জলপাইগুড়ি

জলপাইগুড়ির বেলাকোবা স্টেশন চত্বরে রেলের ইলেকট্রনিক লাইনে বিভ্রাট

জলপাইগুড়ির বেলাকোবা স্টেশন চত্বরে রেলের ইলেকট্রনিক লাইনে বিভ্রাট

জলপাইগুড়ির বেলাকোবা স্টেশন চত্বরে রেলের ইলেকট্রনিক লাইনে বিভ্রাট। আর যার জেরে সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির শিকার হতে হলো একাধিক ট্রেন যাত্রীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলাকোবায়। চরম দুর্ভোগে হলদিবাড়ি - নিউ জলপাইগুড়ি গামী লোকাল ট্রেন যাত্রীরা।সূত্রের খবর, সোমবার সকালেই বেলাকোবা স্টেশনের সংলগ্নে রেলের একটি ইলেকট্রিক লাইনে বিভ্রাট ধরা পরে। আর যার জেরেই এই সমস্যা সৃষ্টি হয়।  বিভ্রাটের জেরে হলদিবাড়ি জলপাইগুড়ি রানীনগর হয়ে  শিলিগুড়িগামী ডিএমও প‍্যাসেঞ্জার ট্রেন জলপাইগুড়ি স্টেশনে দীর্ঘক্ষণ পর আসলে তারপর রানীনগর স্টেশনে দাড়িয়ে পরে। কয়েক ঘন্টা ধরে রানীনগর স্টেশনে দাড়িয়ে থাকে ট্রেন বলে অভিযোগ যাত্রীদের। আর যার ফলেই সকাল সকাল  ভোগান্তির শিকার হতে হল কলেজ পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু…
Read More
জলপাইগুড়ি শহরের টোটোর‌ ওপর বুলডোজার চালানোর অভিযোগে বিক্ষোভ

জলপাইগুড়ি শহরের টোটোর‌ ওপর বুলডোজার চালানোর অভিযোগে বিক্ষোভ

বুলডোজার চালিয়ে জলপাইগুড়ি শহরের ৪৪টি‌ টোটো গুড়িয়ে‌ দেওয়া হয়েছে‌। এই অভিযোগ নিয়ে জোরদার আন্দোলন শুরু করলো‌ টোটো চালকরা।টোটোর‌ ওপর বুলডোজার চালানোর অভিযোগ তুলে সোমবার বিশাল‌ মিছিল করে পুরসভা ভবনের সামনে আন্দোলন শুরু করল‌ বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সংগঠনের সম্পাদক শুভাশিস সরকার বলেন, অবৈধভাবে ৪৪ টোটোকে বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে আরপিও দপ্তর।আমরা আশঙ্কা করছি এভাবে অন্যান্য টোটো চালকদের ওপরেও আঘাত নেমে আসতে পারে।  এছাড়া টোটো ভাড়া ১৫ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করে দেওয়ার প্রতিবাদে পৌরসভা দপ্তরে অভিযান চালিয়েছি আমরা। আরটিও দপ্তরেও চলবে ‌ আমাদের অভিযান। তার আগে…
Read More
এবার ঘরে-ঘরে ‌পৌঁছে যাবে রান্নার‌ গ্যাস তাও আবার পাইপ‌লাইনের মাধ্যমে!!

এবার ঘরে-ঘরে ‌পৌঁছে যাবে রান্নার‌ গ্যাস তাও আবার পাইপ‌লাইনের মাধ্যমে!!

উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম শুরু হচ্ছে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস। আর কোনও ঝঞ্ঝাট নয়। জলপাইগুড়িতে এবার পাইপলাইনের মধ্যে দিয়ে ঘরে-ঘরে চলে যাচ্ছে রান্নার গ্যাস। ফলে, জলপাইগুড়িতে খুশির হওয়া। পাইপ‌লাইনের মধ্যে দিয়ে এবার রান্নার‌ গ্যাস ঘরে-ঘরে ‌পৌঁছে যাচ্ছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার মাধ্যমে এই গ্যাস‌ ২৪ ঘণ্টা ‌পাওয়া‌ যাবে‌ পরিষেবা। কলকাতার পর‌ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম এই গ্যাস‌-পরিষেবা চালু‌ করা হচ্ছে।
Read More
শিব চতুর্দশী পালন উত্তরবঙ্গের জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ী শিব মন্দিরে

শিব চতুর্দশী পালন উত্তরবঙ্গের জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ী শিব মন্দিরে

৯ই মার্চ শনিবার জলপাইগুড়ি রাজ বাড়ির ঐতিহ্যবাহী শিব মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। গতকাল রাত থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসে জলপাইগুড়ি রাজবাড়ির শিবমন্দিরে বাবার মাথায় জল ঢালতে। রাতেও যেরকম ভিড় লক্ষ্য করা যায় রাজবাড়ি শিবমন্দিরে, তেমনি সকাল থেকেও ভিড় লক্ষ্য করা যায়। এদিন রাজবাড়ী শিবমন্দিরে পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালেন এবং তারা তাদের মনস্কামনা পূরণে বাবার কাছে মানত করেন।  যদিও পূণ্যার্থীরা জানান এই রাজবাড়ীর শিব মন্দির খুব জাগ্রত যা মানত করা যায় তাই ফলে পূণ্যার্থীদের।রাজবাড়ী সাঁতার কমিটির পক্ষ থেকে গতকাল রাত থেকেই খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়। এবং তা সকল পূণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
Read More
শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জলপাইগুড়িতে

শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জলপাইগুড়িতে

৮৮ তম শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি শাখার তরফ থেকে ৮ই মার্চ জলপাইগুড়ি শহরে একটি র‍্যালির আয়োজন করা হয়। এদিন ব্রহ্মাকুমারী মেডিটেশন সেন্টারে শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব শান্তি কামনার লক্ষ্যেই ব্রহ্মকুমারী সেন্টারের এই উদ্যোগ বলে জানা যায়।  জলপাইগুড়ি শহরের শিল্পসমিতি পাড়া রাজযোগ মেডিটেশন সেন্টারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিনব্যাপী জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়জন করা হয়েছে। জলপাইগুড়ি শিল্পসমিতিপাড়া প্রজাপিতা  ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক ভাই-বোনেরা এদিন এই সুসজ্জিত র‍্যালিতে অংশগ্রহণ করেন।
Read More
আন্তর্জাতিক নারী দিবস পালন করলো জলপাইগুড়ি জেলা পুলিশ

আন্তর্জাতিক নারী দিবস পালন করলো জলপাইগুড়ি জেলা পুলিশ

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করলো জলপাইগুড়ি জেলা পুলিশ।এই উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের সফল মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি জেলার মহিলা পুলিশ ও সিভিক পুলিশ কর্মীদের তাঁদের বিভিন্ন অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে সহ অন্যান্যরা।আন্তর্জাতিক নারী দিবস পালন করলো জলপাইগুড়ি জেলা পুলিশ।
Read More
প্রভাত ফেরির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জলপাইগুড়ি শহরে

প্রভাত ফেরির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জলপাইগুড়ি শহরে

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সমন্বয় সমিতির পক্ষ থেকে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস মর্যাদার সঙ্গে পালন করা হলো জলপাইগুড়ি শহরে।সমাজের বিভিন্ন পেশার মহিলারা বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেন। সমমর্যাদা ও সম অধিকারের সামাজিক ও আইনি পরিসরের বিস্তারে  সমাজের সকল অংশের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয় এই মিছিল থেকে। চিন্তা ধর্ম-বর্ণ ভাষা ও লিঙ্গ এর এক অনন্য বৈচিত্র্যময় সমাজে আজকে নারী দিবস গুরুত্বপূর্ণ বলে উদ্যোক্তারা মনে করেন। আজকের পৃথিবীতে আমাদের দেশে আমাদের রাজ্যে যেভাবে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, কাজের উপর আক্রমণ, প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে সর্বোপরি তাদের সম্মানের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ…
Read More
নিয়ম বহির্ভূত ভাবে রাজবংশী স্কুলে শিক্ষক নিয়োগের অভিযোগ

নিয়ম বহির্ভূত ভাবে রাজবংশী স্কুলে শিক্ষক নিয়োগের অভিযোগ

নিয়ম বহির্ভূত ভাবে রাজবংশী স্কুলে শিক্ষক নিয়োগের অভিযোগ। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।অস্তিত্বহীন এমন কিছু রাজবংশী স্কুল কে রাতারাতি স্বীকৃতি দিয়ে সেখানে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠে ছিল রাজবংশী ভাষা অ্যাকাডেমি অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মনের বিরুদ্ধে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে রাজবংশী ভাষা শিক্ষা,সংসদ।এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা ওঠে।বিচারপতি আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্ত রকমের কাগজপত্র জমা করার নির্দেশ দিয়েছেন বলে আইনজীবী নবীন বারিক জানিয়েছেন।
Read More
লোকসভার স্পিকার উত্তরবঙ্গের জলপাইগুড়ি তে

লোকসভার স্পিকার উত্তরবঙ্গের জলপাইগুড়ি তে

৩১ নং জাতীয় সড়ক ধরে ব্যাক্তিগত সফরে কোচবিহারে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। খবর পেয়ে জলপাইগুড়ি গোশালা মোড়ে আসেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী সহ অন্যান্য নেতা কর্মীরা। বিজেপি কর্মীদের দেখতে পেয়ে তার কনভয় থামিয়ে দেনওম বিড়লা। গাড়ি থেকে নেমে সৌজন্য সাক্ষাৎ করেন।এরপর তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা দেন বাপী গোস্বামী। জলপাইগুড়ি আসার আমন্ত্রন জানান।
Read More
জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির

জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির

ডেপুটেশন কে ঘিরে জলপাইগুড়ি পুরসভার গেটে পুলিশের বেরিকেট ভাঙ্গার চেষ্টা বিজেপির।জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির। বেহাল নাগরিক পরিষেবা, যত্রতত্র পরিকল্পনাহীন পার্কিং, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের প্রতিবাদ সহ এক গুচ্ছ দাবিতে সোমবার বিক্ষোভ দেখাতে আসেন বিজেপি কর্মীরা। বিশাল পুলিশ বাহিনী বিজেপি কর্মীদের আটকে দিয়েছে পুরসভার গেটের সামনে। যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ অনেকে উপস্থিত।
Read More