্স ও চুনাভাটি চা বাগানের শ্রমিক দ্বারা জলপাইগুড়ি বানারহাট LRP মোড় (হাই রোড) অবরোধ। ঘটনাস্থলে পুলিশ।শ্রমিকদের দাবি যতক্ষণ না পর্যন্ত জয়েন্ট বিডিও আসছেন ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলবে।
Read More
ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন জলপাইগুড়িতে

ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন জলপাইগুড়িতে

ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন জলপাইগুড়িতে।আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ধুপগুড়িতে। শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হলো জলপাইগুড়িতে। রাজগঞ্জ ব্লকের পাহারপুরগ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি সহ বিভিন্ন এলাকায় বিজেপি নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলন সহ পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করেন।আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে জলপাইগুড়ির ধুপগুড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে নরেন্দ্র মোদি জলপাইগুড়িতে আসছেন। খুশি বিজেপি নেতাকর্মীরা। বিপুল ভোটে জয়ী হবেন প্রার্থী এমনটা আশা করছেন তারা।
Read More